আমার প্রিয় পোস্ট
- অতিপ্রাকৃত গল্প: মিসির আলি - ভুতের আড্ডা
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- আজব রঙ্গিলা - আকাশনীল
- বিয়ে ভালবাসার দ্বিতীয় অধ্যায়................!!! (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- শ্বাশ্বত - লাবণ্য প্রভা গল্পকার
- কবিতার অদৃশ্য গল্প - সৈ ক ত হা বি ব
- ব্লগালোচনা - আইরিন সুলতানা
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- যারা ফটোগ্রাফি ভালোবাসেন, কোটেশনগুলো তাদের জন্য - হাসান বিপুল
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি - সু-শান্ত
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আমার কিছু ফটোগ্রাফিক ওয়ার্ক (২য় কিস্তি) - আমি ও আমরা
- সেলস্ম্যান - মাছরাঙ্গা
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- অ্যান কিংবা সালমা খাতুন - নুশেরা
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- পবিত্র আত্মা যিশু কি নিজেকে ঈশ্বর বলে দাবী করেছিলেন ? সত্যের অনুসন্ধানে....... - রাঙা মীয়া
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড - দুঃখবিলাস
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- নবীনদের জন্য - নাদান
- রাছিং ঝর্ণা: প্রকৃত প্রকৃতি - যীশূ
- গল্পঃ ফুলার রোড - মোস্তাফিজ রিপন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ (আপনি কি রক্ত দিতে আগ্রহী?) - ভবঘুরে
- English Songs কালেকশন ()()()()() যারা ইংরেজী গান পছন্দ করেন তাদের জন্য.. - নতুন
- সাগর পাড়ের ছন্দ গুলো (কল্পগল্প) - (অ)গাণিতিক
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- আজ সকালে... - অরূপ রাহী
- সময়ের খেরো খাতা - শিলা
- সংবাদপত্র বাইবেল নহে - বিপ্লব রহমান
- সুন্দরের পূজো! - যীশূ
- সহজ স্বীকারুক্তি-3 - ছোট্ট রাজপুত্র
- সুরা / শূরা: আর রূপ - যীশূ
৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯
আমাদের দৈনন্দিন জীবনে বাংলা ক্যালেন্ডারের প্রয়োজন নেই, জানি। কখন প্রয়োজন ছিলো, তা জানা নেই। কিন্তু তবুও ইদানীং আমরা উৎসব করছি পহেলা হেমন্তে, বসন্তে। আর সে বাংলা ক্যালেন্ডার, আমার বাংলা ভাষার সাথে সম্পর্কিত। ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, ভাষার জন্য আমাদের আত্মত্যাগের কথা জানে আমাদের বিশ্ব। কিন্তু ১৯৫২ সালের সে ২১শে ফেব্রুয়ারী বাংলা কত তারিখ ছিলো জানে না অনেকেই। এখন ইংরেজি ২১ ফেব্রুয়ারী বাংলা ৯ ফাল্গুন। কিন্তু ১৯৫২ সালের সে ২১ ফেব্রুয়ারী ছিলো ৮ ফাল্গুন।
একটু সচেতন মানুষ সে বাংলা তারিখটা জানলেও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ৮ ফাল্গুন। বাংলা আর ইংরেজী তারিখের অমিল মেলাতেই কোন এক বছর ঠিক করে দেয়া হয়েছিলো ইংরেজি কোন তারিখে বাংলা কোন তারিখে হবে। আমি জানিনা, তখন সে সিদ্ধান্ত গ্রহীতারা বিষয়টাকে কি আমলে এনেছিলেন কি না, কিন্তু আমাদের বাংলা ভাষার সবচেয়ে গৌরবময় দিন ২১শে ফেব্রুয়ারী হয়ে গেল ৯ ফাল্গুন।
আমার মনেহয় না, ইংরেজি আর বাংলা তারিখের সমন্বয় খুব বেশি জটিল। বোধহয় সরকার চাইলেই এ বিষয়ে উদ্দোগ নিয়ে নতুন করে এ তারিখ সমন্বয় করতে পারে যেন ২১শে ফেব্রুয়ারী, বাংলা ৮ই ফাল্গুন হয়।
এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে, আমাদের পহেলা ফাল্গুনকেই অনেকে ভালোবাসা দিবস হিসাবে পালন করেন, বা করে স্বস্তি পান, আমাদের সংস্কৃতির সাথে এ দিনটাই সবচেয়ে ভালো যায় ভালোবাসা দিবস হিসাবে। আমারা যদি ৮ ফাল্গুনের সাথে ২১ ফেব্রুয়ারীকে সমন্বয় করতে পারি, তখন ১৪ ফেব্রুয়ারীই হবে ১লা ফাল্গুন, আমাদের ভালোবাসা দিবস। আমরা আরও একটা জটিলতা থেকে মুক্তি পাব।
আমি জানিনা, কিভাবে এ প্রস্তাব বাস্তবায়ন করা যায়। কার কাছেই এ দাবী জানানো যায়। হ্য়তো বাংলা একাডেমী উদ্দোগটা নিতে পারে, কিন্তু তাদের কে জানানোর উপায়ও আমার জানা নেই। আসুন আমরা একবার চেষ্টা করি, একটু জটিলতা করে হলেও ৮ ফাল্গুনকে বাঁচানোর চেষ্টা করি।
যীশূ বলেছেন:
মানুষগুলাই মরে গেছে নাকি?
অমি রহমান পিয়াল বলেছেন:
এ ব্যাপারটা একটা গোলমেলে প্যাচে পড়ে গেছে, কেউ খুলে না। খুলতে চায় না।
লেখক বলেছেন: প্যাচটা বোধহয় খুব একটা জটিল না। একবার যেহেতু এটাকে সমন্বয় করা হয়েছে, আমার মনেহয় আবার সঠিকভাবে এটার সমন্বয় করা যায়। আর ২১শে ফেব্রুয়ারী যেহেতু একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিন, এর জন্য আমরা এ দিনটাকে বাংলা তারিখের সাথে সমন্বয় করার চেষ্টা করতেই পারি।
অমি রহমান পিয়াল বলেছেন:
সেটাই। পঞ্জিকার ফারাকটাও বোধগম্য নয়।
লেখক বলেছেন: পিয়াল ভাই, এটা নিয়ে কারা কাজ করে জানেন?
উন্মনা রহমান বলেছেন:
বাংলা-ইংরেজী-আরবী তারিখ বিভিন্ন বছরে বিভিন্ন হয়। মাসের দিন সংখ্যা সমান না হওয়ায় এই অমিল হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ছিল ০৮ ফাল্গুন। গত ঢাকা বইমেলায় একটা পেল্লায় বই দেখেছিলাম, সম্ভবত ড: শহীদুল্লাহ এর ছেলে বের করেছিলেন, বাংলা-ইংরেজি দিনের হিসেব বের করা যায়। বিষয়টা নিয়ে বাংলা একাডেমী গবেষক নিয়োগ করতে পারে।
লেখক বলেছেন: উন্মনা রহমান, আপনার প্রথম কথাটা মনেহয় ভুল। এখন ১লা বৈশাখ প্রতি বছরই ১৪ এপ্রিল হয়, ভবিষ্যতেও হবে। লিপইয়ারের সমস্যা মেটানোর জন্য বাংলা বছরেও একটা লিপইয়ার মাস রাখা আছে। এখন বাংলায়ও ইংরেগির মত ৩৬৫ দিনে বছর, আর লিপইয়ারে ৩৬৬ দিন।
যীশূ বলেছেন:
ভালো লাগেনি কার? এট্টু কষ্ট কইরা বইলা যান।
আইরিন সুলতানা বলেছেন:
পঞ্জিকা নীতিনির্ধারতকদের কেউ আবার ব্লগার নাতো !!
তারাই মাইনাস দিতে পারে
আপনার প্রস্তাবনার সাথে সহমত ।
উদাসী স্বপ্ন বলেছেন:
বস আপনের লেখাটা পইড়া ডাইলেমার মধ্যে পইড়া গেলাম! বুঝতাছি না ১৯৫২ এর পরের বছর থিকা যেইটা চালু হইয়া আইসে, আমরা কুটিকাল থিকা পালন কইরা আসতাছি সেইসব কি হাওয়ায় উড়বো? বুঝতাছি না কিচ্ছু!
লেখক বলেছেন: আমি ২১ শে ফেব্রুয়ারি পালনের বিষয়ে কিছু বলি নাই। তুমি পুরা পোস্টটা ভালো কইরা পড়। আমি বাংলা ক্যালেন্ডারের ৮ই ফাল্গুনকে ২১ শে ফেব্রুয়ারীর সাথে সমন্বয় করার কথা বলেছি।


















