somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষপূর্তির আফসোসনামা

০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সব সময় তার ভালো লাগার চেয়ে আফসোসের ব্যাপার নিয়ে ভাবে বেশী ।ব্লগীয় বর্ষপূর্তিতে হিসাব করে দেখলাম ব্লগে আমার ভালো লাগার চেয়ে আফসোসের পরিসংখ্যানটা একটু বেশীই.....তাই ব্লগীয় বর্ষপূতিতে নিজের আফসোসনামা তৈরি করতে বসলাম........

-- সামু আমার আসল নামের নিকটারে পাত্তা দিলো না তাই জেরী নিক নিছি....কিন্তু আসল নামের নিকরে বড্ড মিস করি......
- আজ পর্যন্ত একটাও সিরিয়াস পোস্ট লিখতে পারলাম না।যতবার সিরিয়াস কিছু লিখতে গেছি সেটা শেষে গিয়া ফান হয়ে যায়.....
-- কত যে ১৮+ পোস্ট দেয়......সেই সব পো্স্টে অফলাইন হয়ে যেতে হয় কারণ অনেক সময় অনেকে দেখি পোস্টের ভিজিটর লিস্ট দিয়া দেয়...অফলাইনে পড়ি আর ভাবি তাই বলে কি ১৮+ পোস্ট মেয়েরা পড়বে না?
- "আই লাভ ক্যাচাল"...ব্লগে ক্যাঁচাল লাগলেই সব দাঁত বের করে হাসি আর পড়তে থাকি।কিন্তু কোন ক্যাঁচালে সরাসরি থাকিনা। এটা ভন্ডামি কিংবা ভালোমানুষি না.. যেকোন ক্যাচাল শুরু তো করতে তো পারি শেষ করতে গিয়ে কথা আর খুঁজে পাই না .....
-- এক ব্লগার আমারে লুল বলেছিলো ,সেটা শুনে অল্পের জন্য হার্ট-এ্যাটাক হয় নাই। এরপর থেকে ছেলেদের পোস্টে অনেক সাবধানে কমেন্টস করি। এখনতো খালি ইমো দিয়া ভাগি ....
- হিন্দি-সিরিয়াল দেখা বন্ধ হয়ে গেছে। আগে সন্ধ্যা থেকে যে টিভির সামনে বসতাম একটার পর একটা দেখতাম...বকা দিলে ও কানে যেত না ...।এখন সেই সময়ে ব্লগে থাকি পরে থাকি। আহারে কতদিন সিরি্যালের কিউট,কিউট নায়কগুলোরে শান্তিমতন ভালো করে দেখি না...
-- বিরাট আফসোস একবারো ব্যান হইনাই...ব্যান না হইলে নিজেরে কেমন জানি মেন্দা-মার্কা ব্লগার লাগে...দীর্ঘদিন না হোক অন্তত কয়েক সেকেন্ডের জন্য ও ব্যান হইতে মন চায়...পাবলিক আমারে নিয়া ব্যানমুক্ত করার পোস্ট দিবো "সেইদিন কবে আসিবেক মোর জীবনে"
- ব্লগিং করা নিয়া অনেকে অনেক খোটা দিছে,দেয় পরে ও দিবে। মা তো বলেছে গাঁজাখোররা ঠিক সময়ে গাঁজা না টানলে যেমন সময় কাটেনা তুমিও ব্লগে না থাকলে তোমার সময় কাটে না...এটা নেশার মত হয়ে গেছে। এত্ত বড় অপবাদ!!! .......
-- বাস্তবের মত ভার্চুয়াল লাইফে ও প্রথমে সবাইরে বদ ভাবি কিন্তু পরে যখন দেখি তারা ভালোই ...তখন নিজের এমন একতরফা সংকীর্ণমানসিকতাকে নিয়ে আফসোসে ভুগি। প্রথম দিকে কয়েকজনের সাথে ক্যাঁচাল ও হয়েছিলো পরে তাদের সাথে ব্লগার হিসেবে ভালোই ইন্টারএকশন হত ....
- রিয়েল আর ভার্চুয়াল লাইফটাকে আলাদা রাখতে ভালো লাগে বলে অনেকক্ষেত্রে ব্লগের বাইরে নিজেকে নিয়ে যাইনি...যেটা নিয়ে অনেকে প্রথমে ভুল বুঝে। কিন্তু আমি বিশ্বাস করি বলেই মানি যে রিয়েল আর ভার্চুয়াল লাইফে তফাৎ থাকুক....এতে করে অনেক অগ্রিম ঝামেলা থেকে দূরে থাকা যায় .....
-- প্রথম দিকে যেসব ব্লগারদের লেখা ভালো লাগতো তাদেরকে লিংক হিসেবে এ্যাড করতে পারতাম না....এখন ট্রাই করলে হয়তো পারবো.....কিন্তু অনেকের লেখা পড়ে ভালোলাগে বলে লিংকে আর কাউকেই এ্যাড করা হয়নি.....
- অনেক ব্লগারকে দেখি মেয়েদের পোস্টে লুতুপুতু,পুতুপুতু টাইপের কমেন্টস দেয়....সমাজ এত এগিয়ে যাচ্ছে কিন্তু এখনো ছেলেদের পোস্টে পুতুপুতু টাইপের কমেন্টস দিতে পারিনি বলে মেয়ে হিসেবে আফসোসের সীমা নেই। ভাবছি একদিন কারো পোস্টে সাহস করে এমন কমেন্টস দি্যেই দিবো...."আপনার লেখা পড়ে আমি এতটাই মুগ্ধ যে মুগ্ধতার রেশ কাটছেই না,তাই আপনার পো্স্টটাকে প্রিয় পোস্টের তালিকার শুরুতে আর শেষে রাখতে চাই"
- আগে প্রথম দিকে যখন প্যাঁচালীতে প্যাঁচাল পারতাম তখন নটি-সটি প্রেমের টুকটাক গল্প লিখতাম কিন্তু সামুতে এসে আমার প্রেম পালিয়ে গেছে বলে আর প্রেমের গল্প লিখতে পারি না........
-- সব শেষ আফসোস, এই পোস্টে একটাও ইমো দিতে পারলাম না...এক ব্লগার বলেছে ইমো দিলে নাকি সিরিয়াসভাবটা কেটে যায় পো্স্টের সিরিয়াস বাড়ানোর জন্য ইমোরে বয়কট করলাম....
.
..
...
....
.....

সব যে আফসোস তা নয় ভালো লাগা ও আছে....যদিও ভার্চুয়াল লাইফ তবু ও ভালো কিছুর বন্ধুর বন্ধুত্বে অনেক মুগ্ধ..........যতটা রিয়েল লাইফে ও হইনি...ধন্যবাদ যারা আমার সব প্যাঁচাল পড়ে কমেন্টস,প্লাস-মাইনাস দিয়েছে ...........সবাই যেন ভালো থাকে সবসময়, এই শুভকামনা রইলো.........।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৩
১০৭টি মন্তব্য ১০৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×