ইচ্ছে পাখী
দূরে গেলে ডাকবোনা আর ভাববোনা আর তোমার কথা,
মনের ভেতর রাখবো গোপন তোমার দেয়া দুঃখ ব্যথা।
ছোট্ট কথার ফুলঝুরি, ঠোঙ্গায় ধরা ঝালমুড়ি- মনে কী পড়ে?
বৃষ্টিভেজা বিকেল বেলা, রিক্সায় দুজন হুড খোলা- ফিরছি ঘরে।
শিল্পকলায় নাটক শেষে, বেশতো দুজন হেসে হেসে- ধরেছি হাত,
বেইলি রোডে ফুচকা খেয়ে, মৌসুমীর সেই গান গেয়ে- কেটেছে রাত।
টিএসসি’র খোলা মাঠে, বসতাম দুজন কবিতা পাঠে- মুগ্ধ হতাম,
হলে ফিরে এসএমএস-এ, তুমি যখন মেসেজ দিতে- স্বস্তি পেতাম।
অনার্স শেষে ফিরলে দেশে, বললে মুখে করুন হেসে- আসবো ফিরে,
আশায় ছিলাম আসবে ফিরে, স্বপ্ন ছিল তোমায় ঘিরে- ফিরবে নীড়ে।
মিথ্যে আশার বাঁধন আমার এক নিমিষে গেল ছিঁড়ে,
তুমি আমার ইচ্ছে পাখী ফিরলে না আর চেনা নীড়ে।
(বিহংগ -এর অনুরোধে লেখা- ড্রাফট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

