জুয়া
০৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারারাত জুয়া খেলে ভোর বেলাতে গেটের সামনেই এতগুলো রিক্সা পেয়ে মনটা নেচে উঠলো। জানি আমার দান এবার ভালো। ছুঁড়ে দিলাম একটা দান, সামনের রিক্সাওলাকেই প্রথম বললাম, শাহবাগ যাবেন? সেও দেখলাম কম যায় না। সেও ছুঁড়ে দিলো দান, যামু, ১২ টাকা। আমি হাসলাম। আমার সামনে এতগুলো রিক্সা। আমার আর চিন্তা কি? শান্ত স্বরেই বললাম, ৮ টাকা দিবো, যাবেন? রিক্সাওয়ালা ১০-এ ই ছেড়ে দিলো। এগুতে পারলো না আর, আর আমি বুঝে গেলাম আমার তাসের রাজত্ব । সুতরাং আমি তখনও খেলায়। এবার জয়ী ভঙ্গিতে সব রিক্সাওয়ালাদের বললাম কে যাবে শাহবাগ ৮ টাকায়? দোনমনা করেও রাজি হয়ে গেল একজন। আমি বিজয়ী বেশে উঠে পড়লাম রিক্সাটায়।
হয়তবা সামনে অন্য কোন জুয়ায় হেরে যাব আমি। হতে পারে শাহবাগের মোড়ে, অথবা ফার্মগেট। চলার পথে এখানে ওখানে পায়ে পায়ে জুয়া। এ খেলা এড়ানো অসম্ভব। এ তো সব অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতির চাহিদা আর যোগানের খেলা, সবইতো জুয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন