স্বপ্নকে কাজ দিয়ে করি বাস্তব.......

ঈর্ষাপদাবলি : মিতুল দত্ত

০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০

শেয়ারঃ
0 0 0

কবিতাটা ভালো লেগে গেল:

প্রত্নজীবাশ্মের দেশ, সান্ধ্য পরিহাস
আকাশে ব্যাঙাচি ওড়ে, পুকুরে সন্ত্রাস

অসূয়া,অসূয়া, বলো 'রাধে কৃষ্ণ রাধে'
ভাঙা রেকর্ডের সুরে কারা গলা সাধে

হ্যাজাকের নীচে কারা বিবাহদম্পতি
ষাটোর্ধ্ব প্রেমিক কে হে অগতির গতি

অলকাতিলক পরো, অলকাতিলক
সুদীর্ঘ ছায়ার পাশে তুমি মাণবক

তোমার নিঃশ্বাসে ঝরে কুসুমের দল
পতঙ্গপ্রবণ তুমি, হৃদি পদ্মে জল

নিহত অশ্বের গ্রীবা, বিদীর্ণ হৃদয়
নিশানে নিশানে দেখো মহল্লার জয়

তবুও সমাধি নিলে, তবুও সন্ত্রাস
রমণীস্তনের পাশে তুমি সর্বনাশ

অসহ্য চেতনা এই, নষ্ট মাধুকরী
দিবসে দিবস কাঁপে, নিশীথে শর্বরী

ঘুমের দিগন্ত জুড়ে অস্ত যায় কাম
অসূয়া, অসূয়া, ভজো রাধেকৃষ্ণনাম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৮৭৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই