"ঝিলপাড়ের কোন এক চতুর্থীর বাতায়নে দেখা মোর শত জনমের প্রথম ও শেষ প্রেয়সীরে"

সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগে (বড়ভাই বোঘদাদি হেকিম-কে)

১১ ই মার্চ, ২০০৮ রাত ৩:১২

শেয়ার করুন:                   Facebook



মরুর বুকে আমি আজো ফোঁটাতে পারিনি ফুল। হয়তোবা আমার দেয়া পানিতে তাদের তৃষ্না মিটেনি বলে !! আমি পারিনি করো চোখে চোখ রেখে, মনে মন মিলিয়ে করা শপথের বানী রক্ষা করতে। নেহায়েত দৈব দূর্ঘটনাটা না ঘটলে হয়তোবা আমি আজও দাপিয়ে বেড়াতাম আমার শহরের অলিতে গলিতে। বিপরীতে মাড়িয়ে চলেছি কন্টকময় পথে রূঢ় বাস্তবের প্রহসনে ঘেরা নানা ঘাত প্রতিঘাতের তিনটি বছরের সফর।

"ভাইডি"!!! তোমার লাল গাড়ির গল্পের মতন আমারও স্বপ্ন আছিল, কলাতলী রোড হয়ে ছুটে চলবে আমার গাড়ী, মৃদু শব্দে গান বাজবে, গিয়ারের উপর রাখা আমার হাতের উপরে থাকবে প্রিয়ার হাতের আলতো ছোঁয়া ! হা হা হা হা ....... আমার মতন আখাড়া আচোদা এসব কিভাবে করবে ?? ছাদে উঠে সুখটানে বিভোর হতাম। পোড়া ইটা কালারের ছোট্ট চেভ্রলেট টার ড্রাইভিং সীটের পাশের খালি সীটটা দেখলে বড্ড আফসোস হয় আজ !! ও গানটা মনে পড়ছে, "যখন আমার কেউ ছিলনা, ছিলে শুধু তুমি - এখন আমার সব হয়েছে, পর হয়েছ তুমি ............."

সবকিছুকে ছাড়িয়ে পরম প্রশন্তিতে মনটা ভরে উঠে, যখন "ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ" কথাটা নিজের কাছে সত্য মনে হয়। যখন নিজের গাধাখাটা পরিশ্রমের অংশটুকু দিয়ে ছোট্ট পরিবারটার বিশাল চাওয়ার থেকে একটা বিন্দু পাওয়াতে পরিনত করতে পারি তখন সেই সুখটার কাছে অন্যসব সুখ কাহিনী ম্রিয়মান মনে হয়। ছোট ভাই ফোন করে বলে, "ভাইয়া তোমার দেয়া ল্যাপটপটা হেভ্ভি হইছে, আমার খুব পছন্দ হইছে, থ্যাংকু ভাইয়া"। খুশির আনন্দে দুই চোখে বন্যা নামে। "মা" কাঁদো কাঁদো গলায় বলে, "বাপ ! অনেক হল, এবার আয়, তোকে একবার দেখি"

সবার ভালবাসায় আজ আমি কানায় কানায় পূর্ণ। তবুও কেন জানি সব কিছু ধোঁয়াটে ধোঁয়াটে মনে হয়। মনে হয় - এক নির্জন খোলা প্রান্তে দাঁড়িয়ে আছি আমি, কোন দূর পাহাড়ের গায়ে থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে একটি আর্তচিৎকার। সেই হাহাকার মেশানো আর্তচিৎকার আমাকে ছুঁড়ে ফেলে দেয় পৃথিবী থেকে অনেক অনেক দূরের কোন নাম না জানা গ্রহে..........................................

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ৬৩৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০২
comment by: হ্যারি সেলডন বলেছেন: শারফু, এই পোস্টেও তুই কমেন্ট মুছছস?

 



 


সব পাখি ঘরে আসে - সব নদী ফুরায় এ - জীবনের সব লেনদেন
probal.dip@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩০৩১৮