*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

সুন্দর চোখ

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৭

শেয়ারঃ
0 0 0

এই জীবনে যত বাংলা টিচার দেখেছি তাদের বেশী ভাগই কড়া মেজাজের নয়তো অনেক রাগী। স্কুলে এক টিচার তো আমার খাতার আব-জাব লেখা দেখে রাগে দিলো ছুঁড়ে ফেলে। খাতা খুঁজে পেলাম স্কুলের পাশের মেইন রোডে। কলেজের বাংলা টিচারের তো আরো কয়েক ডিগ্রি বেশী কড়া মেজাজের। রোল কল করার সময় ঠিকমতন রেসপন্স না করাতে বহুৎ ঝাড়ি দিয়েছেন। ৫ টা করে রোল কল করে আর নানা বিষয় তুলে ঝাড়ি দেয়। যতোক্ষণে উনি আমার রোল কল করছে ততক্ষণে হাওয়াই ভেসে কলেজ ক্যাম্পাস কয়েক চক্কর ঘুরে এসেছি। যাইহোক, উনি একবার সুন্দর চোখের যে থিউরী আমাদের বুঝালেন তা আজো মাথায় রয়ে গেছে। ক্লাশে পড়ানোর সময় উনি জানতে চাইলেন সুন্দর চোখের উদাহারণ হিসেবে আমরা কি জানি। কাউকে নির্দিষ্ট করে প্রশ্ন করার আগেই কয়েকজন এক সাথে বলে উঠলো হরিণের চোখ। উনার মেজাজ এই বার সপ্তমে উঠলো--- "তোমরা হরিণের চোখের কথা বলেছ কেন? তোমরা কি হরিণের সুন্দর চোখ সামনে বসে দেখেছ?আজেবাজে গল্প বই পড়ে সুন্দর চোখের উদাহারণ এই শিখেছ?তোমরা কি কখনো গরুর চোখ দেখোনি? দেখলে বুঝতে কত সুন্দর আর মায়াকাড়া".........আরো অনেক কিছু বলেছিলেন। ক্লাশ শেষ করে উনি চলে গেলে কি হবে আমরা কেউ তো এই থিউরী হজম করতে পারছিনা। মাস খানেক পর গ্রামের বাড়ী গিয়ে গরুর চোখ দেখে মনে হয়েছিলো টিচারের কথাটা আংশিক সত্য। এখনো সুন্দর চোখের উদাহারণ বলতে গেলে আমি দ্বিধান্বিত হয়ে পড়ি।

কবি-সাহিত্যিকরা সুন্দর চোখের কথা বলতে গিয়ে কত দূরে চলে যায় যা নাগালের বাইরে। অথচ ঘরের কাছে যে সুন্দর চোখের উদাহারণ(গরু) আছে সেটা একেবারেই ভাবেনা................।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ........................... ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
ক-খ-গ বলেছেন: হি হি হি, তা গরুর চোখের মত সুন্দর কাউকে পেয়েছেন?
আর, ভাগ্যভাল ছাগলের চোখের কথা বলেননি। ;)
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন:
গরুর চোখ আসলেই সুন্দর ভাইয়া। আপনি কোরবানীর আগে গরুর কান্না মাখা ভেজা চোখ দেখলে বুঝবেন........।

২. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
অচেনা সৈকত বলেছেন: আমি তো ভাবলাম আপনার সুন্দর চোখের কথা বলেছিলেন।হতাশ, বড়ই হতাশ....।
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: হতাশ হওয়ার কিছু নেই। সুন্দর চোখের নতুন উদাহারণ জানলেন..........।

৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
আন্ধার রাত বলেছেন:
সবাই বলে আমার চোখ খুব সুন্দর ;)
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: হুমমমমম,ভালো :D

৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
সিটিজি৪বিডি বলেছেন: বাংলা টিচারকে খুব ভয় পেতাম।
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: আমি ও........./:)। কারণ,ব্যাকরণ কম বুঝি।

৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
নাঈম বলেছেন: হা হা প গে...........

গরুর চোখ.......... =p~ =p~ =p~
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: নাঈম ভাই,আবার বাড়ী গেলে গরুর চোখ দেখে আসবেন। অনেক মায়াময়.....।

৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
রিক্তা বলেছেন: আমার চোখ বড় বড় বলে এক খালা বলতো তোর চোখগুলা গরুর মতো ...=p~ ক্ষেপে গিয়ে মনে মনে গালি দিয়ে চৌদ্দগুষ্ঠি উদ্ধার করছি। এখন বুঝতে পারছি খালা আসলে প্রশংসাই করছিল । :)
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: খালাকে এত্তোগুলো প্লাস দিন:D

৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুণ লিখছো.........
সত্যি গরু,হরিণ এদের চোখে অনেক মায়া থাকে।
মানুষের চোখ গরুর চোখের মত বললে খারাপ লাগাই স্বাভাবিক......
কেমন আছো জেরী?
ভালো থেকো।
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: সাজি'পু, আপনি বুঝতে পেরেছেন বলে ভালো লাগছে।

ভালো আছি।

৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: পাখির বাসার মতো দুটি চোখ

এইডার মানে কি? পাখির বাসা কেউ দেখছেন?
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: এইডার মানে তো আমি ও বুঝিনা।/:)

পাখির বাসার মত চোখ হয় কি করে?.........:-*

৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার বাংলা টিচার দেখি অনেক রসিক!!
আসলে সে রকম ভাবে দেখা হয়ে উঠে নাই তো!!

ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো।
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: আপু,উনি মোটেই রসিক ছিলেন না কিন্তু যথেষ্ঠ বিচক্ষণ ছিলেন।

আপনার জন্য শুভেচ্ছা রইলো....।

১০. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: একটা গান ছিলনা?

"পাখির বাসার মত দুটি চোখ তোমার
ঠিক যেন নাটোরের বনলতা সেন"
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: প্রত্যুদা,আপনি পাখির বাসা দেখেননি??

ছোট বাসায় পাখিরা কি পরম নিভর্রতায় আর ভালোবাসায় বাস করে। পাখির বাসা ভালোবাসায় ভরা তো তাই বোধহয় মানুষ সুন্দর চোখ বলতে পাখির বাসাকেই বুঝায়। যে চোখে থাকবে অনুভব করার মতন শুধুই ভা.....লো......বা.....সা......।

১১. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
লিপিকার বলেছেন: গরু শুধুমাত্র গরু হওয়ার দোষেই প্রাপ্য মর্যাদা পায়না.......:(
গরুর চোখের মত এমন মায়াকাড়া চোখ আর কোন জীবের নাই.....
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

১২. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
যীশূ বলেছেন: গরুর চোখ আসলেই সুন্দর!
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন:
ঠিক বলেছেন।

১৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭
অক্ষর বলেছেন: ইন্দুরের চোখ আরো সুন্দর
১৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬
জেরী বলেছেন: স্যারের এই হাল ক্যান????নতুন বেশ........:P

ইন্দুরের চোখ এখনো দেখি নাই তো....../:)
১৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
সুরভিছায়া বলেছেন: গরুর চোখের দিকে তাকিয়ে একবার ভয়ে নিজের চোখ বন্ধ করলাম ,সাথের নিপাকে বললাম দেখো কেমন করে তাকাচ্ছে ,ভয় পাই ; নিপা বলেছিল ,খুশীর কথা তো কেউ না কেউ তাকাচ্ছে আমাদে দিকে । বোঝ অবস্থা !
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: নিপা তো ভুল বলে নাই@সুরভীছায়া...........

১৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১০
অবশ অনুভূতি বলেছেন: আমার বিড়ালের চোখও ভালো লাগে।:)
১৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
জেরী বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণ: বিড়ালের চোখ দূর থেকে দেখা ভালো। খামচি দিলে....../:)
বিড়ালের কান্না শুনেছেন?? অবিকল ছোট বাচ্চাদের মতন কাঁদে।বাসার নীচে বিড়াল কাঁদলে বুঝিনা ছোট বাচ্চা নাকি বিড়াল কান্না করে।
১৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫
সপ্ন বলেছেন: আমার বাংলা শিক্ষক একজন অসাধারন মানুষ। যার বুকের ভেতর আছে অসাধারন রকম ভালোবাসা তার ছাত্রদের জন্য। তবে আমার ক্ষেত্রে একটু বেশি বোধয় । তিনি বলতেন আমার চোখ নাকি যারা নেশা করে তাদের মতন।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: হুমমমমমম,ভালো........;)

১৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
বাবুয়া বলেছেন:
আমার অভিজ্ঞতা কিন্তু ঠিক উলটো! আমার দেখা সব বাংলার টিচারগণই ক্যাব্লাকান্ত টাইপের ছিলো! কেউ কেউ পান চিবুতো ছাগলের মতো করে! কেউবা ক্লাশে ঘুমিয়ে পড়তো.........তবে সবাই রশিক ছিলেন।

সত্যি কাক, গরু,হরিণ এদের চোখ ভীষন মায়াবী!
মানুষের চোখ কাক কিম্বা গরুর চোখের মত বললে খারাপ কেনো লাগে বুঝিনা!

লেখাটা সুন্দর হয়েছে। পড়ে ভালো লেগেছে।
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: আপনি যে টাইপের টিচারদের কথা বলেছেন তেমন আমি ও দেখেছি। কিন্তু আমার বাংলা টিচাররা বেশী কড়া মেজাজের ছিলেন।

বাবুয়া ভাই কি এখন দেশের বাইরে নাকি???

২০. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
কিংশুক০০৭ বলেছেন:
আমার এক বন্ধুর চোখ ছিল গরুর মতো বড় বড় । তাই ওকে আমরা গরু চোখ, বল চোখ ইত্যাদি বলতাম । আসলে ভাসা ভাসা বড় চোখ অনেক সময় খুব সুন্দর লাগে ।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: ভাসা ভাসা বড় চোখ অনেক সময় খুব সুন্দর লাগলে আপনার বন্ধুকে কেন ঐ কথা বলতেন??পচা লোক আপনি/:)

২১. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১০
সাইফুর বলেছেন: এখন থেকে বলবো...গরুর চোখের মতো সুন্দর...হেহহেহে:)
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: বলতে মন চাইলে ..........বলেন.........।

কাছিমের চোখ বুঝা যায় না,এটা খেয়াল করেছেন কি?

২২. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
অবশ অনুভূতি বলেছেন: গরুর চোখ সুন্দর তবে অনেকক্ষণ তাকিয়ে থাকলে একঘেয়েমি লাগে। কিন্তু বিড়ালের চোখে মনে হয় যেন নেশা লেগে যায়।:)


জেরি ভাই, টম কেমন আছে?:)
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: আচ্ছা,তাহলে বিড়ালের চোখই দেখেন খালি সংবিধিবদ্ধ সতর্কীকরণটা মনে রাখলেই হবে...

টমের সাথে জেরীর আড়ি চলছে...........।

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: :)......:)

২৪. ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: রিক্তা বলেছেন: আমার চোখ বড় বড় বলে এক খালা বলতো তোর চোখগুলা গরুর মতো ... ক্ষেপে গিয়ে মনে মনে গালি দিয়ে চৌদ্দগুষ্ঠি উদ্ধার করছি। এখন বুঝতে পারছি খালা আসলে প্রশংসাই করছিল ।
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: :)........:)

২৫. ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
অক্ষর বলেছেন: টিক্টিকির্টা আরো ভালো;)
১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: নিজের চোখই দেখার সময় পাই না কখন টিক্টিকির্টা আর ইন্দুরের চোখ দেখবো?????

২৬. ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা।

আপনার সবকয়টি বাংলার শিক্ষকই ছিল অনেক দারুণ। বাংলা ক্লাস কমই ফাঁকি দিতাম।
১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: বাংলা ক্লাস করতে ভালো লাগতো না। ব্যাকরণ কম বুঝি..

২৭. ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১২
আমিই রূপক বলেছেন: হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি.....হাসি আটকাতে পারছিনা!.......হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি হি.....
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: ভাইয়া এতো খুশী কেন?????

২৮. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
রাস্তার ছেলে বলেছেন: গলুল তোক? :)
আথলেই কিন্তু থুন্দল!


ভেরী দার্শনিক এন্ডিং!+
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ঠ্যাংকিউ,ভাইয়ু:)

২৯. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৮
নিহন বলেছেন: চিটি (হামিদা আখতার) বলেছেন: আপনার বাংলা টিচার দেখি অনেক রসিক!!
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: চিটি'পুর রিপ্লাই ও আপনার জন্য..........।

ভালো থাকুন........।

৩০. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫১
সাইফুর বলেছেন: নতুন লেখা আসিবে না?
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: আমি তো তাও লিখি,আপনি তো পুরা ১ মাসের জন্য হাওয়া হয়ে যান.....।

৩১. ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
মুহিব বলেছেন: আজ থেকে গরুর চোখের দিকেই তাকিয়ে থাকব।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: এখন থেকেই শুরু করুন...................।

৩২. ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯
ক-খ-গ বলেছেন: নতুন লেখা আসিবে না?
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: অফিস দেয় না আমাকে অবসর(নতুন পোস্ট লেখার জন্য)।

৩৩. ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: গরুর চোখের দিকেই তাকিয়ে আর কতদিন ...?
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: এখন মানুষের চোখের দিকেই তাকাই তো আজীবনের জন্য............।

৩৪. ১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
তানজু রাহমান বলেছেন: এই গল্প শুনছি আগে... কেমনে শুনলাম?! :-*

তবে গোমাতার চোখ বড়ই মনোহর :)
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: তা. সাহেব,এই গল্প আর কাউরে বলি নাই... আপনার কসম:)

৩৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
অক্ষর বলেছেন: নতুন লেখা আসিবে না?
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: নতুন লেখা লিখিলে অফিসের কাজ করবে কে,আর বসের ঝাড়ি শুনবে কে----আপনি???

জেরী কত চালাক দেখেন আপনার সব গুলো নিক চিনতে পেরেছে:)

৩৬. ১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
অক্ষর বলেছেন: সবগুলা মানে? আমার তো একটাই নিক
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: অক্ষর,নাজমুল স্যার, আরেকটা হলো ই...............।ঠিক তো?

৩৭. ১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
অক্ষর বলেছেন: নাজমুল তো এখন অক্ষর হৈছে
তাই, নাজমুল এখন আর আমার নিক না

মানে হৈলো এখন আমার একটাই নিক
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: আচ্ছা................।

১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আপনি কুনাই????

১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: নাই তো????X(X(

৪০. ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১০
আকাশনীল বলেছেন: জটিলজ্জজ্জজ্জজ্জজ্জ
ফাটায়া প্লাস;)
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ...:)

৪১. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২১
কৌশিক_বিশ্বাস বলেছেন: হুম্‌, গরুর মতো + দেওয়া ছাড়া আর পথ রাখলেন না দেখছি :|
২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,:)

৪২. ২৮ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:২২
প্রলয় হাসান বলেছেন: আমাদের ইউনিতে একজন আইরিশ ম্যাডাম ছিলেন। কোন মেয়ের চোখ এত সুন্দর আর এত নীল হতে পারে, তাকে না দেখলে বিশ্বাস করতাম না।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: হুমমমমমমমম।

৪৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৪
ঝুমী বলেছেন: হাঃ হাঃ আমার একজন খালাতো ভাই আছে! যার চোখ, মাশাল্লাহ্ খুবই সুন্দর! আপনার ভাষায়...গরুর চোখের মতো! :P
বাসায় এলে শুধু তাকিয়ে থাকতে মন চায়!!!! +:)
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ভালো লাগে কোনটা খালাতো ভাই নাকি উনার চোখ??সেটা জানতে জেরীর মন চায়:):):)

২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: আচ্ছা বুঝলাম.........।

৪৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০১
এম্নিতেই বলেছেন: আমার চোখ আসলেই সুন্দর (সিরিয়াস!!) :)
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: সুন্দর চোখ থাকা ভালো তো:):)

 

মোট সময় লেগেছে ১.০৬৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"কাউকে ব্লক করা হবেনা। যার ভালো লাগে মন্তব্য করবেন.....না লাগলে নিদেনপক্ষে মাইনাস দিয়ে চলে যাবেন"
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই