আমার প্রিয় পোস্ট

আ মা র আ মি

শিখীর পাশে দাঁড়াতে চলচিত্র প্রদর্শনী: আমাদেরও তার পাশে দরকার

২৮ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৯

শেয়ারঃ
0 1 0

মেয়েটার ক্যান্সার হয়েছে। নাম শিখী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অনার্স মাষ্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম। শুনেই বললাম, মেয়েটার তো ঢাবির টিচার হয়ে যাওয়ার কথা। আমার বন্ধুটাও বলল হ্যাঁ, হয়ত হয়ে যাবে, হয়ত সার্কুলার হলেই। আর এত হয়তর সাথে যুক্ত হয়েছে আরও একটা বড় হয়ত, সেটা হলো মেয়েটা যদি সুস্থ থাকে।

সে গতবছরের শেষের দিকের কথা। মেয়েটার ক্যান্সার ধরা পড়ার পর একসপ্তাহের মধ্যে অপরেশন করাতে হলো। মধ্যবিত্ত পরিবার কষ্ট করে অপারেশনের টাকা জোগার করলো, অপরেশন হলো। তবে এখানেই শেষ না, এরপর আছে নিয়মিত থেরাপি নেয়া। প্রতিবার থেরাপি নিতে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকার মত, মাসে দুইবার। ৩টা থেরাপি নিতে পেরেছে সে, তাতেই আরও লাখ খানেক টাকা লেগেছিলো। সামনে আরও ৯টা বাকি। অবস্থা যা দাড়িয়েছে, তাতে এখন সামনের থেরাপির টাকাই জোগাড় করা হয়নি।

রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদের কথা মনে আছে হয়ত আপনাদের। তাদের এবং মুক্তিযুদ্ধ.org- এর সাথে একটা যৌথ অনুষ্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম টিএসসিতে, চলচিত্র দেখিয়েছিলাম, গানের সাথে। যাইহোক, এবার রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদ একটা উদ্যোগ নিয়েছে মেয়েটার জন্য কিছু করার, অন্তত সামনের থেরাপির টাকাটার একটা ব্যবস্থা করা। মেয়েটার জন্য টাকা সংগ্রহে তারা একটা চলচিত্র প্রদর্শনী করবে। আগামী ৩ এপ্রিল, শুক্রবার, সাড়ে ৩ টা থেকে। দুইটা ছবি দেখাবে তারা, অনিমেশ আইচের 'গরমভাত অথবা নিছক ভূতের গল্প' আর অস্কার পাওয়া 'স্লামডগ মিলিয়নিয়ার'। এখন যে জিনিসটা করা দরকার তা হলো প্রদর্শনীর টিকেট নিজে কেনা আর সম্ভব হলে বিক্রির ব্যবস্থা করা। টিকিট পাওয়া যাবে আমার কাছে। আর শাহবাগ আজিজ মার্কেটের কিংবদন্তিতে (৩য় তলা) পাবেন কাল (২৯, মার্চ) বিকেল থেকে। আর যদি কেউ বেশি করে নিতে চান আরও অনেকের জন্য, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন (আমার মোবাইল- ০১৭১১৫০৪৬৭৮)। আর শো'এর আগে মিলনায়তনের সামনে তো টিকিট পাওয়া যাবেই।

আমরা যদি চাই, নিজেরাই ছবিদুইটা দেখার জন্য হলেও অন্তত একটা করে টিকিট নিতে পারি। আর বন্ধুদের জন্য কয়েকটা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা একত্রিত, আসুন না একটা মেয়েকে সাহায্য করার জন্যও আমারা হাত হাত রেখে একত্রে কাজ করি।

চলচিত্র পদর্শনী:
৩ এপ্রিল, শুক্রবার

'গরমভাত অথবা নিছক ভূতের গল্প'
অনিমেশ আইচ
বিকাল সাড়ে ৩ টা

'স্লামডগ মিলিয়নিয়ার'
বিকাল ৫ টা

টিকিটের দাম: ১০০ টাকা, ছাত্র ৫০ টাকা

মৈত্রী মিলনায়তন
মুক্তি ভবন (৫ম তলা)
২১/২, পুরানা পল্টন, ঢাকা


রিলেটেড পোস্ট:

কৌশিক: ৩রা এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় শিখীর জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, চলে আসুন পুরানা পল্টন! Click This Link
অরণ্য আনাম : একটি টিকেট কিনুন, একটি জীবন বাঁচান Click This Link
প্রত্যুৎপন্নমতিত্ব: শিখী আমাদের বন্ধু :: দয়া করে ওকে বাঁচান Click This Link

 

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৪
ইমন জুবায়ের বলেছেন: মেয়েটির সুস্থতা কামনা করছি।
২. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৯
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: চলচ্চিত্র অত্যন্ত ইফেকটিভ একটা মিডিয়া। আশা করি এর মাধ্যমে সুস্থতার জন্য প্রয়োজনীয় কিছু পাওয়া যাবে।
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: অন্তত ছবি দেখতে আসবেন কিন্তু।

৪. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৮
ইমন জুবায়ের বলেছেন: পোস্টটা স্টিকি করা হউক।
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ছবি দেখতে আসবেন আশা করি।

৫. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:১১
সাঁঝের মায়া বলেছেন: মেয়েটির সুস্থতা কামনা করছি।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: খালি সুস্থতা কামনা করলে হবে না, নিজে টিকিট কিনতে হবে আর পারলে বিক্রির ব্যবস্থা করতে হবে।

২৮ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: Tnx.

৮. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫০
অরণ্য আনাম বলেছেন: আমি সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করবো, আপনারা দয়া করে একটি টিকেট কিনুন এবং অন্যকে কিনতে আগ্রহী করুন।

আপনাদের এই ছোট্ট দানই হতে পারে একটি মেধাবী জীবনের পূর্ণ-জন্ম।

=============================================

যীশূদা, আমি বেশ কয়েকজন ফটোগ্রাফার বন্ধুদের বলে দিয়েছি। ফেসবুকে সবাইকে মেইল করে দিচ্ছি।
২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্য। তোমরা সাথে থাকলে দারুন ভরসা পাই।

৯. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
বন্ধু কই কৈ বলেছেন: দুই তিন জন বন্ধু নিয়ে অবশ্যই আসব......।।

ঊনার সুস্থতা কামনা করছি............।
২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমি সবার কাছ থেকে অন্তত এই কথাটাই শোনার আশা করছিলাম।

১০. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৯
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: অরন্য আমাদের ফেইসবুক আর ইমেইল চালাচালি শুরু করতে হবে আবার ।
২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: হ্যাঁ, উঠে পড়ে লাগতে হবে!

১১. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৬
বন্ধু কই কৈ বলেছেন: আমি বিভিন্ন মহল ও ফেসবুকে যেই সব গ্রুপে আমি এডমিন আছি সেখানে মেইল পাঠিয়ে দেয়েছি..................

অরণ্য, মাহামুদ সহ আমরা বন্ধুরা চেষ্টা করছি সবাইকে অবগতি করানোর...... ও টিকিট বেশি বিক্রির ব্যবস্থা করার.........
২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১২. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:০১
মুক্ত বয়ান বলেছেন: সুস্থতা কামনা করছি।
১৩. ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৩৮
চটপটি বলেছেন: দাদা চিন্তা কইরেন না। আমরা পাশে আছি। টিকিট কি আমারে ১০ টা দিতে পারবেন?
২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: অবশ্যই দিতে পারবো। কখন, কোথা থেকে নিতে চাও, জানিয়ো।

১৪. ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৩
কৌশিক বলেছেন: ছবি, সাবজেক্ট, বয়স জানাতে পারো?
২৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩০

লেখক বলেছেন: ছবি আমার কাছে নাই, তআই আপাতত দিতে পারলাম না। সাবজেক্ট ছিলো পালি ও সংস্কৃত। এখন এমফিল করছে, রোকেয়া হলে থাকে।

১৫. ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০১
পথিক!!!!!!! বলেছেন: ব্লগাররা এভাবে বারবার মেইন স্ট্রিমে উঠে আসবে .....খুবই ভাল লাগে খুবই ...
অবশ্যই আসব।

দেখি কিংবদন্তী থেকেই টিকিট সংগ্রহ করে নেব।

তবে যীশূ..

মিলনায়তন টা আমি (এবং মনে হয় অনেকেই) ঠিক চিনিনা...একটু বিস্তারিত বলে দিন।
২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন: মিলনায়তনটা পল্টন মোড় থেকে আরেকটু সামনে গিয়ে বা হাতে মুক্তি ভবনের ৫ম তলায়।

১৬. ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২২
বৃত্তবন্দী বলেছেন: jeesu, ami 3 tarikh dhakay thakte parchina :(
Tobe koyek frnd ke obshshoi bolbo jabar jonno...
২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনার সদিচ্ছার জন্য ধন্যবাদ। :)

১৮. ২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৭
পথিক!!!!!!! বলেছেন: ঠিক আছে ধন্যবাদ
২৯ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: ছবি দেখতে আসবেন আশা করি। :)

৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আচ্ছা। :)

২০. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫১
অনুপ্রবেশ বলেছেন: ব্লগাদের এই তথ্যটি জানানোর জণ্য ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: হু, লেখাটা 'হাত বাড়িয়ে দাও' কলামে স্টিকি করতে পারলেও কাজ হতো।

২১. ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
প্রচেত্য বলেছেন: আমাদের সবাই মিলে কিছু করা উচিত
চেষ্টা করব পাশে থাকবার
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪০
চটপটি বলেছেন: দাদা কালকে আমি কিংবদন্তি থেকে ৫০ টি টিকিট নিয়ে এসেছি। এর মধ্যে ২০ টা ১০০ টাকার টিকিট। কিন্তু আমার ৫০ টাকার টিকিট লাগবে।
আর এর মধ্যে ২৫ টা বিক্রির ব্যবস্থা করছি।
৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চটপটি। তুমি ০১৬৭৫০২৪৯৩০ নাম্বারে ফোন করে বাকি বিল্লাহর কাছ থেকে আরও টিকিট নিয়ে নিও। আমি বাকি ভাই কে তোমার নাম্বার দিয়ে দিয়েছি।

২৩. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৬
যীশূ বলেছেন: দৃষ্টি আকর্ষণ।

 

মোট সময় লেগেছে ১.০০৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন সহজ মানুষ থাকার চেষ্টা। সহজ হয়ত সরল নয়। বোকাও নয়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ