সিরিজজয়ী সাকিবদের অভিনন্দন !
২৯ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিরিজজয়ী সাকিব আল হাসান বাহিনীকে প্রাণঢালা অভিনন্দন ! শততম ম্যাচে ভারতকে ধরাশায়ী করা বাংলাদেশ দু'শতম ম্যাচে ধরাশায়ী করলো ক্রিকেট কিংবদন্তীর হীরকখনি ওয়েস্ট ইন্ডিজকে। সেই ওয়েস্ট ইন্ডিজকে যারা নিজেদের প্রথম দু'শ ম্যাচে ১৪৩ জয় পেয়ে সর্বোচ্চ জয়ের রেকর্ডধারী। এবারের সফরে গতকালই ওয়েস্ট ইন্ডিজকে সত্যিকারের ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছিল। দুর্দান্ত সূচনার সাথে স্বপ্নের মতো ফিনিসিং। শেষ ১০ ওভারে ৯৮ রান যোগ করে বাংলাদেশকে ২৭৫ রানের বিশাল টার্গেট দিয়েছিলো। এর আগে চেজ করে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছিলো ২৫০/৫। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্ডিফের সেই ভূবনখ্যাত বিজয়। কাল সে রেকর্ড ভেঙেই বাংলাদেশ সত্যিকারের বীরের মতো জিতেছে। ম্যাচ সেরা হয়েছে বিশ্বের ১নং অলরাউন্ডার সাকিব আল হাসান। আবারও ক্যাপ্টেন সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন।
এতে কী কী নতুন রেকর্ড হলো তার যথার্থ বয়ানের জন্য রয়েছেন প্রথম আলোর উৎপল শুভ্র। আমরা সেসব দুর্দান্ত রেকর্ড জানার জন্য কালকের প্রথম আলোর মুখের দিকে তীর্থের কাকের মতো চেয়ে থাকবো।
অভিনন্দন সাকিব ও তাঁর লাল-সবুজ দলকে !
শেষ ম্যাচটা জিতে প্রথম বৈদেশিক ওডিআই চুনকামের (White wash) রেকর্ডটা ওরা করতে পারবে সে আশায় প্রহর গুনতে থাকি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন