১) আলিশান বাড়ি ।
২) বিলাস বহুল গাড়ি ।
৩) কোটি ডলারে ব্যাংক ব্যালান্স ভারি ।
৪) মেয়ের বাবাদের হুড়োহুড়ি ।
৫ ) হবু জামাই বানাইতে কাড়াকাড়ি ।
৬) পিছে পিছে নারী ।
৭) ইন্টারভিউ ছাড়া চাকরী ।
৮ ) মিডিয়াতে বাড়াবাড়ি ।
৯) রাতারাতি খ্যাতি ।
১০) জ্বলিবে উজ্জল জীবনের বাতি ।
সাংবাদিক জইদির কথা মনে আছে তো ? বুশরে জুতা মারিয়া যিনি বিশ্ব দরবারের হুশ ফিরাইয়া বিখ্যাত। বুশরে কুকুর আখ্যা দিয়ে এই নে তোর বিদায়ী চুম্বন বলিয়া যিনি নিজের জুতা জোড়া ছুঁড়িয়া মারিয়াছেন । সবকিছু ঠিক থাকলে তিনি আগামী সোমবার মুক্তি পেতে পারেন । তার মুক্তি উপলক্ষে মেয়ের জামাই বানাইতে রীতিমতো প্রতিযোগিতা লাগিয়াছে । পুরষ্কারের বন্যায় তিনি ভাসিয়া যাইতেছেন ।
তাহা দেখিয়া হিংসায় জ্বলিয়া পুড়িয়া মরিতেছি ।
বিস্তারিত জানতে দেখুন
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



