somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুষার ঝড়া সন্ধ্যায় অরণ্যের পাশে থেমে (ভালো লাগা কবিতা-১)

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রণাথের পরেই যার কবিতা গুলো আমাকে সবচেয়ে বেশী আকৃষ্ট করে তিনি হলেন রবার্ট ফ্রস্ট । রবার্ট ফ্রস্টের কবিতা গুলোতে রবীন্দ্রণাথের কবিতার মতোই মানুষের জীবনবোধের সূক্ষ পরিচয় পাওয়া যায় । রবার্ট ফ্রস্টের তেমনি একটি বিখ্যাত কবিতা হলো Stopping by Woods on a Snowy Evening .. আমার অসম্ভব প্রিয় এবং ভালো লাগা একটি কবিতা । এই কবিতাটি আমি ভাবানুবাদ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি । ভাবানুবাদের চেয়ে মূল ইংরেজীটাই আমার কাছে সবচেয়ে বেশী ভালো লাগে ।


তুষার ঝড়া সন্ধ্যায় অরণ্যের পাশে থেমে


মনে হয় আমি জানি এই অরণ্যে কার ।
এই গাঁ`য়ের কোথাও হয়তো বাড়ি তার ;
শুভ্র তুষারে তার অরণ্যে ঢেকে যেতে দেখা
কোনদিন সে জানবেনা থেমে দেখেছি আমি তা ।

ব্যাপারটা খুব অদ্ভুত ঘোড়াটা ভেবেছে
থামতে হলো কোন খামার নেইতো কাছে ;
গভীর অরণ্য আর জমাট হ্রদের পাশে,
বছরের আঁধারময় সন্ধ্যা ঘনিয়ে আসে ।

পিঠের উপর সাজানো গদি ঘোড়াটা একটু ঝাঁকায়,
হয়তো কোথাও কোন ভুল হয়েছে কিনা জানতে চায় ।
বরফের কুচি হালকা পালকের মতো ঝরে পরে;
হাওয়ার সাথে সেই শব্দই শুধু শোনা যায় ।

নিঝুম গহিন অরণ্য দেখে মন যায় ভরে ,
কিন্তু একটি প্রতিজ্ঞা আমি যে রেখেছি করে ।
নি:শেষের আগে পাড়ি দিতে হবে বহুদূর , .................
সমাপ্তির আগে যেতে হবে দূর বহুদূর । ..................


মূল ইংরেজী কবিতাটি এরকম ---


Stopping by Woods on a Snowy Evening


Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×