যুঞ্চিক্তের মুছে ফেলা পোস্ট দুটি নিয়ে আমি তীব্র প্রতিবাদে যাইনি, ছেড়ে চলেও যাইনি ব্লগ। তাই বলে বিষয়টা আমি মেনে নিয়েছি ভাবলে তা হবে ভুল। হ্যাঁ, সাময়্যার কর্তৃপক্ষ তাদের ইচ্ছামত নিয়ম বানাতে পারেন, তারা কখনোই বলেনি এটাতে গণতন্ত্রের চর্চা হবে বা সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। সেক্ষেত্রে তারা ইচ্ছে করলেই কোন পোস্টে ভুল ধরে, কোন দায় চাপিয়ে তা মুছে দিতে পারে। আমদের চিৎকারে তারা যদি কর্ণপাত না করে আমাদের আসলে কিছুই করার নেই। শুধু এ বিষয় নিয়ে একটা কথাই সাময়্যার কর্তৃপক্ষকে বলার আছে তা হলো, সাময়্যার ইনের স্লোগানটা পাল্টে ফেলুন। ঐ স্লোগানের মর্যাদা আপনারা রাখতে পারেন নি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৭ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


