আমার প্রিয় পোস্ট

সচলায়তন চুলকানি সিনড্রোম থাইকা সক্কলের সুস্থতা কামনা করি

১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:২৮

শেয়ারঃ
0 0 0

ব্লগে দেখলাম বহুত লোক সচলায়তন নিয়া বড়োই চিন্তিত।
কেউ লিখছে সে সচলায়তনে নিষিদ্ধ,কেউ লিখছে সামহোয়্যাররে সচলায়তনের চাইতে বড়ো শক্তি দেখতে চায়,কেউ লিখছে ট্র্যাক কইরা প্রমান করব যে নূরা পাগলা মাইনে সুমন চৌধুরী, কেউ আবার সচলায়তন পইড়া আইসা লিখে, দেইখা আইলাম সচলায়তন; আরেকজন আবার এককাঠি সরেস হইয়া মতামত দেয় অমুক আর তমুকরে সচলায়তনে রাখা দরকার আছিল।

এ ছাড়া কে সচলায়তনে পরীক্ষা দিতে যায় নাই,কে গেছে, কে গিয়া ফিরত আইছে,কে যাইতেছে ইত্যাদি না না রসের লেখায় সামহোয়্যার টইটুম্বুর।এই ক্ষনে হোসেইনও দুইখান কতা কইতে চায়।

পরথম কতা হইলো,সচলায়তন নিয়া যুদি সামহোয়্যারে আলুচনা বাদ দেন,তাইলে বড়ো আরাম পাই।আপনার ব্লগ,আপনার কী-বোর্ড আপনে যা খুশি লিখবেন সেইটা সত্য,তবু এই রিকুয়েস্টখান ভাইবা দেখলে খুশি হইব।


সচলায়তন হইলো অন্য একটা সাইট।সেইখানে কিছু লেখক লিখেন যাদের অনেকেই সামহোয়্যারের সদস্য।সক্কলে কিন্তুক সদস্য না।তয় যারা এই সাইট তৈরী করছেন তারা বিশেষ কইরা আগে সামহোয়্যারে লিখতেন এইটা সত্য।তাগো এই সাইটে পোষায় নাই। তারা এই সাইটে লিখা বাদ দিছেন ।বাদ দিয়া তারা নিজেদের মতো কইরা একখান সাইট করছেন,সেই সাইটে উনারা নিজেরা মনের খুশিতে লেখালেখি কইরা যান।সেই সাইটখানি একন ওপেন আছে,চাইলে আপনে আমি গিয়া সেই সাইটে লেখা পইড়া আসতে পারি,মতামত জানাইতে পারি।

আমি মাঝে মাঝে সেইখানে গিয়া ইদানিং মতামত জানাইয়া আসি।আমি বেনামেই মতামত জানাই।কারন নামের চাইতে মতামত জানানোটাই লাভ বেশি।

তো আমার কথা হইলো ভাইজানেরা :

১/ দয়া কইরা আপনাগো মতামত গিয়া সচলায়তনে জানাইয়া আইসেন।তাগো সেই সাইটে মতামত জানাইবার জন্য কমেন্ট বক্সে কমেন্ট কইরা রাইখা আসেন। দরকার হইলে তাগো কর্তাব্যক্তিদের কাছে মেইল কইরাও আপনাগো দূ:খের কথা,সুখের কথা কইয়া আসেন।
সামহোয়্যারে এইটা নিয়া সামহোয়্যারের স্পেস নষ্ট কইরা লাভ কী?

২/যে সাইটে আপনারে (যে কোন কারনেই হোক )আমন্ত্রন জানানো হয় নাই সেই সাইট নিয়া মাথাব্যথা দেখানো বাদ দেন।তারা তাদের ইচ্ছামতো লোক নিছে বা নিবে,সেইটা নিয়া যাদের নেয় নাই তাদের আফসোস করাটা আমার কাছে কিছু ছ্যাবলামির মতোই মনে হইতাছে। তারা সব ভালো লেখক নিয়া গেছে সেইটা আমি বিশ্বাস করি না।(দুনিয়ার সব ভালো লেখকরে উনারা চিইনা ফেলছে এমন দাবী করলে হাসি পাইব আমার।)আবার সচলায়তনে না গেলেই ভালো লেখকের তকমা গায়ে উঠবে না,সেইটা ভাবাটাও নিজের দীনতা স্বীকার করা।আপনের লেখা আপনে লিইখা যান ,লেখা সুন্দর হইলে বা ভালো হইলে ঠিকই পাঠকের মনোযোগ পাইব,সেইটা আপনে সামহোয়্যারে লিখেন বা সচলায়তনে লিখেন না কেন।

৩/লেখার খাতা লাল না সবুজ মলাটের,রুলটানা না পুরা সাদা সেইটা বিষয় না।বিষয় হইলো গিয়া যা লেখা হইলো সেইটা।
তেমনি ভাবে ব্লগ সাইট কোনটাতে লিখলেন কোনটাতে না,সেইটা বড়ো বিষয় না।বড়ো বিষয় হইলো আপনে কী লিখলেন সেইটা।

আফসোসের বিষয় হইলো গিয়া আপনে যদি আপনের খাতা লাল না সবুজ মলাটের সেইটা নিয়াই লিইখা খাতা ভরায়া ফালান সেইটা যেমুন খাতার অপচয় তেমনি ব্লগ কোনটা ভালো কোনটা খারাপ,কোনটাতে হ্যান ত্যান,কোনটাতে ত্যানা পাচানো সেই সব নিয়া ব্লগ লেখার মানে ব্লগ কনসেপ্টের অপচয়।

আমার এক গুরু একবার আমার দিনরাতের ব্লগ লড়াইয়ে বিরক্ত হইয়া মেইল দিয়া কইছিলেন "ব্লগ লেখার বিষয় না,ব্লগ হইলো লেখার মাধ্যম।''এই কথাটা খিয়াল কইরা চলেন।


৩/সচলায়তনে যারা আছেন তাগো অনেকেই এই খানে লিইখা থাকেন।বিশেষ কইরা এ-টিমের যারা গেছেন বা যাইবার চান্স পাইছেন তারা একই নামে দুই জায়গায় লগইন করেন।যেমন অচেনা বাঙালি,হাসিব,কেমিকেল আলী,অলৌকিক হাসান,অমিত বা আরো বোধহয় দুই একজন।তাছাড়া মুহম্মদ জুবায়ের ,জ্বিনের বাদশা কিংবা আরো কয়েকজন বোধহয় নিজেদের লেখা দুই জায়গাতেই দেন।

এখন তারা দুই জায়গায় লিখতে পারবেন না এমন কোন আইন নাই।সুতরাং এইটা নিয়া কথা কইয়া তো তাগোরে বিব্রত করার কিছু নাই।আপনে ইচ্ছা হইলে ৫০ জায়গায় ব্লগ রাখেন,সেটা আপনার নিজের সিদ্ধান্ত।
এ-টিমের আমি আর ডাক্তার আঈজুদ্দিন হইলাম সামহোয়্যার নির্ভর মানুষ,আমাদের দুই জায়গায় লেখার মতো হিম্মত নাই ।যদি হিম্মত থাকতো তাইলে দুই জায়গায় আমি অন্তত: একই সাথে লিখতাম ।এর মাঝে দোষের কিছু পাই না।


৪/ সচলায়তনের কিছু সদস্য আছেন যারা সামহোয়্যারে আইসা সচলায়তনের যাবতীয় তর্কে বা আলোচনায় জোর কদমে অংশ নেন। আমার অনুরোধ,আপনারা এই জিনিষটা বাদ দেন।শোহেইল মোতাহির চৌধুরী যখন এই বিষয়ে লেখার জন্য দীর্ঘক্ষন লগইন থাকেন,তখন আসলেই খারাপ লাগে।
দুনিয়ার সকল জায়গায় গিয়া আপনার সকল কথার জবাব দিবার টাইম পাবেন না।তাই এই চেষ্টা বাদ দেন।
তর্ক বিতর্ক শুধুই এই জিনিষরে লম্বা করবে,আপনাদের প্রতিক্রিয়া
পাইবার লোভে আরো লম্বা লম্বা পোস্টের জন্ম হইবে।কী দরকার?

------------------------------------------
হে ভ্রাতা ভগ্নিগন,আসেন আমরা সচলায়তন নিয়া কোন এলার্জিতে না ভুগি। সচলায়তন আর ত্রিভুজ ডট কম কিংবা প‌্যাচালি ...সব সাইটের জন্য শুভকামনা জানাই।সব সাইটেই আমার বাংলা ভাষায় দারুন দারুন লেখা প্রকাশিত হোক ,সেই দোয়া করি।

এই সব ক্যাচ ক্যাচ আসলে কোন রেজাল্ট দিব না।আমার ক্যাচ ক্যাচ শু্ইনা রিফাত তার প‌্যাচালি,ত্রিভুজ তার ত্রিভুজ ডটকম, আর মাহবুব মুর্শেদ তার সচলায়তন বন্ধ করবে না।তারা তাদের নিজের বুঝে চলে।

আসুন নিজ নিজ লেখালেখিতে মনোনিবেশ করি।সময়ই প্রমান করবে সবগুলো সাইটের সাফল্য আর ভবিষ্যত।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৬
রাগিব বলেছেন: একমত। কে কোথায় লিখছে, এবং কী লিখছে, তা নিয়ে এখানে চিল্লাচিল্লি করা দেখে ছোট বেলার খেলার মাঠের দলাদলি মনে হয়।

+৫।
২. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৭
হোসেইন-দ্য এ টিম বলেছেন: রাগিব ভাই ধন্যবাদ।
ইন্টারেস্টিং বিষয় হইলো ২১ বার পঠিত,রেটিং দিছে ৩ জন।মাগার কমেন্ট ১টা!

সচলায়তন বহুত লোকের কলিজায় দাগা দিছে মনে হয়।
৩. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৪২
অমিত বলেছেন: কোন গর্দভ ১ দিয়ে গেল ??
৪. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৩
হাসিব বলেছেন: সচলায়তনে সামহয়ারের গীবত করা আর সেইটা নিয়ে মজমা জমানোরে নিরুতসাহিত করা হয় । এই বিষয়টা খিয়াল কইরা । কয়েকদিন আগে একজন ব্লগার সামহয়ারের বদনাম করছিলেন । তারে মডুরামের পক্ষ থিকা নিরুতসাহিত করা হইছে । আবার আইজকা সামহয়ারের একটা পজিটিভ পোস্টের রেফারেন্স টাইনা একজন একটা পোস্ট দিছেন । সেইটারে আবার স্বাগত জানানো হইছে । এমনটাই হওয়া উচিত বইলা মনে হয় ।
৫. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫০
বৃষ্টি মানব বলেছেন: সচলায়তনে যারা লেখে তাদের অবস্থা রাগিব ভাইয়ের সেই ছোট বেলাকার বাচ্চা পোলাপাইনের মতনই। কে কত দূরে হিসু নিতে পারে তেমন চেষ্টার প্রতিফলন দেখা যায় তাদের লেখায়। তবে এটা সত্যি যে সচলের বেশির ভাগ লেখকই কুয়োর ব্যাঙ। ওদের নিয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।

সচলায়তন নিয়ে সামহোয়্যার ইন এ লেখালেখি/ আলোচনা করা সত্যিই বিরক্তিকর। এটা থেকে আমাদের অবসর গ্রহণ করা উচিৎ বলে মনে করি।
৬. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৩
বকলম বলেছেন: একমত, দশ কথার এক কথা। তয়, আমরা বাঙালি বইলা কথা, গীবত বা পরচর্চা করা গোনাহ হইলেও মানুষই গীবত করে। চুলকানি হইলে না খাউজাইয়া কেউ মলম সহজে লাগায় না। এই চুলকানি সাময়িক, বাধ বাঙার তোড়ে এই টপিক বেশিদিন থাকবো না, ভাইসা চইলা যাইবো।
৭. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৪
অমিত বলেছেন: বৃষ্টি মানব, সবাই যে কেন এই সত্যটা বুঝতে পারে না কে জানে !!! তা এই মন্তব্যটা ঐ সাইটে যেয়ে করলে হত না ??
৮. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৫
নিরপরাধ বলেছেন: কোনো পোস্টের শিরোনামে "সচলায়তন" নামটা না ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি।
৯. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৫
কৌশিক আহমেদ বলেছেন: আপনি চমৎকার মটিভেটর। বিশেষ করে লাল খাতার বর্ণনা করে খাতাটা ভরে ফেলার উদাহারণটা আপনার উইটের সাক্ষর। আপনার সেই শুভাকাংখির কথাটাও ভাল লেগেছে যে বলেছে ব্লগে লেখার বিষয় "ব্লগ" হওয়া ঠিক নয়। আরো একটা বিষয় ভাল লেগেছে, যারা দুজায়গায় লিখছে তারা এই বিতন্ডায় সামহোয়ারে লিখতে চাপ বোধ করার সম্ভাবনাটা। সামহোয়ারে কে যেন বলেছে এখানে সচলায়তনের কেউ আসলে তাকে আক্রমণ করার জন্য। তার বক্তব্যে আমি ভীষন কুঞ্চিত হয়েছি। ধিক্কার দিয়েছি নিজেকে। তার প্রতি আমার ধিক্কার রইলো।

সমালোচনাঃ কারো নাম নেয়া প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। সেজন্য লেখাটা হয়তো কিছু প্রতিক্রিয়া জর্জরিত হবে। সর্বপরি এটাও একটা ব্লগ নিয়ে লেখা, যা সবচেয়ে বড় দুর্বলতা। আমার মন্তব্যও হয়তো সেই দোষে দুষ্ট।

পরিশেষে, দূর্বলতা সমসাময়িক সাবজেক্টিভিটির জন্য হলেও, লেখনি ও বিষয় মূল্যে লেখাটা প্রভাববিস্তারক্ষম।
১০. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৬
কালপুরুষ বলেছেন: আমির কমেন্ট ও রেটিং কোথায় গেল?
১১. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৭
অমিত বলেছেন: কৌশিক ভাইয়ের রাগ কমসে ?? রাগ কমলে ব্যাকআপ থেকে পোস্টগুলা আবার নিয়ে আসেন..
১২. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৯
কালপুরুষ বলেছেন: "গুড পোষ্ট"। এই কমেন্টটা উধাও। যাই হোক আবার দিলাম রেটিং সহ।
১৪. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০০
বৃষ্টি মানব বলেছেন: @ অমিত,
ঐখানে তুমি নিজে আমার নাম দিয়ে পেষ্ট করে দাও।
১৫. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০০
রাশেদ বলেছেন: @ কালপুরুষ...এইটা দুইবার পোস্ট হইছে, অইটাতে আসে আপনার কমেন্ট
১৬. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০২
অমিত বলেছেন: দুঃখিত জনাব, নিজের হিসু টেনেই কূল পাইনা !! তোমার হিসু তোমাকেই টানতে হবে..
১৭. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৩
কৌশিক আহমেদ বলেছেন: অমিত, রাগে পোস্ট মুছিনি। দুঃখে। দুঃখ যখন চরমে থাকে তখন ব্যাকআপ রাখার মত মাথা সজাগ থাকে না আমার। সেজন্য ব্যাকআপ রাখা হয়নি। তবে এখনও কোন আফসোস হচ্ছে না। আশ্চর্য্য হচ্ছে একটা লেখার জন্যও আমার কোন কষ্ট হচ্ছে না। অথচ আমার মনে হতো, পোস্ট, কবিতা, গল্পগুলোর জন্য আমার বোধহয় বেশ মায়া! নিজের কাছেই নিজে অচেনা।
১৮. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৫
অমিত বলেছেন: ঐ মিয়া ঠাট্টা করেন !!! এত গুলা লেখা ?? তাছাড়া আপনিই না সেদিন বললেন যে ব্যাকআপ আছে...
১৯. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: আমার এত্তো সুন্দর ইন্টারভিউটারে জবাই করলেন@কৌশিক ভাই?ধু--------র।মিজাজ কিছুটা বিলা হইলো।বাংলা রম্য ইতিহাসে এই ইন্টারভিউটা একটা সম্পদ ছিল।
২০. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১১
বৃষ্টি মানব বলেছেন: আই লাভ ইউ ম্যাগনেট চাচা ;) পোষ্ট মুছে ফেলার পর চিন্তা করছিলাম কিছু লিখুম, কিন্তু তার আগে ধ্যান করেছি চুপচাপ বাবু থাকার। পোষ্ট মুছে ফেলার পর আসলে আমার নিজেরো এক সময় কোনো দু:খবোধ হয়নি। আপনার অবস্থানটা আমার চেয়ে অনেক শক্ত ছিলো, এভাবে না মুছলেও পারতেন।
২১. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৩
হোসেইন-দ্য এ টিম বলেছেন: বৃষ্টি মানব :সচলায়তনের পাবলিক তবু নিজের হিসু নিজে ছুইড়া মারে,মাগার সামহোয়্যারে তো একহাত পিছে দিয়া হাটতে হয়,হাত সরাইলে কে না কে আইসা োগা মাইরা দিব।যাগো হাত নাই,চাইরটাই পা,তাগো তো দুর্দশা এই জন্যই ,তারা পিছন দিকটা ঢাইকা হাটতে পারে না।
তাই পুলাপানগোর তাদের আনন্দে খেলতে দিয়া আসেন আমরা সিরিয়াস পোস্ট মারা শুরু করি।

২২. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৫
অচেনা বাঙালি বলেছেন: অমিত,
ঠাট্টা না কৌশিক সত্যি সত্যিই মুছে ফেলছে। আর
শালায় যত ভাবই নিকনা কেন পুরা ইমোশনাল। বিলিভ মি।
২৩. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৮
জায়দান বলেছেন: হোসেনের মন্তব্যে বিপ্লব। ৫ দাগানো হইল।
২৪. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২০
বৃষ্টি মানব বলেছেন: পুরনো হোসেইনরে ভালো পাই ;) এবং সেই হোসেইনকে ভালো পাই যে হোসেইন সচলে লিখতে অনিহা জানিয়েছিলো। আই লাভ হিম।

হোগার নাতিখ্যাত সামহোয়্যার ইন কর্তৃপক্ষ কিছুটা ঘিলুহীন। এছাড়া বেশ ভালোই আমাদের বাঁধভাঙ্গার আওয়াজ। আমাদের বাঁধ ভাঙার আওয়াজ বলতে সংকোচবোধ করিনা। খারাপ হোক আর ভালো হোক, আমরাইতো?

সচলে নাকি গিবদ করা হয়না। সচল নিজেই এক গিবদের আড্ডাখানা। আমার ছোট ভাই ধরে টানাটানি করলেও সেখানে যাবো না। সাফ কথা।
২৫. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: @কৌশিক ভাই,এটা সত্য যে এই পোস্টখানিও ব্লগ নিয়া পোস্ট।কিন্তু বাকি সবাইর খাতা বাচাঁইবার মানসে খাতার দুয়েক পৃষ্ঠা বুধহয় মাঝে মাঝে খর্চা করা যাইতে পারে।
২৬. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২৩
হোসেইন-দ্য এ টিম বলেছেন: "হোগার নাতিখ্যাত সামহোয়্যার ইন কর্তৃপক্ষ কিছুটা ঘিলুহীন। "


এই কথাতে ৫@বৃষ্টিমানব।
তবে এইটাই কিন্তু সকল সমস্যার উৎস।অমি রহমান পিয়াল বা স্বরহীনরে যেভাবে খেদাইয়া দেয়া হইছে তাতে কইরা এই ঘিলুহীন প্রানীগো মাথায় গোবরও নাই বইলা বিশ্বাস করি।
গোবর থাকলেও তো কিছু সার থাকতো।
২৭. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৩
মুক্তপাখী বলেছেন: চমৎকার পোষ্ট..আশা করি সবাই পজেটিভ রেসপন্স করবে...
২৮. ১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: আমি একটা কথা বুঝি না, খালেদা-হাসিনা-বুশের মতো লোক জন গনের খুচা থিকা রেহাই সেইখানে অচলায়তন আমার এতো কি টা যে উনারা খুচা খাইবেন না। বরংচ খুচাইনা যে আমাদের গনতান্ত্রিক অধিকার এইটাতো সংবিধানেই বলা আছে!
২৯. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৩
হোসেইন-দ্য এ টিম বলেছেন: উদাসী স্বপ্ন,এইটাও সত্য বটে বাঙালি হিসাবে আমাদের বিনোদনের পয়লা আইটেমই হইলো পরচর্চা করা।
৩০. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৫
রাশেদ বলেছেন: ঠিক। পরচর্চা না করলে ঘুম হবে কেম্নে? এইটা তাবত দুনাইয়ার মজার জিনিষ।
৩১. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৭
কৌশিক আহমেদ বলেছেন: "হোসেইন জমিন" কিওয়ার্ডটি গুগলে লিখে যে লিংকটা আসবে সেখানের ক্যাস থেকে সাক্ষাতকারটি উদ্ধার করা সম্ভব। আপনি সংরক্ষণ করতে পারেন। সরি।
৩২. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৯
বাকী বিল্লাহ বলেছেন: জীবনে প্রথম কোন পোস্টে রেটিং দিলাম। ৫; ৫০০ থাকলে সেইটাই দিতাম। যদিও রেটিং জিনিসটা আমি বুচ্ছি মোটে কয়দিন আগে।
৩৩. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৩
রবিনহুড বলেছেন: কে কোথায় লিখবে, আর একই পোষ্ট কত জায়গায় দিবে এটা তার একান্ত নিজস্ব ব্যপার।

এগুলো নিয়ে কারো প্রশ্ন তোলা উচিৎ না। ভাল না লাগলে না পড়লেই পারেন। পড়ার জন্য তো জোর করা হয় না। এই ব্যপারে লেখকের স্বাধীনতা থাকা উচিৎ।





৩৪. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৬
হোসেইন-দ্য এ টিম বলেছেন: জীবনের প্রথম রেটিংটা আমারে দিলেন বলে কৃতজ্ঞতা @বাকী বিল্লাহ।


পোস্ট উদ্ধার হইছে@কৌশিক ভাই।
৩৫. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩৯
আরণ্যক যাযাবর বলেছেন: কিছু কওনের নাই। যা কওনের হক কথা সব কইয়া ফালাইসো বাপ।
৫ দিয়া গেলাম।
৩৬. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪৩
হট্টগোল বলেছেন: সচলায়তনে না গেলেই ভালো লেখকের তকমা গায়ে উঠবে না,সেইটা ভাবাটাও নিজের দীনতা স্বীকার করা-------------------কতা ১০০% সত্য কইছেন।

কৌশিক@ ষড়ভূজ কইছে যে সচলায়তনের পাবলিকগো এহানে আইলে ধাওয়া দিব।
৩৭. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৫
হোসেইন-দ্য এ টিম বলেছেন: হট্টু, জোড়া ছাগল (তিন ভূজের সমাহার যদি একছাগল হয়,তাইলে ছয় ভূজের সমাহার মানে জোড়া ছাগল ,তাই না?) ধাওয়া দিব শুইনা গড়ায়া পড়ছি।নিজেই তারা ধাওয়ার মাঝে থাকে।
৩৮. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৬
রাশেদ বলেছেন: হা হা! কালকে অনেক মজা হইছিল।
৩৯. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৭
হট্টগোল বলেছেন: হোসেইদা @ হাচা কইচেন। তয় মাঝে মাঝে আমরাও ধাওয়া খাই। দেহেন না আমার অবস্থা। কর্তৃপক্ষ পুরা নাভিশ্বাস উঠাইয়া দিচে আমার। এখন এইটাই লাস্ট ভরসা। পরে কিছু লাগলে চামুনে আপনার কাচে।
৪০. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৭
চড়ুই বলেছেন: বাহ!
এটা অনেকটা বাংলা চ্যাটের মত।
শুধু একটু সময় নেয়, এই যা।
৪১. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৮
রাশেদ বলেছেন: হুম্ম...এইটা অনেক মজার জায়গা।
৪৩. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:২২
হোসেইন-দ্য এ টিম বলেছেন: হট্টু,নতুন নিক কিছু নিয়া রাখেন।
নতুন নিক নিয়া পরথমে কয়েকদিন ভালো ভালো পোস্ট দিবেন।ঘুনাক্ষরেও টের পাইতে দিবেন না যে এইটা আপনার নিক।
সবচাইতে ভালো হয় যদি রবীন্দ্রনাথের কবিতা নিজের নামে চালাইয়া দেন পোস্টে।এই মডুরা ধরতে পারবো না।
তবে কাশেম বিন আবুবকরের লেখা নিজের নামে দিয়েন না,ধরা খাইবেন।
৪৪. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫২
আরণ্যক যাযাবর বলেছেন: ষড়ভূজ = মাহমুদ রহমান।
সে নিজেই আগে নিজের ব্লগে লিখে রাখতো।
৪৬. ১৪ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
আসল ট্র্যাপ বলেছেন: মাহমুদ রহমান লিখতো চতুর্ভূজ@আরণ্যক। ষড়ভূজ ওই গোত্রেরই হবে।
৪৭. ১৪ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
হোসেইন-দ্য এ টিম বলেছেন: এ-টিমের কৌশলগত কারনে একজন এ-টিম মেম্বারের যাবতীয় কমেন্ট মুছে ফেলা হইলো।

৪৯. ১৪ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
মাহমুদ রহমান বলেছেন: পোস্ট টা যথেষ্ট পুষ্ট হয়েছে, ভাল লাগল। ধন্যবাদ হোসেইন দ্য এ টিমকে।

মাহমুদ রহমান এখনও চতুর্ভূজেই আছে।
৫০. ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৩৯
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: লেখক হিসাবে আমি আর জাতে উটতে পারলাম না । সচলায়তন নিবোনা আমারে
যাউক ৫
৫১. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ২:৩০
রঙধনু বলেছেন: সচলায়তনের সবারে গ্রহণ করবার হেডাম নাই।যাগো কতা তাদের মতোন তাগোরে নিবো।
৫২. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ৩:১৫
ঝরা পাতা বলেছেন: কি দরকার। চলুক না। যে যেমন ইচ্ছে বলুক না। সবাই নিজের মাপে আকাশ দেখুক না।
৫৪. ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:২৪
মনের কথা বলেছেন: পোস্টের সাথে একমত। ৫
৫৫. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫১
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: কত কথা বলে রে!
কত দালালী করে রে!
৫৬. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৩
হারাধন. বলেছেন: আরে সুফী এবার কি আমেরিকা তেকে দালালি করতাস। তোমার নাকি আদা ব্যারাম হইসে
৫৭. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১১:০৮
অমিত বলেছেন: সুফি কি দালালী কিংবা পিঠে ছুরি মারা ছাড়া আর কিছু বোঝ না !!!
৫৮. ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৩৮
আরণ্যক যাযাবর বলেছেন: সাদিক ভাইর কি সচলায়তন না কি জানি কয়, সেই বিষয়ক অ্যালার্জি আচে নাকি?
আমগোরে বলবেন, সেই অ্যালার্জির অসুধের খোঁজ দেওয়া হইবে।

তৃণভূজ ডট কম (http://www.trivuz.com)নামের একটা নতুন সাইট খোলা হইসে, সাদিক ভাইর সমমনা লোকদের জন্যে। পদধূলি দিয়া ধইন্য করবেন।
৫৯. ১৬ ই আগস্ট, ২০০৭ রাত ৩:২৯
অনন্তমৈথুন বলেছেন: আমি একবার চান্স পাইছিলাম সচলায়তনে কিন্তু নিজের দোষে আবার হারাইছি..যাই হোক..৫
৬০. ১৬ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৪৬
হট্টগোল বলেছেন: সচলায়তন ওরা বলে যে চান্স সবার জন্যই নাকি আছে। তয় একটু নাকি দেরি হইব। কি জানি, আমাগো ভাগ্য হইব কিনা কে জানে। তয় ওরা ভালোই লেহে। কমেন্ট করুম আর কি করা ...

সাদিক ভাই @ ভালো আছেন ?
৬১. ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৬
হোসেইন-দ্য এ টিম বলেছেন: সাদিক,তুমার কাছ থাইকা শিখতাছি।তা দালালির রেটটা কেমুন?তুমি সামহোয়্যার থাইক কতো পাও জানাইবা,আমি সচলায়তনে গিয়া ঠিক ততো দাবী করবো ।তয় তুমার মতুন দালালা হইতে পারুম না শিউর ,তাই হয়তো আমারে টাকা পয়সা দিব না।
৬২. ১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪৮
মদন বলেছেন: পোস্টের সাথে একমত
৬৩. ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৩৪
পাগলা দাশু বলেছেন: পেন্নাম দাশুর। মাঝে মাঝে স্মরণ করবেন দাশুরে।

 

মোট সময় লেগেছে ১.০২৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তারা বলেছিল, সেই গাড়ির ভেতরে আমাদের জন্য আছে খাদ্য আর পানীয়।কিন্তু আমি দেখলাম সেই গাড়িতে শুধু লাশ আর লাশ।চাপ চাপ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই