আমার প্রিয় পোস্ট
- অতিপ্রাকৃত গল্প: মিসির আলি - ভুতের আড্ডা
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- আজব রঙ্গিলা - আকাশনীল
- বিয়ে ভালবাসার দ্বিতীয় অধ্যায়................!!! (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- শ্বাশ্বত - লাবণ্য প্রভা গল্পকার
- কবিতার অদৃশ্য গল্প - সৈ ক ত হা বি ব
- ব্লগালোচনা - আইরিন সুলতানা
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- যারা ফটোগ্রাফি ভালোবাসেন, কোটেশনগুলো তাদের জন্য - হাসান বিপুল
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি - সু-শান্ত
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আমার কিছু ফটোগ্রাফিক ওয়ার্ক (২য় কিস্তি) - আমি ও আমরা
- সেলস্ম্যান - মাছরাঙ্গা
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- অ্যান কিংবা সালমা খাতুন - নুশেরা
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- পবিত্র আত্মা যিশু কি নিজেকে ঈশ্বর বলে দাবী করেছিলেন ? সত্যের অনুসন্ধানে....... - রাঙা মীয়া
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড - দুঃখবিলাস
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- নবীনদের জন্য - নাদান
- রাছিং ঝর্ণা: প্রকৃত প্রকৃতি - যীশূ
- গল্পঃ ফুলার রোড - মোস্তাফিজ রিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ (আপনি কি রক্ত দিতে আগ্রহী?) - ভবঘুরে
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- সাগর পাড়ের ছন্দ গুলো (কল্পগল্প) - (অ)গাণিতিক
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- আজ সকালে... - অরূপ রাহী
- সময়ের খেরো খাতা - শিলা
- সংবাদপত্র বাইবেল নহে - বিপ্লব রহমান
- সুন্দরের পূজো! - যীশূ
- সহজ স্বীকারুক্তি-3 - ছোট্ট রাজপুত্র
- সুরা / শূরা: আর রূপ - যীশূ
সুরা / শূরা: আর রূপ
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:২৯
আয়াত: 15
অনেক রাত মাতাল হয়ে
সুস্থ মানুষের মতো অভিনয় করেছি
তোমার সাথে,
আবার অনেকগুলো সুস্থ হয়েও
নেশাতুর মাতালতায়।
তবে বলো,
তুমি আমাকে আর
কোন কোন রূপে দেখতে চাও?
আয়াত: 16
সময়ের আবর্তে
ছোট হয়ে গেছে ছেদন দাঁত।
অনেকটা সময় তো কাটিয়ে দিলাম
নিরামিষ সব্জিতে।
আজ হয়ে যেতে পারে
খানিকটা রসনা পূজা অনায়াসে।
তবে বলো,
তুমি আমাকে আর
কোন কোন রূপে দেখতে চাও?
আয়াত: 17
ধারালো তীব্রতায় কেটে নেই
শকুনের তীব্র নোখ,
কেটে রাখি প্রতিদিনের সভ্যতার ইচ্ছায়।
আবার ছিঁড়ে ফেলি হিস্রতায়
লাল ঘুড়িটা নীল নখের বীষে।
তবে বলো,
তুমি আমাকে আর
কোন কোন রূপে দেখতে চাও?
আয়াত: 18
পঙ্খিরাজে চড়ে ছুটে গেছি
ঠিক যেমন স্বপ্নে দেখো তুমি।
আর দৈত্যের প্রাণভ্রমর হয়ে
ডুবে থেকেছি সমুদ্রতলে।
এক নিঃশ্বাসের ডুবে
নিষ্ঠুরতায়, ঘৃণায় হত্যা করেছি ভ্রমর আবার।
তবে বলো,
তুমি আমাকে আর
কোন কোন রূপে দেখতে চাও?
আয়াত: 19
আমি গীস্ম হয়ে জ্বলেছি হিংসায়,
বর্ষা হয়ে কেঁদেছি অঝরে,
শরতের মেঘে মেঘে ভেসে গেছি স্বপ্নে তোমার,
হেমন্তের নতুন ধানে মেতেছি তোমার সাথে উৎসবে,
শীতের ঝরে পড়া পাতা হয়ে
ঝরেছি তোমার পায়,
মিনতি-করুণায়।
বসন্তের ভ্রমর হয়েও
শুধু গোলাপের সাথে বেঁচে ছিলাম অতঃপর।
তবে বলো,
তুমি আমাকে আর
কোন কোন রূপে দেখতে চাও?
আয়াত: 113
............................
.........................................
তবে বলো,
তুমি আমাকে আর
কোন কোন রূপে দেখতে চাও?
প্রকাশ করা হয়েছে: বানানো বানানো কবিতারা বিভাগে ।
যীশূ বলেছেন:
লোকজন এইটারে সত্যি সত্যি সূরা ভাবলো নাকি?
ধূসর ছায়া বলেছেন:
সূরার নাম দিলে ভাবতো....
যীশূ বলেছেন:
মিল আছে। চিনতে পারছেন না?
ধূসর ছায়া বলেছেন:
না ...
যীশূ বলেছেন:
!!!!!!!!!!!!!!!!!!!!
অতিথি বলেছেন:
ভাল হইছে।
যীশূ বলেছেন:
ধন্যবাদ বেনামী।
অতিথি বলেছেন:
সুন্দর হইছে।
অতিথি বলেছেন:
রাজপুত্র, সুন্দর হয়েছে খুব।
যীশূ বলেছেন:
ধন্যবাদ কৌশিক, আজকাল, ধ্রুপদী।আমি শূরা বোঝাতেই চেয়েছিলাম। বানান ভুল হয়ে গেছিলো, ঠিক করে দিলাম।
আজকাল বলেছেন:
ঠিকৈচে।
অতিথি বলেছেন:
ফাবি আইয়ি আলা ই রাব্বী কুমা তুকাজ্জিবান....সুরা বানান সুরাই হবে, লোকে তোরে ভুল বুঝাইছে।
আয়াত 16 সবচেয়ে ভালো হইছে। একটা মৌলিক জ্ঞান পাওয়া গেল, আকালে সবজি খেয়ে ছেদন দাঁতকে ধারালো রাখতে হয়। বলাতো যায়না কখন যুদ্ধ শুরু হয়
যীশূ বলেছেন:
সারাজীবন লোকজন তো আমারে ভুলই বুঝাইলো................।
যীশূ বলেছেন:
দুইটাই দিলাম। যার যেমন খুশি ভেবে নিক।
অপ্রাসঙ্গিক বলেছেন:
চমতকার!! এগিয়ে যান আপনি...আমি হবো আপনার প্রথম deciple.
যীশূ বলেছেন:
অপ্রাসঙ্গিক, ধন্যবাদ লেখাটা পড়ার জন্য। কিন্তু deciple মানেটা বুঝলাম না। আমার ইংরেজি জ্ঞান খুব কম।
এন্থনীবাংলা বলেছেন:
প্প্ব্লপ্প্মপ্প্ব্লেপ্প্বজ্জপ্প্বঙ্ প্প্ব েপ্প্ব্লপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্মপ্প্বেজ্জ , .......
এন্থনীবাংলা বলেছেন:
প্প্ব্লপ্প্মপ্প্ব্লেপ্প্বজ্জপ্প্বঙ্ প্প্ব েপ্প্ব্লপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্মপ্প্বেজ্জ , .......
এন্থনীবাংলা বলেছেন:
প্প্ব্লপ্প্মপ্প্ব্লেপ্প্বজ্জপ্প্বঙ্ প্প্ব েপ্প্ব্লপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ম্ক...........
এন্থনীবাংলা বলেছেন:
লেখা দেখায় না
এন্থনীবাংলা বলেছেন:
সত্য ই ভালো.....
যীশূ বলেছেন:
ধন্যবাদ এন্থনী।
মুজিব মেহদী বলেছেন:
৫।
জেসন বলেছেন:
বুঝলাম না কিছূই, আমার মাথায় এই কঠিণ ভাষা বুঝার গিলু নাই।


















