আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

দৃষ্টি

২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০৯

শেয়ারঃ
0 0 0

দৃষ্টি

বরফ জমাট হৃদয় আমার গলছে তোমার দৃষ্টি তাপে,
ফাগুনদিনে লাগছে আগুন শীত নেই তবু শরীর কাঁপে।
ভালবাসা ছোঁয়াচে রোগ পায় যদি মন তেমন কারো,
দিনে দিনে অসুখ বাড়ে আদর সোহাগ চায়যে আরো।
তাইতো বলি দৃষ্টি তোমার অমন করে ভাঙ্গলে আড়াল,
খরকুটো এই মনটা আমার পায়না খুঁজে তীরের নাগাল।
ডোবার নেশায় ডুবি তখন তোমার চোখের ঐ গভীরে,
মন হারিয়ে শান্ত আমি পাখী যেমন তার আপন নীড়ে।
আর দিওনা কাজল তবে ঢাকবে আকাশ কালো মেঘে;
ভিজলে হৃদয় চোখের জলে কী হবে আর বৃষ্টি দেখে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫১
অন্যমনস্ক শরৎ বলেছেন: হুমম ছন্দের সাথে সাথে..চিত্রকল্পের গঠন অনেক পোক্ত হচ্ছে। খুবই ভালো লক্ষন।
২. ২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৪
কালপুরুষ বলেছেন: লক্ষণতো ভালই ছিল,
রামই সীতার পতি হলো।
৩. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১১:১৮
মৃন্ময় আহমেদ বলেছেন: এমন করে কেনো যে লেখা আসে না আমার!
৪. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১১:২০
সাবাত বলেছেন: এমন করে তো ভাবতেও পারিনা আমি ।
৫. ২৬ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৩০
কালপুরুষ বলেছেন: মৃন্ময়,
লজ্জা দিলেন। আমিও একই কথা ভাবি, আপনার মতো করে আমার কেন যে লেখা আসে না।

সাবাত,
ভাবতে থাকুন। এক সময় ঠিক এসে যাবে।
৬. ২৭ শে আগস্ট, ২০০৭ রাত ১:২১
সারওয়ারচৌধুরী বলেছেন: কবিতাটি পড়তে পড়তে ছন্দের তালে নেচে উঠি!
নিঃসন্দেহে ৫
৭. ২৮ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৪
মানবী বলেছেন: চমৎকার কবিতা! ধন্যবাদ কালপুরুষ।
৯. ২৮ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: ৫ দাগাইছিলাম! অহন কন কোপা আর সাদিয়ার কি খবর?

কোপা অখনও আমারে লিজার ফুন নম্বর পাই নাই!এইডা কি ঠিক হইছে?
১০. ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৭
আবু সালেহ বলেছেন: এমন যদি হয় দৃষ্টি তবে.....
আর কি লাগে....৫/৫
১১. ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:১৭
কালপুরুষ বলেছেন: উদাসী,
আমি উদাস নয়নে তোমার কথা ভাবতেই আছি, ভাবতেই আছি। কথা হইলো, ওরা কারা? আমি কাউরে তো চিনলাম না।
১২. ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: আপনি বলে কোপার বাসায় জন্মদিনের কেক খাইছেন (আইজুর ভাষ্য মতে)। তাইলে সাদিয়ারেও চিনার কথা। কোপা সামছুর খবর খান চাই, আর কিছুই মনের মধ্যে নাই!
১৩. ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫২
কালপুরুষ বলেছেন: কোপা সামসু কে? আমি তারে চিনিনা। মানে এই নিকের পিছনে কোন মানুষ সেটা আমার জানা নাই। তবে সাদিয়া'র বাসায় আমি কেক/কোক খেয়েছি। সাদিয়া ও তার পরিবারের সদস্যদের আমি চিনি।
১৪. ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:০৪
বকলম বলেছেন: সেরকম হয়েছে কালপুরুষদা... খাঁসা লিখেছেন।
১৫. ২৮ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫০
শেখ জলিল বলেছেন: ভিজলে হৃদয় চোখের জলে কী হবে আর বৃষ্টি দেখে।
....দারুণ!
১৬. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫৪
নীলাঞ্জনা বলেছেন: কালপুরুষঃ অদ্ভুত সুন্দর! অসাধারণ! অনন্য!চমতকার আপনার ছন্দবিন্যাস! আরো কিছু বিশেষণের দরকার ছিল কিন্তু আর মাথায় আসছেনা!
অপুর্ব আপনার রোমান্টিকতা!
সত্যি!! কি করে যে এভাবে লেখেন!!
আমি তো ভাবতেই পারিনা!! আর আদৌ পারব কিনা কে জানে!!
৫ আগেই দিয়ে দিয়েছি।
অনেক অনেক শুভেচ্ছা।
১৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০১
যীনাত বলেছেন: 'বরফ জমাট হৃদয় আমার গলছে তোমার দৃষ্টি তাপে'
হায়রে আমার কথাই দেখছি লিখেছেন। দারুণ।৫
১৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০২
যীনাত বলেছেন: আমার কথা মানে আমার অবস্থার কথা। আরও লিখুন।
১৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৮
কালপুরুষ বলেছেন: হাহাহাহাহাহা.... তাই নাকি! প্রেম সমৃদ্ধ মন এমনই ভাবে।

দৃষ্টির উষ্ণতায় গলুক হৃদয়,
বাড়বে ভালবাসা হবেনা ক্ষয়।

 

মোট সময় লেগেছে ১.০৭২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই