somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় বান্ধবী - ২

০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বান্ধবী - ২

এআইটিতে পড়তে আসা বেশ ক’জন বিদেশী ছাত্রীর সাথে আমার অল্পদিনেই বন্ধুত্ব হয়ে গেল। দীর্ঘ আলাপচারিতায় আমি তাদের কাছে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে মর্যাদা পেলাম। তাই ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পেলাম। এদের সবাই কিন্তু আমার ক্লাশমেট ছিল না। ক্লাশমেটদের মধ্যে বাংলাদেশের ফারজানা আর নন্দিতার সাথে আমার সুসম্পর্ক প্রথমদিন থেকেই। পরে আরও যাদের সাথে বন্ধুত্ব হয় তারা হলো পিংকী (ফিলিপাইন), পিচা (থাইল্যান্ড), অ্যান (ভিয়েতনাম), ওয়েন্ডি (চীন), অনিতা (নেপাল), মনিকা দুজন (ভারত ও নেপাল)। তারা সবাই আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্যাম্পাসের ভাল সময়গুলো তাদের সাথেই কাটতো। লাইব্রেরী থেকে শুরু করে ক্যাফেটিরয়া সবখানেই আমাদের আড্ডা চলতো। মজার মজার সব অভিজ্ঞতার কথা সবাই শেয়ার করতাম। পরবর্তীতে বেষ্ট ফ্রেন্ড বলতে যা বোঝায় সে ছিল ওয়েন্ডি। এআইটি ছেড়ে আসার সময় সবাই একসাথে আমাকে এয়ারপোর্টে সী অফ করতে এসেছিল। সেদিন কারো চোখের দিকে সরাসরি তাকাতে পারিনি। জীবনে প্রথম কিছু বন্ধুর ভেজা চোখ প্রত্যক্ষ করেছিলাম। আমি তাদের কাউকেই ভুলিনি। তাদের নির্মল বন্ধুত্বকে কখনই ভুলতে পারিনি।

এআইটি ক্যাম্পাসের বাইরে যে দু’জন আমার খুব ভাল বন্ধু ছিল কাকতালীয়ভাবে তাদের দুজনের নামই ছিল মনিকা। একজন নেপালের ও একজন ভারতের। তারা আমার অনেক জুনিয়র হলেও নির্মল এ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। ওরা দুইজন এআইটি ক্যাম্পাস থেকে একটু দূরে থামাসাত বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তো। এআটি ক্যাম্পাসে ওরা দুজন নিয়মিত লাঞ্চ ও ডিনার করতে আসতো পরিচয়টা সেই সূত্র ধরেই। দেশে ফেরার পরেও আমাদের মধ্যে চিঠি লেখালিখি হতো। মনিকা, ওয়েন্ডি দীর্ঘদিন আমাকে চিঠি লিখেছে, গিফট কার্ড ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছে।

মনিকা মাঝখানে ২/৩ বছর অষ্ট্রেলিয়া ছিল হায়ার স্টাডিজের জন্য। মনিকার সাথে পরিচয়ের আট বছরের মাথায় ওর বিয়ের ইনভাইটেশন কার্ড পেয়েছিলাম। ছেলে ভারতীয়। নাম নরেশ। লন্ডনে পড়া শেষ করে একটা বৃটিশ কোম্পানীতে চাকরী পেয়ে যায়। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। দুজনেই আমাকে নিয়মিত মেইল পাঠাতো। ওয়েন্ডির চিঠি পেতাম অনেক বিরতিতে। ব্যাংকক ছেড়ে চলে আসার পরেও নিয়মিত চিঠি দিলেও পরে তাতে ভাটা পরে। চার বছর পর্যন্ত যোগাযোগ ছিল। নীল খামে, নীল প্যাডের কাগজে, নীল কালিতে লেখা ওয়েন্ডির অনেকগুলো চিঠি পেয়েছি। তাতে যেমন আশার কথা থাকতো তেমনি নীল নীল বেদনার কথাও থাকতো। চিঠি পড়া শেষ হলে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতাম। আকাশের মত বিশাল হলে অনেক নীল ধরে রাখা যায়। কষ্টকে তখন আর নীল মনে হতো না। আকাশের মেঘে কষ্টগুলো মিশে যেত। আমি নিজেই আকাশ হয়ে যেতাম। কখনও বৃষ্টি হয়ে যেতাম। সব ভালবাসায় কিছু না কিছু কষ্ট থাকে।

চলবে-
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ২:৩১
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×