somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেরীর জন্ম,সামহয়ারে

০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

;)আমি জানি না বাংলাদেশে কেন অফিস-সময় মানা হয়না। অফিসে ৯টার মধ্যে না ঢুকলে কি হম্ভিতম্ভি কিন্তু ৬টা বেজে যাওয়ার পর ও বসদের টনক নড়ে না ।আমার মনে হয় বসরা অফিসে যতই হম্ভিতম্ভি করুক না কেন বাসায় ভেজা বিড়াল(ম্যাঁও,ম্যাঁও)।যাই হোক,জেরী অবশ্য ৯:১৫টার আগে একদিন ও অফিসে ঢুকতে পারেনা।
;)আই টিতে কাজ করি অথচ নেট কানেকশন দেয়না।কত বদ টাইপের বস চিন্তা করেন?তো ৭মাস আগে সাহস করে বললাম--
-"ভাইয়া নেট কানেকশন কবে দিবেন"?(বসকে ভাইয়া বলি। বয়স কম তো?) বস বলে--
- "তোমরা যে বদ পুলাপাইন।কাজ-কাম বাদ দিয়া নেটে বইস্যা খালি চ্যাট করবা,গান-ছবি ডাউনলোড করবা।যাও, চুপচাপ ডেস্কে বইস্যা কাজ করো।"
;)এরপর আমার কলিগ চুরি করে নেট কানেকশন দিলো।বস কিছু বললো না।বুঝলাম চুরি-বিদ্যায় উনার আপত্তি নাই।প্রথম দিকে মেইল চেক ,গান ডাউনলোড,সব জাতীয় দৈনিক পড়া,রাশি-ফল দেখা পর্যন্তই ছিলাম।একদিন প্রথম-আলোতে সামহয়ারে আর প্যাঁচালীর কথা জানলাম।প্রথম সামহয়ারে যেদিন রেজিষ্টেশন করি কলিগ তো হেসেই কুল পায় না।বলে--
-"আপনি কি বাংলা টাইপ পারবেন"।ফোনেটিক দিয়ে এখন আমি ভালো কাজ করতে পারি।সামহয়ারে প্রথমে আসল নাম দিয়ে ঢুকি।৬টা পোষ্ট ও লিখেছি খুব সিরিয়াস টাইপের।৪মাস কেটে যাওয়ার পর ও দেখি প্রথম পাতায় আসি না,কারো পোষ্ট মন্তব্য ও করতে দেয়না।কি দুষ্ক:((:((:#।মন খারাপ করে সব পোষ্ট মুছে দিয়ে সবার লেখা পড়ি আর কখনো হাসি,কষ্ট পাই।কিছু কিছু পোষ্ট এত মজার হয় যে হাসি চেপে রাখতে না পেরে কলিগকে দেখাই।(কোপা সামছু,চিকনমিয়া,মহাকবি মেহেদী,নূরে আলম--আরো আছে।এই মুর্হুতে মাথায় আসছেনা)।
;)মেইলে একদিন জেরীর ছবি পেয়ে মনে হলো জেরী নিক নিলে কেমন হয়।এবার আমি শপথ নিলাম জেরীর মতো দুষ্ট হবো।সবাই কে জ্বালাবো।কি অবাক কান্ড :|:|যেদিন জেরীর নাম দিয়ে লগ-ইন করি সেদিনই দেখলাম প্রথম পাতায় আমার লেখা স্বর্ণাক্ষরে জ্বল জ্বল করছে।(আমার সেই সময় তাই মনে হয়েছে)।এরপর থেকে জেরীর দিন কাল ভালোই যাচ্ছে-----------------------।তবে,কলিগরা বহুৎ জ্বালায়।উঁকি মেরে লেখা পড়ে ভালো কথা আবার হাসাহাসি ও করে।এই হলো ব্লগে জেরীর জন্ম-বৃত্তান্ত।
সামহয়ারে কাজ করতে গিয়ে মাঝে মাঝে কিছু সমস্যা হয়। অনুরোধ রইলো সমাধান দিবেন--
১.কিভাবে লিঙ্ক এ্যাড করতে হয়,জানিনা।
২.অনেক গুলো ছবি একসাথে কিভাবে দেয়।
৩.চ্যাট করতে পারছিনা।
৩১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×