আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

হৃদয়ে নেই তুমি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬

শেয়ারঃ
0 0 0

হৃদয়ে নেই তুমি

সত্যি বলছি, আমি তোমাকে হৃদয়ে রাখিনি। তুমি আমার সকল অনুভবে।
ডাক্তারি পরীক্ষায় যদিও ধরা পরেনি আমার হৃদয় দুর্বল। তবুও যে কোন
সময় হৃদরোগে আক্রান্ত হতে পারি ভেবে হৃদয়ে তোমার বসবাস মোটেও
নিরাপদ ভাবিনা। সব ভালবাসা কী হৃদয়ে বাসা বাঁধে? অনুভূতির প্রকোষ্ঠে
জমা রেখেছি তোমার সকল ভালবাসা। আমাকে ছুঁয়ে দেখ, বুঝতে পারবে
তুমি আছ দেহে বহমান প্রতিটি রক্ত কণিকায়। বলতে পারো, কে কবে কখন
কার ছুঁয়েছে হৃদয়? নিয়েছে ঠাঁই হৃদয় গভীরে। চোখের দেখা, মনের কথা,
শতশত ভাবনা, সবই কী হৃদয়ে গাঁথা হয়? দেহের পরশে জাগে যে অনুভুতি,
হৃদয়ে তখন শুধুই রক্তের দাপাদাপি। জন্ম নিতে পারে নতুন কোন ভালবাসা।
চিত্তের চাঞ্চল্য, মনের আকুতি, চোখের নেশা, ছোঁয়ার আনন্দ, কষ্টের কান্না-
ছোট এ হৃদয়ে আমার কী করে সামলাবো এতো সব? তাই তোমাকে কখনই
হৃদয়ে রাখিনা। আমার অনুভূতির সবটুকু জুড়ে আছ তুমি। বুকের মাঝে তাই
তোমার একটানা প্রতিধ্বণি। কান পেতে শোন, শুনতে কী পাও ঢিপ ঢিপ শব্দ!

(সংশোধিত)

 

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৪
সাইমুম বলেছেন: প্রেম এসে যাযাবর কন্ঠে চুমু খেলে মনে হয়
বিরহের স্মৃতিচারণের মতো সুখ
আর কিছুতেই নেই- নির্মলেন্দু গুণ
২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
নীলাঞ্জনা বলেছেন: চমতকার এবং অসাধারণ!!
অবধারিত হিসেবেই ৫ দিতে হবে।
৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৮
শাওন বলেছেন: অসাধারণ । তুমি আছো । সব খানেই আছো ।
৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪
বকলম বলেছেন: কালপুরুষদা বিয়ের এত বছর পরেও এত আবেগ ধরে রাখার রহস্যাটা কি?!
৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৭
শাওন বলেছেন: খাইছে , প্যাচাল বাধাইছে লোল
৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২
আবু সালেহ বলেছেন: লেখাটা চিত্তে কাঁপন ধরিয়েছে.....

৫/৫
৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০০
কালপুরুষ বলেছেন: বকলম,
বিয়ে হতে যাচ্ছে জেনেই মনটা আগেভাগেই বউয়ের অজান্তে ডীপফ্রীজে লুকিয়ে ফেলেছিলাম। তাই এখন পর্যন্ত টাটকা আর সতেজ ভাবটা রয়ে গেছে। বউ ফ্রীজ খুললেই জিজ্ঞেস করে, "এই প‌্যাকেটটা কিসের? সেই বিয়ের পর থেকেই দেখছি ফ্রীজের এক কোণায় পরে আছে"। আমি সাথে সাথে বউকে বলি, "সর্বনাশ ওটাতে হাত দিওনা। এক সাধু মন্ত্র পড়ে কিছু 'জড়িবুটি' দিয়েছেন ওই প‌্যাকেটে। যত্ন করে রেখে দিতে বলেছে আজীবন। খুলতে বারণ আছে। সংসার টিকিয়ে রাখার মন্ত্র দিয়েছেন উনি"। ব্যস্ প‌্যাকেটটা ওই ভাবেই আছে। আর আমিও দিব্ব্যি চিরকাল তরতাজা ফ্রেস।
১০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৯
কালপুরুষ বলেছেন: বকলম,
বিয়ে হতে যাচ্ছে জেনে মনটা আগেভাগেই বউয়ের অজান্তে ডীপফ্রীজে লুকিয়ে ফেলেছিলাম। তাই এখন পর্যন্ত টাটকা আর সতেজ ভাবটা রয়ে গেছে। বউ ফ্রীজ খুললেই জিজ্ঞেস করে, "এই পুঁটলিটা কিসের? সেই বিয়ের পর থেকেই দেখছি ফ্রীজের এক কোণায় পরে আছে"। আমি সাথে সাথে বউকে বলি, "সর্বনাশ ওটাতে কক্ষনো হাত দিওনা। এক সাধু মন্ত্র পড়ে কিছু জড়িবুটি ওই পুঁটলিতে ভরে দিয়েছেন। যত্ন করে রেখে দিতে বলেছেন আজীবন। খুলতে বারণ আছে। সংসার টিকিয়ে রাখার মন্ত্র দিয়েছেন উনি"। ব্যস্ মনের প‌্যাকেটটা ওই ভাবেই রাখা আছে এতো বছর। আর আমিও দিব্ব্যি চিরকাল তরতাজা ফ্রেস। আদম বিবি হাওয়ার কথা না মানলেও বউ আমার কথা মেনে ওই নিষিদ্ধ পুঁটলি কখনো খোলেনি।
১১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৯
প্রচেত্য বলেছেন: পোষ্টের মত মন্তব্যটিও অসাধারণ হয়েছে
১৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩১
সুমি বলেছেন: ভাইয়া
হৃদয়ে রাখবেন কি করে সে যে আপনাই একটা অংশ-
পাঁচ
১৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩০
মৃন্ময় আহমেদ বলেছেন: লেখা খানা পড়ে নিজের একটা কবিতা আর একটা গান মনে পড়লো।।
গান খানা হলো- কে প্রথম ভালোবসেছি, কে প্রথম কাছে এসেছি...
১৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
শাপলা বলেছেন: 'বউ ফ্রীজ খুললেই জিজ্ঞেস করে, "এই পুঁটলিটা কিসের? সেই বিয়ের পর থেকেই দেখছি ফ্রীজের এক কোণায় পরে আছে"। আমি সাথে সাথে বউকে বলি, "সর্বনাশ ওটাতে কক্ষনো হাত দিওনা।'

িহ িহ িহ িহি িহ িহ
১৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
শেহাব বলেছেন: একেবারেই অপ্রাসঙ্গিক, তবুও। রাগিব ভাই এর ব্লগে আপনি জিজ্ঞেস করেছিলেন উনি শরীফ মুস্তাফিজকে চিনে কিনা। সম্ভবত আপনারা পরিচিত। মুস্তাফিজ ভাই কিন্তু আমার এখনকার বস। :)
১৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
মানবী বলেছেন: ডাক্তারি পরীক্ষায় জেনেছি, আমার হৃদয় দুর্বল। যে কোন সময় আক্রান্ত হতে পারে হৃদরোগে।" - - কবিতার স্বার্থে লেখা না সত্য বুঝতে পারছিনা! সত্য হলে সাবধানতা অবলম্বন করা উচিৎ।

ভালো লিখেছেন, ধন্যবাদ কালপুরুষ।
১৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২
কালপুরুষ বলেছেন: শেহাব,
শরীফ মুস্তাফিজ (বিল্টু) আমার আপন ভাগিনা, আমি ওর খালু।
২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০০
কালপুরুষ বলেছেন: মানবী,
একেবারেই ডাহা মিথ্যে কথা। কারো সিমপ‌্যাথি পেতে গেলে একটু আধটু বানিয়ে কিছু লিখতে হয়। তবে এখন চিন্তা করছি কবিতার ঐ লাইনটা সংশোধন করে দেবো। নাহলে অনেকে সত্যি ভেবে আমার হার্ট আরও দুর্বল করে দেবে।
২১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
শেহাব বলেছেন: @ কালপুরুষ, জেনে ভালো লাগল। মুস্তাফিজ ভাই একজন ভাল বস। উনার এনার্জি ভয়াবহ!
২২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
নীলাঞ্জনা বলেছেন: @কালপুরুষদা-আরেক বার প্রশংসা করতে ইচ্ছে হচ্ছে-অ...সাধারণ!!!
ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম!
প্রিয় পোস্ট এ যোগ করেছি কিন্তু।
২৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২১
শ্যাজা বলেছেন: কিছু একটা লিখব বলে এলাম কিন্তু ভুলে গেছি, কি বলতে এসেছিলাম :-((
২৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩০
কালপুরুষ বলেছেন: মনে করো জলদি। তুমি আমাকে নিয়ে একটা মিষ্টি প্রেমের কবিতা লেখ। যেখানে মিলন বলে কিছু নেই। শুধু বিরহ আছে। শাহজাদী বিনা বাদশাহ'র মন কেমন করে? কবিতা না হলে একটা গদ্যই লিখে ফেলো। সুমেরু যেন না পড়ে।
২৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
শ্যাজা বলেছেন: এ জীবনে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি..

এতো এতো নাবালিকা প্রমিকা থুইয়া আমি লেখুম প্রেমের কবিতা?

কাম সারসে :-((
২৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৬
কালপুরুষ বলেছেন: পুরানা চাইল ভাতে বাড়ে। ওল্ড ইজ গোল্ড।
২৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৪
আইরিন সুলতানা বলেছেন: কালপুরুষ'দা , শেষ হয়েও হইলনা শেষ! (সংশোধিত) -এর বদলে যদি (চলবে) থাকেতা তাহলে অতৃপ্তিটা অন্যরকম হতো। তবে আপনার মন্তব্য @বকলম পড়ে একটা প্রস্বস্ত হাসি ফুটে উঠল চেহারায় ।
২৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫১
কালপুরুষ বলেছেন: আইরিন,
খবরদার! আমার বউয়ের কাছে এই পুঁটলির রহস্যটা ফাঁস করে দিওনা। তাহলে আমার "পুঁটলি"ও যাবে মনও যাবে। আমি চিরতরে কাঙ্গাল হয়ে যাব। আর সেই সাথে অনেকেই কাঙ্গালিনী(সুফিয়া) হয়ে রাস্তায় রাস্তায় আধ্যত্মিক গান গেয়ে বেড়াবে।
২৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩২
মুনিয়া বলেছেন: খুব ভাল লাগল।
মন্তব্যগুলোও ভাল লেগেছে...
ব্লগের সামগ্রিক পরিবেশটা এমন হলে মন্দ হত না।
৩০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৮
কালপুরুষ বলেছেন: আমিও যেমন চাই, অনেকেই সেটা চায়। সবাই একটু চেষ্ট করলে হতেই পারে এটা একটা সুস্থ বিনোদনের জায়গা।
৩১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০১
আহমেদ শারফুদ্দীন বলেছেন: ছ্যাকা খাইছিলেন নাকি???? এত বিরহপুস্ট পোষ্ট ???
৩২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৫
মেহরীন শারমিন বলেছেন: ভাল লাগলো পড়ে। মন্তব্যগুলোও সুন্দর
৩৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০০
সারওয়ারচৌধুরী বলেছেন: কবিতার সাথে অভিসারে যাওয়া হয় না অনেক দিন।

আপনার লেখায় ম্যাগনেটিজম আছে
স্বীকার করতে দ্বিধা নেই!
৩৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪০
অপরািজতা বলেছেন: খুব ভােলােলেেগ েছ....বারবার........পর েত.......মন চায়..
৩৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বিবাহের সময় যৌতুক হিসাবে একটা ডিপ ফ্রিজ চাইবো তাইলে...

 

মোট সময় লেগেছে ১.০২৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই