somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

;)ফেসবুক ব্যবহারের চূড়ান্ত সমাধান X((সরকারের মাথায় :DকাঠালB-) ভেঙ্গে খাওয়ার নিয়মসহ)X((

৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সম্প্রতি ফেসবুক বাংলাদেশে ব্যান করা হয়েছে। খবরটা প্রথম যখন শুনি খুব মজা লেগেছিল। আমার পরিচিত কিছু মানুষের অবস্থা দেখলাম খারাপ, মুখ কালো করে বসে আছে। দেখে আরো ব্যাপক মজা লাগল। বললাম কি ব্যাপার, দেখি মুখ আরো কুচকুচে কালো হয়ে গেল। পরের দিন যখন দেখলাম আসলেই ফেসবুকে ঢোকা যাচ্ছে না তখন আমারও বুকের ভেতরটা ছ্যাত করে উঠল আর মুখ কালো হয়ে গেল (কারণ ওখানে ঢুকতে না পারলে সখিনা, জরিনা, কারিনা ইত্যাদির সাথে চ্যাট করব কিভাবে? তাছাড়া...... আরো ব্যাপার আছে,বোঝেনই তো)। এই কালো মুখ নিয়ে আমি ফেসবুকে ঢোকার উপায় খুজতে শুরু করলাম আনাচে-কানাচে।


ব্যান হয়ে যাওয়া ফেসবুক কিভাবে এখনো ব্যবহার করা যাবে এ নিয়ে অনেক কারিশমা-মূলক পোষ্ট আমি সামুতে পেয়েছি। তবে এসব পোষ্টের ইন্সট্রাকশন ফলো করে কাজের কাজ তেমন কিছু হয়নি শুধু সময় নষ্ট ছাড়া। আর হাবিজাবি জিনিস ডাউনলোড করে কম্পিউটারের বেজেছে ১৩ টা (এক ঘন্টা বাড়িয়ে বললাম কারণ এখন আমাদের সবার ডিজিটাল সময় ফলো করা উচিত যেহেতু সরকার ডিজিটাল) অনেকে টর (TOR) ব্রাউজারের কথা লিখেছেন। সেটা দিয়েও আমি চেষ্টা করেছি জানপ্রান দিয়ে তবে ফেসবুকের হোম পেজ পর্যন্ত আনতে পেরেছিলাম কিন্তু লগ ইন করতে পারিনি। আর প্রক্সি দিয়ে ঢুকতে পারলেও সেটা একটু রিস্কি হয়ে যায়। পরে দেখা যাবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সাথে সাথে সখিনা, জরিনা, কারিনা ইত্যাদিও যাবে। তাই রিক্স নিতে ইচ্ছে করছে না। অবশ্য নো রিক্স নো গেইন বলেও একটা কথা আছে ।


এবার আমার কারিশমার কথায় আসি (কারিশমাটি ধার করা)। এ কারিশমাটি দেখানোর জন্য প্রথমে আপনাকে অতি ক্ষুদ্র আনুবীক্ষনিক সাইজের একটি ডাউনলোডার (২০৯ কেবি) ডাউনলোড করতে হবে এখান থেকেঃ

http://www.hotspotshield.com


এই লিংক থেকে যে জিনিসটি ডাউনলোড হবে তার নাম হচ্ছে “DM-HSS-1.44-install-anchorfree-76-conduit”


এবার এই ডাউনলোড হওয়া ফাইলটিতে ক্লিক করুন। দেখবেন একটি সফটওয়ার ডাউনলোড হচ্ছে যার সাইজ ৫.২৩ মেগা আর ফাইলটির নাম হচ্ছে “HSS-1.44-install-anchorfree-76-conduit”।

ডাউনলোড হওয়ার পর ইন্সটলের অপশন আসবে অটোমেটিক্যালি। ডাউনলোড শেষে টাস্কবারের কোনায় একটি আইকন দেখতে পাবেন লাল রংয়ের। একই সাথে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে একটি পেজ ওপেন হবে অটোমেটিক্যালি যেখানে দেখানো হবে যে আপনার সফটওয়্যারটি কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পর পেজটি ইচ্ছে করলে ক্যান্সেল করে দিতে পারেন। এবার লক্ষ করুন সেই লাল আইকনটি এখন সবুজ হয়ে গেছে। কাজ শেষ। এবার আপনিও কারিশমা কাপূর।


এখন অপেরা অথবা মজিলা অথবা অন্য যেকোন ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করুন আর সরকারের মাথায় আম, কাঠাল, আনারস প্রভৃতি ফল ভেঙ্গে ভেঙ্গে ধীরে সুস্থে খান। এভাবে লগ ইন করলে আপনি ফেসবুকে আগে যা যা করতে পারতেন (চ্যাট, কমেন্ট, আপলোড ইত্যাদি) এখনো সেগুলোর সবই করতে পারবেন এবং স্পিডও পাবেন আগের সমান। সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাক হওয়ার কোনো চান্স নেই।

আমার লেখাটা যদি কারো কাজে লাগে খুব ভাল লাগবে। আর কাজে না লাগলে দুঃখিত।

সবাইকে ধন্যবাদ।

১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×