সকাল ৮:৪৫ বাজে। রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে ভলভো বাসের উপরের তলায় উঠে গেলাম। প্রেস ক্লাবে আসার পর বাস খালি হওয়াতে নড়ে চড়ে বসলাম। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি লেখা আছে.....
"single এলে couple রা সিট ছেড়ে দিন"----sajjid
ভলভো বাসে ভালো লাগে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য। এই জাতীয় লেখা আগে চোখে পড়েনি ভলভো তে। সাজিদ ভাই যে কখন এত গুলো লোকের মাঝে লিখলো সেটাই ভাবছি। যাই হোক, আমি লেখাটার মানে কি তাই ভাবছি।যে মানে গুলো পেয়েছি সেগুলো হলো------------
*সব কাপলদের নীচের তলায় বসতে হবে। কারণ,নীচে সব ডাবল সিট।
*৩ জনের সিটে কাপল বসলে ও সিংগেল এলে সরে বসে তাকে জায়গা দিতে হবে। যদি ও তাদের প্রেমালাপে ব্যাঘাত ঘটবে। তো কি হয়েছে? সিংগেলদের অধিকার রয়েছে তাদের কথা শুনার....
*উপরের তলাটা সিংগেলদের জন্য বরাদ্দ।সেখানে বেশীর ভাগ সিট ৩ জনের জন্য। যদি ও ৬/৭ টা ডাবল সিট সেখানে ও আছে।অনেক সময় তো ৩ জনের সিটে ২ জনই পুরুষ অথবা নারী বসে। তাহলে কি সাজিদ ভাইয়ের মতে সমগোত্রের যারা বসেছে তারাও কাপল????
(অফটপিক: জামানা বদল গ্যায়া। পুরুষরা মাথার চুল বড় রাখার জন্য আর নারীরা চুল ছোট রাখার জন্য মানুষ ভাইয়া-আফা ডাকতে ভুল করে। আবার নামের জন্য ও এই সমস্যা হয়। সাজিদ ভাই যে কাপল বলতে কি বুঝিয়েছে----------তিনিই জানেন????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



