আমার প্রিয় পোস্ট

ভুলের কাছে নতজানু (ভুলের ভেতরে হোসেইন থাকে,সেও থাকে,আরো থেকে যায় কেউ কেউ...)

১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১১

শেয়ারঃ
0 0 0

ভুলের চিবুকে রাত্রি ঝুঁকে থাকে খোলা চোখে।
ভুলের পৃষ্ঠায় বন্ধুদের নাম থাকে কারো কারো,
কখনো না খোলা চিঠির খাম থাকে
সমুদ্রের কাছে না যাবার স্মৃতি থাকে।


ভুলের বাতাসে
আজন্ম উড়তে থাকে চুল;
চোখের পাতায় জমে বালুকনা;
কাপে দরজা কপাট।
ভুলের হিসেবী খাতায় থাকে
গোটাকয় সিড়ির কাহিনী'
গান
রাত
কষ্ট
দেহ
আরও শতেক টুকিটাকি
ভুরের ভিতরে কালো টিপ পরা মেয়ে থাকে
মেঘ থাকে একজোড়া
হাত থাকে,
পাখি থাকে
নদী
বন স্বপ্ন
আরও শতেক টুকিটাকি।


ভুলের ভিতরে ক্রমাগত আমি থাকি
সেও থাকে।
আরও থেকে যায় কেউ কেউ।

 

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: পুরা পছন্দ হয় নাই,তাই যে কোন সময় ডিলিটতব্য।
নিজ দায়িত্বে কমেন্ট কইরেন।
৪. ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২৭
কল্পন বলেছেন: আইচ্ছা এইখানে জানি কেন আসলাম।ভুইলা গেছি।
৫. ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২৮
কল্পন বলেছেন: ও মনে পরসে ভাল লাগলো ডিলিট মাইরেন না। থাকুক।
৬. ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৫
ধ্রূপদী বলেছেন: ঘটনা সত্যি।
থাকুক।
৭. ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৫৪
মাহবুব সুমন বলেছেন: কবিতা বুঝি না, টানেও না ।
সাহিত্যেও দূর্বল।
তবে কবিতা ভালো লাগছে,
৯. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:১০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: ধন্যবাদ কল্পন আর ধ্রুপদী।
মাহবুব সুমন ভাইয়ের লেখাজোখা ইদানিং চোখে পড়ে না কেন?বিজি নাকি?
১১. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:১২
নবনীতা বলেছেন: চমত্কার, থাকুক, মুছবেন না,
১৩. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৬
হোসেইন-দ্য এ টিম বলেছেন: ধন্যবাদ নবনীতা আর মানুষ।
১৫. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪১
জয়িতা বলেছেন: কবিতাটা সত্যিই ভাল লাগলো।

১৬. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪৩
হোসেইন-দ্য এ টিম বলেছেন: থ্যাংকস রাশেদ আর জয়িতা।
১৭. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৫
রাগ ইমন বলেছেন: দুর্দান্ত একটা মন্তব্য লিখলাম, হারায় গেলো । ঃ(
তো , স্রেফ ৪. ৭৯ দিলাম। ভগ্ন অংশের ব্যাখ্যা পরে দিবো।
১৮. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৪
অরুনাভ বলেছেন: মুইছেন না....... পড়ে মজা লেগেছে.........
ভাইরে ভুলের আশে পাশে নিজেরে ছাড়া আর কাউকে যে পাই না...........
ভুলের ভিতরে ভুল থাকে......
১৯. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৮
আরণ্যক যাযাবর বলেছেন: হোসেইনও মানুষ দেখছি!
তাহারও কেউ আছে অভিমান করিবার মতো।
২০. ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫৮
অশ্রু বলেছেন: কঠিন ভাষায় লেখা। আরেকটু সহজ করে লেখার চেষ্টা করবেন। চেষ্টা করলে অবশ্যই ভালো লিখতে পারবেন
২১. ১৩ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: অশ্রু,আগে ভালোই লিখতাম ।কিন্তুক ত্রিভুজ ভাইয়ের বদদোয়ায় লেখার ক্ষমতা নষ্ট হয়া গেচে।
উনারে বইলেন আমার জন্য দোয়া কর্তে।
২২. ১৩ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
অশ্রু বলেছেন: ত্রিভুজ ভাই ারো জন্য বদদোয়া করেন া। এইসব মিথ্যা বলবেন না।
২৩. ১৩ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: উনি নিজে বদদোয়া করেন নাই।কিন্তু উনার দ্বিলের কষ্টে আরশ কেপেঁ উঠেছে হয়তো।
২৫. ১৩ ই আগস্ট, ২০০৭ রাত ১০:০০
অমিত বলেছেন: রাগ ইমনের মন্তব্যে ব্যাপক মজা পাইলাম।
কবিতাটা সেরম।
২৬. ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১২:২৫
মুহম্মদ জুবায়ের বলেছেন: যাক, দাবি পেশ করে কাজ হলো হোসেইন। এরকম চমৎকার লিখলে প্রতিদিনই দাবি জানাতে রাজি আছি।

মোছার কথা উঠলো কেন? দরকার হলে নতুন আরেকটা লিখবেন। একটা জায়গায় "ভুলের" শব্দটা "ভুরের" হয়ে আছে। ঠিক করে দেবেন।
২৭. ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৪১
মৈথুনানন্দ বলেছেন: ...ভুল করে ভালোবেসেছি...ভালোবেসে ভুল করিনি।
২৮. ১৪ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৩
সূর্য বলেছেন: অতি উত্তম হয়েছে। (দ্বিতীয় শব্দের চেহারা এমন হলো কেন?)
লিখতে থাকুন আরো।
২৯. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ৩:১৬
ঝরা পাতা বলেছেন: একটা চেনা কবিতার ঘ্রাণ পেলাম। নাম মনে পড়ছে না এই মুহুর্তে। অসাধারণ লেগেছে।

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তারা বলেছিল, সেই গাড়ির ভেতরে আমাদের জন্য আছে খাদ্য আর পানীয়।কিন্তু আমি দেখলাম সেই গাড়িতে শুধু লাশ আর লাশ।চাপ চাপ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই