কয়েকবছর আগে প্রচুর সিরিয়াল দেখতাম। তখন দেখেছিলাম সদ্য প্রেমে পড়া নায়ক নায়িকারে লাভ ইউ না বলে মিস ইউ বলার পর নায়িকার সে-কি লটকাঝটকা অভিব্যক্তি। এই সিরিয়ালটা দেখার আগ মুহুর্ত পর্যন্ত জানতাম লাভ ইউ হলো সেরা ডায়লগ। আজকাল মানুষ এতই ডিজিটাল যে নিজের পোষা কুকুর,বিড়ালরেও মিনিটে মিনিটে কোলে নিয়ে আদর করে বলে লাভ ইউ হানি.....উম্মাম্মাম্মা সুইটু ডার্লিং। কথায় কথায় কুকুর ,বিড়ালরেই যদি লাভ ইউ বলি আদর করে ডাকি তাহলে প্রিয় মানুষরে সেই কথা বলার আর মুখ রইলো না। এখনকার পুচ্চি-পাচ্চারা তো দেখি আরো কয়েক ডিগ্রি এগিয়ে। বাসায় টিভি দেখতে দেখতে এত পাকনা হয়েছে যে ডেইলি একটা কিন্ডারগার্ডেনে যাই... স্কুল ছুটি...পরের দিনই দেখা হবে তা-ও এক পিচ্চি আরেক পিচ্চিরে বিশাল একটা ঝাপ্পি দিয়ে লাভ ইউ বলে বিদায় নেয়। যারা এখনো ঠিকমত গুছিয়ে কথাও বলতে শিখেনি তারা ও আধো ভাংগা ভাষাতেই ক্লাশের মিসরে নয়ত ক্লাশমেটদের বলে নাভ ইউ...
কয়েকবছর যাবত বিরাট (অ)-কাজের এনালাইসিস করে বের করলাম যত্রতত্র,যারেতারে লাভ ইউ বলার ফলে এর কোন ভ্যালু নাই(অন্তত আমার কাছে তাই মনে হলো)। এরচেয়ে বেটার মিস ইউ বলাটা। কেউ আমাকে ভালোবাসে সেটা বললে যতটা না ভালোলাগা কাজ করে এরচেয়ে দ্বিগুণ ভালো লাগে কেউ মিস করছে শুনলে( গত পোস্টে দোলা'পুরে এটা বলেছিলাম)। কাউকে ভালো লাগছে, কিংবা তাকে মনে করছি নয়ত দেখতে চাইছি সেটা কি এক লাভ ইউতেই বলা সম্ভব? মিস ইউ কথাটার বিশালতা অনেক যেটা লাভ ইউতে সীমিত লাগে।এখন জরিপ করতে আসলাম... এটা নিতান্তই ফান পোস্ট,কারো কারো মতের সাথে নাও মিলতে পারে। যার ভালো লাগে সে বলতে পারে কোন কথাটা তার কাছে ভালো ও যথোপযুক্ত মনে হয়...
ক. লাভ ইউ
খ. মিস ইউ
সংবিধিবদ্ধ সর্তকীকরণ: লাভ ইউ মিস ইউ বলে ভোট দেবার সময় কেউ যেন আবার ভুল করে আগে আই আর ইউ ব্যবহার করে না বসে। নইলে তখন এতজনের লাভ আর মিস করা সামলাতে গিয়ে নিজেই টালমাটাল হবো
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



