আমার প্রিয় পোস্ট
- রূপকথার ভেতরেই শুধু - নাজনীন খলিল
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- সেন্ট রিপ্সিমি - নম্রতা
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- গল্প - মাঠশালা
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- দহনের স্মৃতি-কথা - নাজনীন খলিল
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- ঘুম ভেঙ্গে গেলে - আন্দালীব
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- কালপুরুষ - আনমোনা
- নির্জলা হিপোক্রিসি - রুখসানা তাজীন
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্লগের কিছু প্রিয় কবিতা-নয় - বিলাল
- পৃথিবীতে সবচেয়ে দুর্বহ ভার, পিতার কাঁধে সন্তানের লাশ - রাসেল ( ........)
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- আধুনিক কবিতার দ্বন্দ্বযাত্রা ও পরিপ্রেক্ষিত বিবেচনা / আহমেদ ফিরোজ - ফকির ইলিয়াস
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিতা হোক সৃষ্টির প্রথম ধারণকৃত সংখ্যা / হাবীবুল্লাহ সিরাজী - ফকির ইলিয়াস
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই .... - আইরিন সুলতানা
- কবিতার সঙ্গে পথ হাঁটা / সৈকত হাবিব - ফকির ইলিয়াস
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- একদা এক প্রোগ্রামিং কন্টেস্টে!!! - যূঁথী
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- "এক বিকেলের হাত ধরে---" / চিটি - চিটি (হামিদা আখতার)
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন - সাখাওয়াৎ
- কবিতা : পাখি বিষয়ে যৎসামান্য আরেকবার - অভিজিৎ
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- বিবর্ণ দুপুর - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- প্রথম সবকিছু - রোডায়া
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এলিজি ফর দি মোস্ট বিউটিফুল লেডি - প্রজাপতি
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- কালপুরুষ: ব্যাপারটা দু:খজনক। - কনফুসিয়াস
- ভালবাসা চিরকালের - কালপুরুষ
- বার্ধক্য - উধাও ভাবুক
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
- সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী) - রুখসানা তাজীন
- দুটি সংলাপের একটি কল্পচিত্র - কাল্বেলা
- কি হও তুমি ওর? - কাল্বেলা
- বিহংগের বয়কট - বিহংগ
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- একা - সুলতানা শিরীন সাজি
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- আমার হৃদয় কবিতা লিখে না - নীলকণ্ঠ
- বৃস্টিতে - সুলতানা শিরীন সাজি
- উৎসর্গঃ কালপুরুষ - মাধবী
- ......এবং আমার নারীত্ব - সাতিয়া মুনতাহা নিশা
- চলো, ডুব দিয়ে ছুঁই - মাছরাঙ্গা
- মা'য়ের চোখে প্রাপ্তি - কালপুরুষ
- তার জন্য - জিহাদ
- জীবনপাঠ - মুজিব মেহদী
- কবিতার শিল্প (পল ভ্যারলেইন) - নাজিম উদদীন
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- কবির প্রয়োজনীয় হয়ে ওঠা - মুজিব মেহদী
- তিমির হননের গল্প/বিহংগ। উতসর্গঃপিতৃস্নেহ বঞ্চিত শিশুদের। - বিহংগ
- শেষ অশ্রু - বিহংগ
- মাসুদ খানের গোধূলিব্যঞ্জন - মুজিব মেহদী
- এক সানকির ইয়ার - শিলা
- লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া - মুহম্মদ জুবায়ের
- জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ
- গুগল কথন - ১ : প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস - রাগিব
- বিদায় আফ্রিকা,বিদায় কংগো,বিদায় কালো মানুষদের দেশ । - আশিক হাসান
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- শিশির - বকলম
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'(শেষ পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- খসে পড়া পেসমেকার - বৃশ্চিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ক্যান্ডেল ইন দ্যা উইন্ড... - মানবী
অনিন্দিতা'র চিঠি - ৭,৮ (শেষ পর্ব)
২৯ শে জুলাই, ২০০৭ রাত ১০:১৪
চিঠি - ৭
আনন্দ,
তুমি চলে যাবার ঠিক কদিন পরেই, তোমার বহিষ্কারাদেশ
তুলে নিয়েছিল ভার্সিটি প্রশাসন। তোমার অনার্সের রেজাল্ট,
তোমার অন্যান্য কৃতিত্ব, তোমার অতীত ইতিহাস সবকিছু
বাদ সাধলো তোমার বহিষ্কারাদেশ তুলে নেয়ার স্বপক্ষে।
জানতাম তোমাকে আটকে রাখতে পারবে না। ছাত্রদের
অব্যাহত দাবীর মুখে কোন কিছুই আর ধোপে টিকলো না।
কিন্তু কি ভীষণ অভিমানী আর জেদী ছিলে তুমি। কিছুতেই
ফিরে এলে না ভার্সিটি ক্যাম্পাসে। মাস্টারর্স পরীক্ষাটাও
দিলেনা। আমার বিশ্বাস ফার্স্টক্লাশটা তুমি পেয়ে যেতে।
শিক্ষকের চাকরীটা হয়তো হয়ে যেত। কিন্তু কিছুই করলে
না। একবারের জন্যে হলেও তুমি আমার কথাটা ভাবলে না।
একটা মেয়ের সোনালী দিনের স্বপ্ন এভাবেই গুঁড়িয়ে দিলে।
এতো বোকা কেন তুমি? নিজের ভালটাও বুঝতে শিখলে না?
কি হতে পারতো তোমার জীবনটা একবার ভেবে দেখেছো?
আমার কথা না হয় বাদই দিলাম- নিজেকে কতটা ঠকিয়েছো
হিসেব করে দেখেছো কখনও? মধ্যে থেকে তুমি আমাকেও
ঠকালে। চিরকালের জন্য ভালবাসার কাঙ্গাল করে গেলে।
জীবনভর শুধু কাঁদাতেই শিখেছিলে। কষ্ট দিতে কী এতোই
ভাল লাগে? আমার জীবনেতো কান্নার শেষ নেই। আর কত
কাঁদলে তুমি সুখী হতে, বলবে আমাকে? তুমি কী ভেবেছো
কাউকে কাঁদিয়ে তুমি সুখ পাবে? পুরুষ হয়েছো বলেই কী
ভেবেছো তোমার চোখে কান্না নেই? সব চোখেই কান্না আছে।
- অনিন্দিতা
চিঠি - ৮
আনন্দ,
আমি সবদিক থেকেই হেরে গেছি। সেই বসন্ত আজ আমার কাছে
বিবর্ণ প্রায়। আমি আজ এক শুকনো ঝরা পাতা। কষ্টের প্রহরগুলো
কেটে যাক নির্ঘুম জোসনার বিছানায়। যা পাবার নয় তা পাইনি।
এ যে আমার কপালের লিখন। এ আমার ভবিতব্য। একদিন আমাকে
বিয়ের পিঁড়িতে বসতেই হলো। সবার এতো পীড়াপিড়ি এতো চাপ
কিছুতেই ফেরাতে পারলাম না। তুমিতো সেই যে নিরুদ্দেশ। আর
কোন খবরই নিলেনা। এই সমাজে একটা মেয়ের একা থাকা যে
কত কষ্টের তা তুমি বুঝবে না। সেই বোকা লোকটা সবকিছু জানার
পরও আমাকে মেনে নিল অকপটে। হ্যাঁ আমার বরের কথাই বলছি।
তোমার চিঠিগুলো ওকে পড়তে দিয়েছিলাম। ও সেগুলো আমাকে
পড়ে শোনাতো। বলতো- “এমন চিঠি পাবার ভাগ্য যার, সে আজ
আমার। এ যে আমার কি সুখ তা বলে বোঝানো যাবেনা”। ওর কথা
শুনে কান্না আসতো। ও তোমার মত চৌকস ছিলনা মোটেও। বলতে
পারো, নিরীহ গোবেচারা। অনেক চেষ্টা করেছি- কেন জানিনা তোমার
জায়গায় ওকে কিছুতেই বসাতে পারিনি। অথচ ও কিন্তু তোমাকে না
দেখেও মনে মনে শ্রদ্ধা করতো। আমাকে প্রশ্ন করে জ্বালিয়ে মারতো।
তুমি আর কেমন কেমন ছিলে সব জানতে চাইতো। এটাতো ঠিক,
আমার ভালবাসার সিংহাসনটা ছিল তোমার দখলে। আমার ভালবাসার
মুকুটে জোসনার যে আলোটা পড়তো সেই চাঁদটাতো ছিল তোমার
আকাশে। আমি শুধু অমাবশ্যা বুকে নিয়েই কাটিয়ে দিলাম সতেরটি
বসন্ত। শধু শেষ কথাটা জেনে যাও, যে মানুষটা তোমার মত হতে
চেয়ে আমাকে নিরন্তর সেবা দিয়ে গেছে সে আজ আর নেই। আমাকে
একা ফেলে চলে গ্যাছে বহুদূরে। বিয়ের আগে যে লাল পেড়ে সাদা
শাড়িটা পড়ার জন্য একদিন ভীষণ জেদ ধরেছিলে, সেটাই চিরতরে
পড়িয়ে রেখে গ্যাছে তোমার প্রতি সম্মান দেখিয়ে। তুমি খুশী তো!
- অনিন্দিতা
কালপুরুষ বলেছেন:
সুমি, কপি নিতে পারো। সেই জন্যেই একটা পোষ্ট করিনি। বড় লেখা কেউ পড়তে চায় না তেমন ভাল না হলে। তুমি একসাথে করে পড়ে নিও।
সাইমুম বলেছেন:
কালপুরুষতো দেঞি সবাইরে নামপুরুষ বানাইয়া ছাড়বো। ওই মিয়া হাচা কইরা কন, জীবনে কয়ডার মন ভাঙছেন! মাইন্ড খাইলে ডিলিট দিয়েন।
কালপুরুষ বলেছেন:
হাচ্চারি কইতাছি। গুইনা দেহি নাই।
আইরিন সুলতানা বলেছেন:
চিঠির আবেদন বরাবরই আলাদা। হৃদয়ের সূক্ষ অনুভূতিগুলোর এক আশ্চর্য প্রকাশ করা যায় চিঠিতে...অনিন্দিতার অনেক অভিমান জমে ছিল, আনন্দ কি এর জবাব দেবে ?
বইপাগল বলেছেন:
৫



















কপি নিতে পারি কি ?