"ঝিলপাড়ের কোন এক চতুর্থীর বাতায়নে দেখা মোর শত জনমের প্রথম ও শেষ প্রেয়সীরে"

"হে খোদা ! তুমি আর মানুষ সৃষ্টি করোনা

১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৯

শেয়ার করুন:                   Facebook

"হে খোদা ! তুমি আর মানুষ সৃষ্টি করোনা। যদি খোদা তুমি মানুষ সৃষ্টি কর তবে পেট দিওনা। যদি তাকে পেট দাও তবে ক্ষুধা দিওনা। যদি তাকে ক্ষুধা দাও তবে দু'বেলা দু'মুঠো ভাতের ব্যাবস্হা করে দিও।" অন্তত একটি কর্মসংস্হান। এমন কর্মসংস্হান কাউকে দিওনা, যেই কর্মসংস্হানের ধ্বংসস্তুপের মধ্যে থেকে গলিত লটকে থাকা লাশের পা সাড়ে ১৪ কোটি মানুষের মুখে বিদ্রুপের লাথি মারে।
যদি এমন হয় তাহলে তোমার সৃষ্টি তোমার সাথে তো বেঈমানী করবেই।

আমি পৃথিবীর মধ্যভাগ থেকে লিখছি। যাদের ভার্চুয়াল লগো "Kingdom of Humanity"/ আল মামলাকা আল ইনাসানীয়্যা - মানবতার রাজ্য। আমি বলি, আল মামলাকা আল হাইওয়্যানীয়্যা - পশুত্বের রাজ্য। যেখানে আজও ভূলন্ঠিত হচ্ছে "আজনবী"দের স্বার্থ। এখনো চলে অদৃশ্য দাস প্রথা। আমাদের পায়ে দাসত্বের অদৃশ্য শেকল পরিয়ে দিচ্ছে বারে বারে। না পারি বেরিয়ে আসতে দাসত্বের শেকল কেটে না পারি মাথা খুঁটে মরতে। কারন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে আমাদের পরিবার, কয়েকটি করুন মুখ।
যদি এমন হয় তাহলে কেন বলেছিলে "আশরাফুল মাখলুকাত" ?

হে খোদা ! কখনো অবুঝ হৃদয়ে প্রেম-ভালবাসার সঞ্চার করোনা। যদি তাদের মধ্যে প্রেম-ভালবাসা নামের অদৃশ্য সাঁকোটি তৈরি করেই দাও তাহলে কোন কঠিন শর্তের গ্যাড়াকলে তাদের জোড়া আলাদা করোনা। প্লিজ খোদা ! কি লাভ তোমার, দুটি পিপাসার্ত হৃদয়কে মরার আগ পর্যন্ত খুঁচিয়ে খুঁচিয়ে মারার??
যদি এমন হয় তাহলে তোমার সৃষ্টিই তো তোমার বানানো ভালবাসার সাদা চাদরে কালি ছুঁড়ে মারবে।

খোদা ! আমি বড়ই স্বার্থপর। সবসময় নিজকে নিয়ে ভাবি, নিজেদের কথা চিন্তা করি। আজও নিজের সুখ কামনায় গুঁমরে কাঁদি তোমার সৃষ্টির কোন এক নারীর জন্যে। বুঝে উঠতে পারিনা, কে আসল আর কে ফাঁকিবাজ। আর তাই আমার স্বার্থ উদ্ধার করতে খুবই কষ্ট হয়। তাই বলি খোদা ; বন্ধ করে দিলে কেমন হয়, তোমার হাতের জন্ম রহস্যের পুতুল খেলাটা !!

আর যদি তোমাকে তোমার কঠিন সংবিধানের জটিল ধারাবাহিকতার গলিত পদার্থে মানুষ সৃষ্টি করতেই হয়, হ্যা কর ; তবে আরো কয়েকজন - "মাওলানা ভাষানী, ফজলুল হক, দেশমাতৃকার ৭ জন বীরশ্রেষ্ঠ, মুজিব, জিয়া, মাদার তেরেসা"। কয়েকশ সুন্দরী ক্লিউপেট্রা বা হেলেন আমি চাইনা - শুধুমাত্র একজন কু-শ্রী "তারামন বিবি"তে ই আমি খুশি।

 

 

  • ১২ টি মন্তব্য
  • ৬৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩১ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১১
comment by: আইরিন সুলতানা বলেছেন: কোন মন্তব্য নেই কেন !!!

সুন্দর প্রার্থনা ।
২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৫
comment by: সাইফুর বলেছেন: ছেলেটা কি আনব্যান হবেনা? :(
৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
comment by: রুখসানা তাজীন বলেছেন: কিছু মনে করবেননা, কমেন্ট না মুছে কোন মন্তব্য গ্রহণ না করলেই তো হয়।

 



 


সব পাখি ঘরে আসে - সব নদী ফুরায় এ - জীবনের সব লেনদেন
probal.dip@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩০৩২০