ফারিহান মাহমুদ সম্পাদিত সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ এখন পাওয়া যাচ্ছে। বইমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে। (স্টল নং-১৬৯-১৭০/ বাংলা একাডেমী ক্যান্টিনের পাশদিয়ে উত্তরমুখী গলিতে ডানপাশে)
এটি দেখার আগে আমার ধারণা ছিলো এর আকৃতি হবে ম্যাগাজিনের মতো। বাস্তবে দেখলাম আকৃতি বইয়ের মতো। ভালো লাগছে দেখতে।
''কথা নয়'' শিরোনামে দেয়া ভূমিকায় সম্পাদক জানাচ্ছেন ৮৯ জন কবির ৮৯টি লেখা। পড়তে গিয়ে দেখি কবি ৮৯ জন আছেন ঠিকই, কিন্তু লেখা আছে ১২৫টি। এর মধ্যে ১২৩টি কবিতা। ১টি কবিতা আর গদ্যের মিশেল আরেকটি বানান নিয়ে লেখা। সম্পাদক কৃতজ্ঞতা জানিয়েছেন সামু ব্লগ, প্রথম আলো ব্ল, আমার ব্লগ আর মুক্ত মঞ্চকে। তারমানে সব ব্লগের কবিরাই আছেন।
কবিদের তালিকা- Click This Link
যারা পড়বেন কবিতার এক বিচিত্র স্বাদের জগতের সাক্ষাৎ পাবেন।
সম্পাদককে অভিনন্দন জানাই খুব কম সময়ে সুন্দর একটা সংকলন উপহার দেবার জন্য।
কিনতে লাগবে ১০০ টাকা।
আপনাদের স্বাগত: জানাই কবিতার ভূবনে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



