যৌন হয়রানির প্রতিবাদের জের : দোহারে গৃহবধূসহ ৫ ছাত্রকে পিটিয়ে আহত করেছে বখাটেরা
২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক গৃহবধূসহ একই বিদ্যালয়ের ৫ ছাত্রকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বখাটেদের ভয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার কেউ মুখ খুলছেন না।
গত মঙ্গলবার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে আজিজ মেম্বারের ছেলে বখাটে ফয়সাল, রাসেল, রবিন সৌরভসহ অজ্ঞাত আরো ৩-৪ জন মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর কয়েকজন ছাত্র প্রতিবাদ করতে গেলে বখাটেরা ছাত্রদের বাঁশ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় ইমন নামের এক ছাত্র বিদ্যালয়ের পাশের এক বাড়িতে আশ্রয় নিলে বখাটেরা ওই বাড়ির গৃহিনী পেয়ারা বেগমকেও পিটিয়ে জখম করে। পরে লোকজন ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে পেয়ারা বেগমের আঘাত গুরুতর।
এলাকার লোকজন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটেরা মেয়েদের যৌন হয়রানি করে আসছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হলেও বখাটেরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন