ধন্যবাদ জানাই রাহাকে, টি-শার্ট বিক্রির মাধ্যমে শাশ্বতর জন্য ফান্ড কালেকশনের এমন এক উদ্যোগ নেয়ার জন্য। চমৎকার টি-শার্ট, ডিজাইনটাও চমৎকার হয়েছে। টি-শার্টটির দাম ধরা হয়েছে ২০০টাকা। ওটার খরচ ধরা হয়েছে ১০০ টাকা। আমি ও আমরা কয়েকজন কিছুদিন আগে "যুদ্ধাপরাধীদের বিচার চাই" স্লোগান নিয়ে প্রচারমূলক টি-শার্ট বিক্রি করেছিলাম। কিন্তু অভিজ্ঞতার অভাবে প্রতি টি-শার্টের খরচ পড়েছিলো প্রায় ৬০-৬৫ টাকার মত। তবে পরে যদিও বুঝেছিলাম যদি অফিস যেতে না হতো, এর পেছনে খানিকটা সময় দিতে পারতাম তাহলে আরও কমে এ টি-শার্ট তৈরী সম্ভব হতো। কিন্তু আমরা সবাই পেটের ধান্ধায়, আর এ প্রচারের কাজ বেশিদূর আগাতে পারিনি। যাই হোক, এবার আসল প্রসঙ্গে ফিরে আসি। শাশ্বতের ফান্ডের জন্য তৈরী টি-শার্টটার আমি কোন খরচের হিসাবে যাচ্ছি না, শুধু একটা অনুরোধ করছি রাহাকে, এ টি-শার্টের খরচ যদি ১ টাকাও কমিয়ে তা শাশ্বতের ফান্ডে দেয়া যায়, তবে তাই করুন।
জানি, কথাগুলো একটু ছোটলোকি কথার মত শুনাচ্ছে। রাহা টি-শার্টটার ডিজাইন করেছে, তৈরীর জন্য তার সাপ্লাইয়ারকে অর্ডার দিতে হয়েছে, নিজের দোকানে রেখে বিক্রিও করছেন। আমি তার অবদান অস্বীকার করছি না। কিন্তু এমন অনেক কাজ অন্য ব্লগাররাও করেছে, যার যতটুকু সামর্থ হয়েছে। তাই আমি আশা করছি এ টি-শার্ট তৈরীতে ঠিক যতটাকা খরচ হয়েছে (সাপ্লাইয়ারের কাছ থেকে নেয়া হলে, ঠিক যত টাকায় নেয়া হয়েছে) তার পরের পুরা টাকাটাই রাহা শাশ্বতর ফান্ডে জমা দেবেন।
আর ছোটলোকি করে হলেও যদি শাশ্বতর জন্য ১ টাকাও বেশী পাওয়া যায়, আমি সে ছোটলোক হতে রাজি আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

