আমার প্রিয় পোস্ট

আমরা তো তোমার বানর নই ( অনুদিত কবিতা)

২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 0 0

দয়া পাওয়ার, সামভাজি ভাগত ও আনন্দ পট্টবর্ধন

( ব্লগার ''ভিন্ন চিন্তা''র অনুরোধে অনুবাদের দুর্বল প্রয়াস।)

সকল জ্ঞানের প্রভু, হে রাজন্যবর্গ !
তোমরা ইচ্ছে করেছিলে বলে ''রামায়ন'' হয়ে গেলো ভারতের ইতিহাস
আমাদের কতো বিচিত্র নামে ডেকেছো..
''রাক্ষস'', ''নীচুজাত'', ''অস্পৃশ্য''

কিন্তু আমরাই ভারতমাতার আদিপুত্রকন্যা
আমাদের কাহিনী শোনাই

আজ আমরাই আমাদের ডাকি
''দলিত''- নিপীড়িত নামে

একদিন ঘোড়সওয়ার আর্যগন
এইমাটি দখলের খেলায় মাতে
এ মাটির সন্তানেরা হয়ে যায়
চিরগৃহহীন

হে রাম, হে রাম !
তুমি হয়ে গেলে দেবতা আমরা রাক্ষস
তুমি আমাদের হনুমানজীকে
বানালে বানর
হে রাম, আর্যকূলনিধি
আমাদের দাসত্বে বেঁধেছো
বানিয়েছো বানরবাহিনী

যে তোমার হয়নি ইচ্ছের বশ
তাকে তুমি বানালে রাক্ষস- দানব

কিন্তু আমরাতো রাক্ষস ছিলাম
বনের প্রহরী

তোমার রক্তের সূচিতা বাঁচাতে
মনু সংহিতা দিয়ে নিয়ে এলে নানা বর্নভেদ
নারীদের পথে দিলে পদে পদে পদে বাধা

সীতাকে পাঠালে প্রভু অগ্নিপরীক্ষাতে
কী মহিমা, হায় রাম, তোমাদের পুরুষালী বিধির বিধানে !

অস্পৃশ্য শম্ভুকে জ্ঞানসাধনার পাপে
শিরশ্ছেদ মেনে নিতে হলো, হায় রাম !
জাতিভেদ ভেদ করে যেতেই দিলে না

কতোদিন কেটে গেলো
পার হলো বছরেরা, অনন্ত সময়
আমাদের জীবনের বদল হলো না

চামড়ায় গড়ি জুতা
তোমার পায়ের
পয়নালা সাফ করে
ঠিক রাখি তোমার সূচিতা

হে রাম, কখনো জেনেছো তার
জাতি পরিচয় ?
কোন ধর্মে আস্থা রেখে কাটায় জীবন ?

স্বাধীনতা এসে গেলো
শুরু হলো সংবিধান যুগ
অস্পৃশ্য বাবা আম্বেদকর
রচিলেন যেই সংবিধান
ইহজাগতিক সুরে বেঁধে

জাতের সুবিধার প্রাসাদে
ভাঙ্গন ধরেছে
ধর্মের দোহাই দিয়ে
মধুলোটা শেষ হলো বলে

দারিদ্রের কষাঘাতে জর্জরিত গ্রামে
নতুন ভূতের নামে দৃষ্টিভ্রম
জাগাতে তৎপর
''মুসলিম'' শত্রু হয়ে গেলো
শিক্ষাও দেওয়া হয়ে গেলো

হে রাম, লঙ্কাচূর্ণ করে
আমাদের নিয়ে তুমি
বানিয়েছো বানর বাহিনী
আজ তুমি জুড়েছো নতুন খেলা
আমাদের নিয়ে তুমি
আবার বানাতে চাও
বানর বাহিনী
নতুন যুদ্ধে হবে
মুসলমান নতুন শত্রু আজ

কিন্তু সাবধান হয়ে যাও
সাবধান হয়ে যাও সুবিধাবাদীরা
আমার ধর্মের দোহাই
কোনদিন আমরাও
তোমাদের হবোনা তো
বানর বাহিনী

আমরাই গেয়ে যাবো
মানবতা গান
হে দেবতা, তোমাকেও মানুষ বানাবো
তোমাকেও মানুষ বানাবো।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৫
ভিন্ন চিন্তা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

বেশ ভালো হয়েছে। আরেকটুকু সময় দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে আরও সুন্দর করতে পারবেন।

We Are Not Your Monkeys
Click This Link
২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ। অফিসে কাজের ফাঁকে ফাঁকে একটানে অনুবাদ করেছি। আরো অনেক উন্নতির সুযোগ অবশ্যই আছে। আমি এই প্রথম কোন কবিতা অনুবাদ করলাম।তাড়াহুড়ার জন্য লিঙ্ক দিতে ভুলে
গিয়েছিলাম। আপনি সেই ভুলটুকু শুধরে দিলেন বলে ধন্যবাদ। ভালো থাকবেন।

২. ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৭
হেমায়েতপুরী বলেছেন:

শিরোনামটা ঠিক যাচ্ছেনা।
অনুবাদ ভাল হয়েছে... তবে আর একটু চেষ্টা করলে অনেক ভাল হবে...
+
২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। মূল শিরোণামটি সোজা অনুবাদ করেছি। তবে আরো উন্নত করার জন্য চেষ্টা চালাবো। এটা প্রথম অনুবাদ। অফিসে বসে কাজে ফাঁকে করা।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ