কারেন্ট থাকেনা- এই সমস্যা এখন ডাল-ভাতের মতন গায়ে সয়ে গেছে।তারউপর গতকাল রাত থেকে যেহারে ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাওয়া শুরু হলো,এত গরমে ঘুমাবো কিভাবে? আরেকটু পরে মানে বারোটার দিকে আবার কারেন্ট যাবে।জীবনটা একেবারে তামা তামা হয়ে গেল। যখন কারেন্ট থাকেনা তখন কে,কি করি সেটা নিয়ে জরিপ করতে মন চাইলো। সাধারণত যা করি তা হলো........
১.কারেন্ট চলে গেলেই ভুশ ভুশ করে ঘুম দেই
২.চুপচাপ একজায়গাতে বসে বসে ঘড়ির কাটার দিকে তাকিয়ে থাকি
৩.দিনের বেলায় টিউবওয়েল থেকে পানি উঠাই। কারণ ঘনঘন কারেন্ট যাবার ফলে বাসায় বেশ কয়েকদিন ধরে ঠিকমত সাপ্লাইয়ের পানি পাইনা।
.............................................................................
আপনারা কে,কি করেন????????
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



