somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X( X( X(তোরে আইজ তালাক দিলাম।কিন্তু ঘরেই রাখমু তোরে।দাসী/বান্দীর মত খাডামু X( X( X(

১২ ই নভেম্বর, ২০১০ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোরে দেইখ্যাই প্রেমে পইর‌্যা বিয়া করসিলাম ১৯৯৭ সালে।
বিয়ায় খরচ করছি ১৭৫০০ টাকা। তহন তুই ছিলি সবচাইতে মুল্যবান,সুন্দরী।মোহোরানা দিছি ৫০০০টাকা। সব উসুল।কোন বাকী নাই।পোষাক দিছি সবসময় লেটেষ্ট মডেলের।ভরন পোষন দিছি প্রতি মাসে গড়ে ৫০০০ টাকা। কত দিছি ভোলছো তুই ? প্রায় ৮ লাখ টাকা । আর আইজ তোর বাপে মাত্র এক টাকা আশি পয়সার লইগ্যা তোরে কইয়া দিল - "সোনামনি তুমি জিসানের সাথে থেক, কিন্তু কৌশলে আসল কাজটা করতে দিবে না "। আর তুই তোর বাপের কথায় আমার লগে সব কাজ বাদ দিলি ? জা আইজ তোরে তালাক দিলাম। তালাক তালাক বাইন তালাক X(X(X( কিন্তু তোরে লিখিত তালাক দিমু না।মুহে দিলাম।কাউরে তুই কিছু কইতেও পারবি না। তুই আমার ঘরেই থাকবি।তোরে দাসী / বান্দির মত খাডামু।সারাদিন যতক্ষন ঘরে থাকুম- তোরে দিয়া ডাউনলোডামুX(X(X(

ঘর দিয়া বাইরে গেলে- তোরে আমার বন্ধু হেলালেরে দিমু ।হে ভালো ডাউনলোডার।তোরে আইজ হইতে সবাই ইউজ করুম। তুই এহন সবার।তোর এইডাই পরিনতি।তোর চোখের সামনে দেখ- আইজ আমি আর একজনরে তোর পোষাক পরামু। যাতে তুই জইল্লা পুইর‌্যা শেষ হইয়া যাও।

গ্রামীনে খালি ডাউনলোড ;)


এমনিতেও তোর বাপের উপর আমার মেজাজ খুব খারাপ।কি সুন্দর একখান শালি আছিল আমার।তোর বাপের অপিসে কাম করত। অফিসে গেলে কত হাইস্যা হাইস্যা কতা কইত।আমার প্রানডা জুড়াইয়া যাইত।কিন্তু তোর বাপে,মাইয়াডারে ছাটাই করলো। আহারে কত ব্যাতা লইয়া মাইয়াডা গেল :((:((


দেখ তোর সতীনের (বাংলা লিংক) লগে কত মিষ্টি মিষ্টি কতা কই;);)
বাংলালিংক। আমার অপছন্দের এক মোবাইল কোম্পানী।এর বিজ্ঞাপনে পোলারা আর মাইয়ারা যে পরিমান নাচানাচি করে,তা দেখে আমার বিরক্ত লাগে।মোবাইলের সাথে এই নাচের কি সম্পর্ক তা আমি আসলে বুঝতে পারি না। আরো একটা কারন আছে, অপছন্দের।


রিং হচ্ছে আমার মোবাইলে।

জিসান : হ্যালো।
মেয়ে কন্ঠ : স্লামাইকুম। জিসান ইকরাম স্যার বলছেন? (গলাটা খুবই মিস্ট ;))
জিসান :ওয়ালাইকুম আস্সালাম,জি বলছি ।
মেয়ে কন্ঠ : স্যার আমি বাংলা লিংক হতে তানিয়া বলছি।আপনি তো গ্রামীন ফোন ইউজ করেন। আমরা খোজ নিয়েছি , আপনি গড়ে মাসে ৫০০০ টাকা ইউজ করেন।আমরা যদি সেইম সুযোগ দেই , সেইম নাম্বার দেই আপনি কি আমাদের বাংলালিংকের ইউজার হবেন ? আপনি এখন ....... অনুষ্ঠানে আছেন তাও আমরা জানি ;) ( বলেই খুব খুসিতে হেসে দিল )

মনে পরে গেল পিছনের কথা।একটা খবর পড়ে জেনেছিলাম- ইউজারদের নাম্বার সব এক করা যায়। প্রথম অপারেটরদের নাম্বার শুধু আলাদা। পরের নাম্বার সব এক।
যেমন : ০১৭১১ ০০০০০০ / ০১৯১১ ০০০০০০
(এটা কিন্তু আমার না, কারো না হলেই বাচি;))
বিষয়টা জানার পর , গেলাম বাংলালিংক সেন্টারে।
বল্লাম আমি: আপনাদের সিম কিনতে চাই।কিন্তু নাম্বার দিতে হবে আমার চাহিদা অনুযায়ী।
আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকলো লোকটা।
তাচ্ছিল্য সহকারে বল্লো : সবাই সব নাম্বার পায় না।
খুব অপমানিত ও আশাহত হয়ে ফিরে এসেছিলাম আমি:(

আজ যখন সুজোগ আসলো আমিও একটু বাজিয়ে নেই ;)গলার স্বর পরিবর্তন করে জোড় দিয়ে কথা শুরু....

জিসান : চাই, কিন্তু তুমি কে ? তুমি বাংলালিংকে চাকরী করে, আমার নাম্বার , বিলের পরিমান জানলে কিভাবে ? গ্রামীন ফোন আর বাংলা লিংক কি একটা কোম্পানী হয়ে গেছে ? আর তুমি জানলে কিভাবে আমি এখন কোথায় আছি ?
আমার বলার ভংগি ও বলিষ্ঠতায় মেয়েটা একটু ঘাবরে যায়। ভুলে যায় আমাকে কি সম্মোধন করেছিল।
তানিয়া : ভাইয়া , আমি মর্কেটিং এ আছি। দু কোপানী এক হ্য়নি। গ্রামীনে আমাদের স্টাফ আছে। তা গ্রামীন জানে না। আমরা তথ্যগুলো ওখান হতে পেয়েছি। আপনারা এখন যে অনুষ্ঠানে আছেন , ওর বাইরে আমাদের মার্কেটিংয়ের এক্সিকিউটিভরা আছেন। অবস্থান বলেন- আপনার সাথে দেখা করবে। আপনি ওখানে , তা আমরা জেনেছি- গেজেট দেখে।

মেয়েটা অতটা প্রফেশনাল হতে পারেনি। তাহলে ভাইয়া বলতো না। কিন্তু বলে কি মেয়েটা ? আমার পিছনে স্পাইয়ের মত লোক ?

জিসান : না না , এখানে দেখা করার দরকার নেই। কিন্তু তোমাদের কাজের অবস্থা দেখে তো আমার কাছে ভাল মনে হচ্ছে না। আমার ত মনে হচ্ছে তুমি কোন প্রতারক দলের সদস্য।

তানিয়া :(খুব আহত গলায়) ভাইয়া আমি প্রতারক নই। আপনি এখন ঢাকায়, আপনাকে কিছু করতে হবে না। আমাদের লোক যাচ্ছে আপনার বরিশালের বাসায়। সিম দিয়ে আসবে। আপনি বরিশাল আসার পরে , আমদের কল দিবেন। আমরা আবার বাসায় গিয়ে কাগজ পত্র সব ওকে করে দিব।
মেয়েটার কথায় অভিমান,কিছুটা অপমান ও ছিল।একটু খারাপ লাগছিল তখন আমার।

জিসান: ঠিক আছে।পাঠাও।ইউজ করবো তোমাদের বাংলা লিংক।
তানিয়া : থ্যাংকু ভাইয়া , থ্যাংকু ভাইয়া। খুব খুশি গলা,সাফল্যে
আনন্দিত।
পরে জেনেছিলাম, আমি ছিলাম তানিয়ার প্রথম সাফল্য।
মাঝে মাঝে ফোন করে এখনো।প্রমশনের খবর দেয়।ঈদে কি কি কিনলো বাবা মা ছোট ভাইয়ের জন্য,তা বলে।

জানা হয়নি , ছোট আপু- তুই দেখতে কেমন ? বলা হয়নি- আমি তোর কাছে ভাই ফোটা নেব।হয়ত বলা হবেও না কখনো।



অ:ক: গ্রামীন ফোনের সাথে এ বিষয়টা আমার একান্তই ব্যাক্তগত।
আপনাদের সমস্যা না হলে,আপনারা আপনাদের মত ব্যাবহার করুন।

উৎসর্গ: আমার এক প্রিয় ব্লগারকে।যার লেখার গুনমুদ্ধ একজন পাঠক আমি।যা তিনি নিজেও জানেন না
:)
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৫
৮৮টি মন্তব্য ৮৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×