
বিশ্বকাপ খেলা উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্পনসর এবং মিডিয়া পার্টনারদের শিশু সুলভ বুদ্ধির কারণে ঢাকা শহরকে এবার বৃক্ষ শুন্য করে আরও ফাঁকা শহর বানিয়ে ফেলার কাজ প্রায় শেষ ।
খেলার সাথে জড়িত সকল স্টেডিয়াম ও হোটেলের পথ সহ ভি.আই.পি রোড গুলোর সৌন্দর্য্য বাড়ানোর উদ্দেশ্যে এবং নিরাপত্তার স্বার্থে সকল বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে ।
এতে সৌন্দর্য্য বা নিরাপত্তা ব্যবস্থা কতটুকু বাড়বে জানিনা ,, তবে আদৌও কি কোন সৌন্দর্য্য এতে বৃদ্ধি পাচ্ছে বা নিরাপত্তা ব্যবস্থা উন্নত হচ্ছে ???
যে ঢাকা শহরের মানুষ গরমের সময় কুকুরের মত জিহবা বের করে হাঁপাতে থাকে গরমের দাপটে । বাতাস যেন মরুভুমির লু-হাওয়ার থেকেও গরম হয়ে প্রবাহিত হয় । হিট স্ট্রোকও করে অনেক মানুষ ।
সেই ঢাকা শহরের মানুষের ভবিষ্যতের দিকে কি একবারও তাকাবার প্রয়োজন ছিলো না ??? না কি টাকা আর সৌন্দর্য্যই সবকিছু ???
আর গাছপালা কেটে ফেললে কি আদৌও সৌন্দর্য্য বর্ধন হয় ..???
কাকে কি বলবো ,,, ??? কাকে দোষ দেব ???
দোষী তো ওরা নয় ....." নিজের ভাল পাগলেও বোঝে" অথচ আমরা এমনই এক প্রজাতির ম্যাংগো-পাবলিক এ পরিনত হয়েছি যাদের লেজ ধরে ঐ সুদ ঘুষের টাকা ঢেলে নির্বাচিত প্রতিনিধিরা নিয়মিত আছাড় দিয়েই যাচ্ছে ..
আমাদের নিজের জুতা খুলে নিজেরই মুখে মারা উচিত ....
ভোটের সময় রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাড়িয়ে আমরা বড় নাগরিক অধিকার দেখিয়ে আসি ...
থাক আর বলতে পারছি না ..... মুখ দিয়ে অসামাজিক গালি বের হয়ে যাচ্ছে ....
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


