আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আদল

০৭ ই জুলাই, ২০০৭ রাত ১২:৪০

শেয়ারঃ
0 0 0

আদল

তোমার আদলে গড়বো বলে নিজেকে ভাঙ্গি যত বার;
হতে পারিনা তোমার মতো নিজেই বদলে যাই বার বার।
তোমাকে দেখবো বলে চোখের ক্লান্তি ভুলে তাকাই যতবার,
তুমি দূর থেকে আরও দূরে সরে যাও পাইনা নাগাল তোমার।
তোমার মনের মতো হবো ভেবে মনে মনে পণ করি শতবার;
তুমি কাছে এলেই সব ভুলে যাই, তোমায় কি যেন ছিল বলবার!
তোমাকে জানা হয়নি, দাওনি একটু সময় তোমাকে জানবার,
জানি, তোমার আদলে নিজেকে গড়া কখনোই হবে না আর।
যাকে চেনা যায়না, যাকে ধরা যায়না, যাকে ছোঁয়া যায়না,
প্রতিনিয়ত যে নিজেকে আড়াল করে বার বার,
অমন দেবীর মূর্তি গড়ি সাধ্য কী আমার?
তাইতো নিজেকে ভাঙ্গি বারংবার,
তোমার আদলে নিজেকে গড়া হয়না আর।

 

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই জুলাই, ২০০৭ ভোর ৪:০৪
অবরজ বলেছেন: ভালো লাগলো। বেশ বেশ । তবে সমাপ্তি না হলে ভালো হতো!!
৩. ০৭ ই জুলাই, ২০০৭ ভোর ৪:২৪
সাধারন বলেছেন: সবাই তো আর পরী নয়,যে,তোমার মুখের আদল পাবে!
৫. ০৭ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৭
আবু সালেহ বলেছেন: তোমার আদলে গড়বো বলে নিজেকে ভাঙ্গি বারবার
তোমার আদল গড়া হয়না আর

অতিব চমৎকার............
৭. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৮
কালপুরুষ বলেছেন: ধন্যবাদ।
"অমন মানবী'র মূর্তি গড়ি সাধ্য কীআমার?
তাই নিজেকে ভাঙ্গি বারবার"।
৮. ০৮ ই জুলাই, ২০০৭ সকাল ১১:০১
অভিযাত্রী বলেছেন: "আদল" জটিল একটা শব্দ।

 

মোট সময় লেগেছে ১.০৮১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই