somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তাক্ত বাংলাদেশ (A Legacy Of Blood) অবলম্বনে

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূল পদক্ষেপ

৮ই জানুয়ারি ১৯৭২ সাল সকাল ৯য় টা । বাংলাদেশ স্বাধীন হবার ঠিক ২৩ দিন পর , জুলফিকার আলি ভুট্টো; যিনি মাত্র কিছুদিন আগে জেনারেল ইয়াহিয়া খানের বদলে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন , তিনি হঠাৎ করে মুজিবুর রহমান এবং তাঁর সাংবিধানিক উপদেষ্টা ডক্টর কামাল হোসেনকে পি.আই.এ-র একটি বিমানে উঠিয়ে লন্ডনের দিকে যাত্রা শুরু করে ।
কিন্তু লন্ডনের দিকে কেন ??? এই প্রশ্নের সঠিক উত্তর তখনও কেউ জানে না । ভোর ৬টা ৩০ মিনিটে যখন বিমানটি হিথরো বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করে তখন একটি কাঙ্খিত প্রত্যাশা পুর্ন হলো ।
দীর্ঘ নয় মাস ধরে মুজিবুর রহমানের জীবনের যে অনিশ্চয়তা ছিলো তার সমাপ্তি ঘটলো । মুক্তি পেলেন শেখ মুজিবুর রহমান সম্পূর্ন জীবিত অবস্থায় ।

যদিও ভ্রমণজনিত কারণে তিনি অনেক ক্লান্ত ছিলেন তবুও পাকিস্থানী কারাগারের নয় মাস অন্ধকার জীবন থেকে বেরিয়ে মুক্তির আনন্দে উজ্জীবিত ছিলেন ।
তবে একটা বিষয় খুব মাথাচাড়া দিয়ে উঠছিল , তা হলো এই মুহুর্তে সব কিছু সম্পর্কে একটা অস্পষ্ট ধারনা নিয়ে মুজিবুর রহমান শুরু করতে যাচ্ছেন এক নতুন খেলা , নিজের হাতে নিতে যাচ্ছেন বাংলাদেশের নেতৃত্ব ।
তবে এর মাঝেও জুলফিকার আলি ভুট্টোর বিষয়টা ছিলো ঘোলাটে । উনি মুজিবুর রহমানকে একটি পরিক্ষামুলক সম্পর্কের কথা বলেছিলেন । যা সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে একটা যোগসূত্র স্থাপন করবে ..

তবে এই বিষয়টা ছিলো সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের মেজাজের পরিপন্থি । কারণ এমন বিষয় বাঙালী জনগণ কখনই মেনে নিতে পারবে না ।

পাকিস্থানি কারাগারে থাকার সময় মুজিবুর রহমান বাংলাদেশে ঘটে যাওয়া এই সব হৃদয়বিদারক ঘটনার কিছুই জানতেন না । কারণ তাঁর কাছে কোন রেডিও ছিলো না , বা কোন চিঠি কিংবা পত্রিকাও দেওয়া হত না । এমন কি জেনারেলের সংগে আলাপও নিষিদ্ধ ছিলো । আর এজন্যই পাকিস্তানিরা দেশে কি পরিমান হত্যাযজ্ঞ চালিয়েছে তার কিছুই জানতেন না। মুজিব জানতেন না যে , তাঁর দেশে ত্রিশ লক্ষ লোক প্রান হারিয়েছে ।
এমন কি তার স্ত্রী ও ছেলে মেয়েদের ভাগ্যে কি ঘটেছে তাও জানতেন না ।
মুজিবুর রহমান লন্ডনের হোটেলে বিশ্রাম নেবার সময় নান জায়গা থেকে কল আসতে থাকে টেলিফোনে । লন্ডনস্থ বাংলাদেশ মিশনের হাইকমিশনার রেজাউল করিম একটি ফোন কল রিসিভ করে বলেন "স্যার বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ কথা বলতে চান"

এ ভাবেই দিল্লী থেকে ইন্দিরা গান্ধি , বৃটেনের প্রধানমন্ত্রী এডোয়ার্ড হিথ , আরও অনেক শুভানুধ্যায়ী তাঁর খোজ খবর নিয়েছিলেন . ..

এই সময়ের মধ্যে মুজিবুর রহমান বুঝতে পেরেছেন যে তিনি যদি তাড়াতাড়ি দেশে না ফিরে যান তবে নবগঠিত বাংলাদেশ সরকার দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে । বাংলাদেশ গৃহযুদ্ধের সম্মুখীন হবে ।কারণ আওয়ামীলীগের মধ্যে ইতিমধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হয়ে গেছে ...


চলবে ..............

চোখ রাখুন আগামী পোস্টে ..........
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×