"ঝিলপাড়ের কোন এক চতুর্থীর বাতায়নে দেখা মোর শত জনমের প্রথম ও শেষ প্রেয়সীরে"

ক্লান্তিকর পরবাস ; তোমার কাছে ফেরার নিস্ফল রোদন !

০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৬

শেয়ার করুন:                   Facebook

লাঞ্চ আওয়ারে হাতের বাম দিকের জানালাটার দিকে তাকিয়ে কেমন জানি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঐ যে আকাশের শেষ প্রান্তে রেড সী, রেড সী'র কোন এক শেষান্তে হয়তোবা তোমার সীমানার শুরু। তোমার সীমানার কোলে ছোট্ট শহরের কোন এক ঘরে ছিল আমার বসবাস। আপাতত তোমাকে এই ভাবেই স্বপ্ন দেখি।

আমি কোন ভাবুক নই। শরতের নীলাকাশ আমাকে কখনো ভাবায়না, বরষার ধারা আমাকে আর পুলকিত করেনা, চন্দ্রালোকিত রাত আমাকে আর আগের মত হাতছানি দেয়না জানিনা হয়তোবা তোমার চাঁদে আর মরুর চাঁদে শত শত আলোকবর্ষ দূর কিনা ???

ওভারটাইম না করলে যেন আর চলেইনা। ক্লান্তশরীর বিদ্রোহ করে, স্টিয়ারীং ঘুরাতে পারিনা। লাল সাগরের পাড়ে কোন এক পাথরে গা এলিয়ে ব্লু কেডী্‌ তে চুমুক দিয়ে কয়েকজোড়া ডানহিল পুড়িয়ে সাগরকে প্রশ্ন করি, হে সমুদ্র তোমার সাথে তো পৃথিবীর সব সাগরের অদ্ভুদ মিতালী; তুমি কি পারনা আমার সমুদ্রের বাতাস মেশানো একটা ঢেউ আমায় দিতে? এই লাল সাগর তুমি না হয় তোমার নিয়মের উল্টো গিয়ে আমার রূপালী বঙ্গোপসাগরকে বলে দিও আমি কবে ফিরব তার কাছে?? তার মাঝে ডুব দিয়ে ভুলে যাব আমার সব ক্লান্তি! তুমি নাহয় আরেকটু কষ্ট করে গিয়ে আমার রূপবতী বাংলাকে বলে দিও আমি কবে ফিরব তার কাছে?? তার সবুজে বুক লাগিয়ে আমি ভুলে যাব আমার সব আঘাত! আমার না হয় একটু দেরিই হল; তবে ফিরব তো !!!!!!!!!!

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৭৫৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৫
comment by: হ্যারি সেলডন বলেছেন: আবার সব কমেন্ট মুছছস?
২. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০০
comment by: রাশেদ বলেছেন: হায় কমেন্ট! X( X(
৩. ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৮
comment by: মিয়াভাই সিলটী বলেছেন:
ভালো লেগেছে তাই+

 



 


সব পাখি ঘরে আসে - সব নদী ফুরায় এ - জীবনের সব লেনদেন
probal.dip@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩০৩১৯