আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সে আসে সে যায়

১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৫৩

শেয়ারঃ
0 0 0

সে আসে সে যায়

সে আসে, সে চলে যায়-
অবহেলিত এক বাগানে
বাহারি সব ফুল ফোটে
তার হাতের ছোঁয়ায়।

সে হাসে, সে গান গায়-
ফুলে ফুলে প্রজাপতি নাচে
বাতাসে ফুলের সুবাস
তার নিবিড় ভালবাসায়।

সে চায়, সে ফিরে তাকায়-
মুখে না বলা কথা যত
বলে যায় সে অনর্গল
তার চোখের ভাষায়।

সে পায়, সে পেয়ে হারায়-
জীবনের যা কিছু সঞ্চয়
ভালবেসে মুঠো মুঠো
নিঃশেষে সবই সে বিলায়।

 

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৫৮
মানুষ বলেছেন: সে তো আর আসলো না!!!!
৩. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৩০
রামারাও সিদ্ধা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন দাদা
৪. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৩
ভাস্কর চৌধুরী বলেছেন: চমৎকার হয়েছে কালপুরুষ দা। ৫
৫. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৫
ডঃ আইজউদ্দিন বলেছেন: কালু তোমার মনে হয় রিটায়ার করা উচিত লেকালেকি তেইকা। এটা কি লিখস
৬. ১৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৮
এ্যাটেম পার্টি বলেছেন: কালু চাচা,
অফিস বাদ দিয়া ব্লগিং করিও না।
৭. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৩
শাওন বলেছেন: সে চায়, সে ফিরে তাকায়-
মুখে না বলা যত কথা
বলে যায় সে অনর্গল
তার চোখের ভাষায় ।

৪টি লাইন খুব গভীর ভাবে লাগল মনের কোঠাতে ।
৮. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৮
মেসবাহ য়াযাদ বলেছেন: সে পায়, সে পেয়ে হারায়-
জীবনের যা কিছু সঞ্চয়
ভালবেসে মুঠো মুঠো
নিঃশেষে সবই সে বিলায়।
কোথায় যেন চেতনে বা অবচেতনে নিজের সাথে মিল খুঁজে পাই...
৯. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৫
খুশবু বলেছেন: সে আসে সে চলে যায়

কেন আসে ? কেন চলে যায়??
১০. ১৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৬
কালপুরুষ বলেছেন: খুশবুমনি,
বসন্ত কী কখনো সারা বছর থাকে? সে তো আসে আবার চলে যায়। আমাদের মনে ভালবাসার ফুল সব ফুটিয়ে দিয়ে যায়। তোমার বাগানেও সেই বসন্ত আসবে দেখো। সময়মতো একটু খেয়াল রেখো।
১১. ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১৮
আবু সালেহ বলেছেন: বসন্ত এসে দেয় দোলা মনে....
১২. ২১ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:১৭
ডঃ আইজউদ্দিন বলেছেন: কালু লোকে বাজে কথা কইতাসে তুমি আর্মি আন্দোলন কিসু কওনা বইলা
১৩. ২১ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০৫
কালপুরুষ বলেছেন: আইজু, আমি পুরোপুরি অরাজনৈতিক মানুষ। ফায়দা বুঝি কম। যে কোন আন্দোলন একটা পক্ষকে সমর্থন করে। আমি কোন পক্ষকে সমর্থন করবো? চোর কে? নাকি সাধু কে? সাধু কে আর চোর কে সেটাইতো চিনতে পারলাম না। আর এখন যৌবন যার যুদ্ধে (আন্দোলনে) যাবার সময় তার। আমি মনে না করলেও বাস্তবে আমি বার্ধক্য ছুঁই ছুঁই করছি। এই বয়সে কী আন্দোলনের ধকল পোষায়?
১৪. ২১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪২
আমিই তো বলেছেন: দারুণ গঠন। ভাবনা।
১৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৭
যীনাত বলেছেন: শেষাংশটুকু সবচেয়ে ভাল লাগল।৫
১৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১০
কালপুরুষ বলেছেন: ভেবোনা যীনাত,
তব তরে কেউ এমনই
করবে প্রাণপাত।
১৭. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৭
দেবদারু বলেছেন: @কালপুরুষ দা, সুন্দর প্রকাশ.......৫
১৮. ২৭ শে জুন, ২০১১ সকাল ১০:৩৯
ঝুমকু বলেছেন: চলে যাবার জন্যই তো আসা
ছড়ি্যে দেবার তরেই ভালোবাসা
নিয়ো তুমি ইচ্ছে যদি হয়
সবার মাঝে বিলিয়ে দিও,একজনকে নয়

 

মোট সময় লেগেছে ১.০১৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই