হয়ত কোন লাভ হবে না আমার এই চেষ্টায়। বিবেকের তাড়নায় কিছু না লিখে থাকতে পারলাম না। সিদ্ধান্তটা আপানার একান্তই ব্যাক্তিগত । তারপরেও কিছু কথা থেকে যায়।
অনেক সময় মানুষ নিজে আর ব্যাক্তিগত থাকে না। জবাবদিহিতা এসে যায়- যখন জনধন্য কেউ হন। একজন জনপ্রিয় গানের শিল্পী ইচ্ছে করলেই গান বন্ধ করে দিতে পারেন , কিন্তু বঞ্চিত হন তাঁর নতুন গানের - তাঁর গান পাগল ভক্তরা। একজন কবি - বন্ধ করে দিতে পারেন তাঁর কবিতা লেখা , কিন্তু তাঁর কবিতার ভক্তকুল , তাঁর নতুন কবিতা থেকে বঞ্চিত হন। কেউ অতি জনপ্রিয় হলে , তিনি তখন জনগনের সম্পদ হয়ে ওঠেন । তারপরেও শিল্পীর গান আমরা শুনে থাকি , নতুন কোন গান গা গাইলেও। প্রকাশিত কবিতা পড়তে পারি- নতুন কোন কবিতা না লিখলেও।
কিন্তু আপনি এ কি করলেন ? এমন সিদ্ধান্ত নেয়ার আগে আপনার কি মনে পরেনি - আপনার অনেক অনেক পোষ্ট হাজার হাজার ব্লগারের প্রিয় তালিকায় আছে ? আপনার কি মনে পরেনি, কয়েক লক্ষ বার আপনার ব্লগটা পড়া হয়েছে , যারা পড়েছেন তাদের কথা ?
আপনি কি শুধু নিজের জন্য লিখতেন ? নিজের জন্যই যদি লিখতেন, তবে ব্লগে প্রকাশ করেছিলেন কেন ? কেন দাতা হাতেম তাই ১-২ পোষ্ট দিয়ে- ব্লগারদের উপকার পাবার অভ্যাস গড়ে উঠতে দিলেন ? কেন আপনার প্রথম পোষ্টে ঠেলা শব্দটার প্রচলন করেছিলেন ? মডুর বিয়ে বা বাংগালী নেটে কি করে - এমন সব হিট পোষ্ট আপনাকে কে প্রকাশ করতে বলেছিল ? কতটা পোষ্টের কথা বলবো ? লিখলে অনেক লিখতে হয়।
ভাবুন সেসব ব্লগারদের কথা- যারা আপনাকে ভালোবেসে বা আপনার লেখায় অনুরক্ত হয়ে - তাদের প্রিয় পোষ্টের তালিকায় সেই সব লেখা সংযুক্ত করেছে।
আমার জানা মতে , আপনার পোষ্টই সর্বাধিক সংখ্যক ব্লগারের প্রিয় তালিকায় আছে। যে সমস্ত ব্লগার আপনার বিভিন্ন পোষ্টে প্লাস/লাইক দিয়েছে , তাঁরা কি আপনার কাছে গুরুত্বপূর্ন কেউ নয় ? বিগত কয়েক বছর - কতশত ঘন্টা আপনি এই সামুর পিছনে ব্যায় করেছেন , ব্লগারদের অনেক কিছু দিয়েছেন , তা আপনি ইচ্ছে করলেই , এক মুহুর্তে নিয়ে নিতে পারেন না। ব্লগারদের বঞ্চিত করার অধিকার কি আপনি রাখেন
আপনার কাছে আমাদের আন্তরিক চাওয়া - আপনার সব পোষ্ট আমাদেরকে ফিরিয়ে দিন। পোস্ট গুলো যেহেতু আপনি আমাদের জন্য প্রকাশ করেছিলেন- ওগুলো আমাদেরও। সুধু আপনার একার নয়।
হ্যা নাফিস ইফতেখার আমি এতক্ষন আপনার কথাই বলেছি।

অ:ক: বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই সামহোয়ারইন ব্লগ থেকে অনেক গুরুত্বপুর্ন ব্লগার চলে গিয়েছেন। সামু হয়ত থেমে থাকবে না। ব্লগাররের সংখ্যা বাড়বে দিনদিন। তারপরেও মানুষ হেটে গেলে তাঁর পদচিন্হ থেকে যায়। কেউ দেখে কেউ দেখেনা।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


