আমার প্রিয় পোস্ট

রুবাই-৫৫

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭

শেয়ারঃ
0 0 0

সাকির নেশা জমতে গেলেই রাতের আঁধার কাটে !
নেশার লোভে নাও ভিড়ালাম দীর্ঘ-রাতের ঘাটে।
রাত বাড়াতে কায়দা করি রোদের কক্ষপথে
পথ ভুলে তাই সূর্য ঘোরে তেপান্তরের হাটে !

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৬
হেমায়েতপুরী বলেছেন: নেশার লোভে নাও ভিড়ালাম দীর্ঘ-রাতের ঘাটে।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৭
আবিরে রাঙ্গানো বলেছেন: :( মাথার উপ্রে দিয়ে গেলো...... খারাইয়াও মাথায় বাধলো না :(
আগের রুবাই-গুলা বুঝেছিলাম যদিও। :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ভাবনায় পড়লাম।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ,জুবায়ের ভাই।

৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০০
কালপুরুষ বলেছেন: যথারীতি ভাল লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ দা। ভালো থাকবেন।

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: রুবাই ব্যাপারটা সম্পর্কে আমি অজ্ঞ। আমাকে কি বিস্তারিত বলবেন?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: রুবাই আরবী শব্দ। অর্থ-চতুষ্পদী অর্থাৎ চার পংক্তি বিশিষ্ট কবিতা। এটা বিশেষ ধরণের কবিতা। কিছু কিছু কবিতা আছে বিশেষ কিছু নিয়ম কানুন মেনে সেগুলো লেখা হয়, যেমন-সনেট,লিমেরিক,এলিজি,ওড,ক্বাসিদা,রুবাই ইত্যাদি। রুবাইয়ের বহুবচন রুবাইয়াত। প্রায় হাজার বছর আগে পারস্যের (বর্তমান ইরান) কবি উমর খৈয়াম, হাফিজ প্রমুখের হাতে কবিতার এই বিশেষ ফর্মটি চরম উৎকর্ষ লাভ করে। প্রধানত সুফিবাদী দর্শন দ্বারা প্রভাবিত এই সব রুবাই মাত্র চার লাইনে লেখা হয়েছে। এতে প্রথম,দ্বিতীয় ও চতুর্থ লাইনে একই অন্ত্যমিল রাখা হয় তৃতীয় লাইনটি মুক্ত অর্থাৎ কোন অন্ত্যমিল থাকেনা (ককখক)। ১৮৫৯ সালে ইংরেজ কবি এডোয়ার্ড ফিটজেরাল্ড উমর খৈয়ামের রুবাই গুলো ইংরেজি অনুবাদ করার পর পাশ্চাত্য জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তারই সূত্রে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ হয়। এর মধ্যে কবি নরেন দেব ও কান্তি ঘোষের অনুবাদ দুটি বেশি জনপ্রিয়তা পায়। কিন্তু এসব অনুবাদে মূল অন্ত্যমিল কাঠামো বজায় রাখা হয়নি। প্রচলিত কবিতার ন্যায় প্রথম দ্বিতীয় লাইনে মিল এবং তৃতীয় চতুর্থ লাইনে আরেকটা মিল রাখা হয় (ককখখ)। এছড়া মূল ফারসি থেকেও অনেকে অনুবাদ করেছেন। মূল ফারসি থেকে করা অনুবাদ গুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের অনুবাদটিই সবচেয়ে ভালো বলে গুনীরা স্বীকৃতি দিয়েছেন।নজরুল অনুবাদকালে মূল অন্ত্যমিল ও আবহ বজায় রেখেছেন। রুবাইয়ে উল্লিখিত সাকি সুরা প্রতীকিভাবে ব্যবহৃত হয়েছে-সাকি হলো মুর্শিদ আর সুরা হচ্ছে দিব্যজ্ঞান/পথের দিশা। রোমান্টিকতাও যে তাতে নেই তাও নয়।
আমি ১৯৯৬ সালে রুবাই অনুবাদের ( কিছুদিন আগে প্রত্রিকায় প্রকাশিত এক লেখায় জানতে পারি এ পর্যন্ত ১০৪ জন গুনী বাংলা ভাষায় রুবাই অনুবাদ করেছেন) বদলে রুবাইকে ফর্ম হিসাবে ব্যবহার করে নতুন রুবাই লিখতে শুরু করি। আমি মূল রুবাইয়ের রচনা শৈলী ও আবহ অনুসরনের চেষ্টা করছি। ২০০৯ সালের বাংলা একাডেমীর বই মেলায় ৫০টি রুবাই নিয়ে ''বাঙ্গালা রুবাইয়াত'' নামে একটি বই প্রকাশ করি।
অনেক লম্বা ফিরিস্তি দিয়ে ফেললাম। এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রুবাইয়ের আগ্রহ প্রকাশের জন্য অপনাকে অনেক ধন্রবাদ। শুভ কামনা রইলো।

৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৪
মে ঘ দূ ত বলেছেন: রুবাই সম্পর্কে জানলাম।

'সাকি' কি জাপানী শব্দ? এমনিই মনে হল। অন্যথা হলে সংশোধন করে দিবেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন: অনেক দিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। কেমন আছেন আপনি ?
''সাকি'' আরবী শব্দ। অর্থ- সুরা পরিবেশনকারী তরুণ/তরুণী।
ভালো থাকবেন।

৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩
মো. লুৎফর রহমান বলেছেন: রুবাই নিয়ে ফিরিস্তি ভালো লাগলো। আপনাকে রুবাই পোস্ট করতে দেখে মনে করেছিলাম এটা আপনি অনুবাদ করছেন।
বই প্রকাশ করলেন, পাব কোথায়?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ লুৎফর ভাই। কেমন আছেন ?
বইটি প্রকাশিত হয়েছে ''ভাষাচিত্র'' থেকে। আজিজ মার্কেটের তিন তলায়।

১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো।
শুভেচ্ছা .....।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
হুমায়রা হারুন বলেছেন: সবসময় সুন্দর।++++
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। কেমন আছেন ?

১৩. ০৫ ই জুলাই, ২০১১ রাত ১:০৪
সুপান্থ সুরাহী বলেছেন:
রুবাই নিয়ে ঝানলাম...

দয়া করে এর মাত্রা..পর্ব নিয়ে যদি কিছু বলতেন...

আর কিছু মনে না করলে... এসম্পর্কে ভাল জানা যাবে এমন একটা বই সাজেস্ট করেন...

এই পোস্টটা প্রিয়তে রাখলাম...
১৪. ০৫ ই জুলাই, ২০১১ রাত ১:১৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: You can find some idea from google. Dr. Sayed Mujtoba Ali wrote a wonderful introduction to Rubayat-e-Omar Khayam by Kazi Nazrul Islam.

 

মোট সময় লেগেছে ১.০২৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ