আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কেন যাব

০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১০

শেয়ারঃ
0 0 0

কেন যাব

বলতো কোথায় যাব? কতদূর,
কোন দূর নিরুদ্দেশের দেশে?
বলতো কেন যাব?
এখানে ঘাসফুল, এখানে নাকফুল,
এখানে দখিনা বাতাস,
মৌসুমী হাওয়া,
শীত, শীতল জল,
নিয়নের আলো, তুষারশৃঙ্গ।
এখানে গোমুখী, এখানে গুম্ফা, জপযন্ত্র,
এখানে কাফেলা, বালিয়াড়ী, নদী, উপত্যকা।
তবে কেন যাব?
এখানে আঁধার, এখানে আলো,
এখানে ভালবাসা, নদী, প্রেম ও বিষাদ,
এখানে নীল বর্ণিল পীত-অরণ্য।
এখানে মানুষের ভীড়, শ্বেদ ও শোণিত,
শব্দ আর নৈঃশব্দের গান।
এখানে জল, জলাঙ্গী, হাঁটু ভাঙ্গা নদী,
দয়ীতার তান, আত্মজা ঘ্রাণ,
মায়ের আদর, বাবার চশমা,
তবু কেন যাব?
কেন যাব?
এই নির্জন নিবাস, এই নারী,
এই ঘাসফুল, এইসব ফেলে রেখে-
কেন যাব?

 

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২১
সাইফুর বলেছেন: সত্যি সত্যি ভালো লেগেছে....৫
৩. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২১
সারওয়ারচৌধুরী বলেছেন: কালপুরুষ
হাতুড়ে ডাক্তারের আইজ মাথা ঠিক নাই। খালি আদুমসুদুম মন্তব্য করতাসে দেখলাম!
৫. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৪
রৌদ্র বলেছেন: চলে যাওয়াই ভালো মনে হয়।
৬. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১২
সারওয়ারচৌধুরী বলেছেন: অথচ তবু এইসবকে একদিন বিদায় জানাতে হয়।
৭. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৭
কালপুরুষ বলেছেন: নিয়তির বিধান, মানতেই হবে।
৮. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৪৭
ধ্রূপদী বলেছেন: খবরদার যাবেননা দাদা।
আপনি চলে গেলে আমাদের কি হবে:(
৯. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫৬
সৌপ্তিক বলেছেন: যাবার পথে যদি এতটুকু সময় ও পাই তবু প্রশ্ন করবো কেন যাবো?
১০. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৫৯
বিহংগ বলেছেন: নিয়তির এমনি নিয়ম,নাইরে দ্বিধা,
তারপরও থামেনা জীবন বইছে সদা।
যায়রে জীবন পেছনে থাকে এক টুকরো স্মতি
কত সুখ ,কত বেদনা এই জীবনের সাথী।
ধন্যবাদ এবং ৫
১১. ০৯ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৭
বিবণ বলেছেন: হাহাহাহাহাহাহাহা......
১২. ০৯ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:০৫
রেজওয়ান বলেছেন: যাব ফিরে আসার জন্যে - কারন নিজেদের চিনতে, আত্মার টান অনুভব করার জন্যে মাঝে মধ্যে এই বিচ্ছিন্নতা দরকার।
১৪. ০৯ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩২
আর্টিসম্যান বলেছেন: বার বার ফিরে আসি
ঘাসফুল হব বলে।
তিড়িং বিড়িং ফড়িং নাচন
দুপুর হবার ছলে।
রোদ থই থই ভরদুপুরে
কনকরঙা আলো।
সন্ধ্যাকালে সিঁদুর আকাশ
রাতের ছোঁয়ায় কালো...
...আহা! কীযে ভালো!
সকাল বেলার আলো...



১৫. ০৯ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৪
বিহংগ বলেছেন: দারুন বলেছেন-আর্টিসম্যান।
আর দাদা আপনি আছেন কেমন। কোনো খবর নাই। এবার ঋষি হবেন নাকি। ঈদ মোবারক।
১৬. ০৯ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৯
কালপুরুষ বলেছেন: আটিসম্যান,
দারুন লিখেছেন। ধন্যবাদ।

বিহংগ,
ভাল আছি। খবর হতে পারিনি বরং যেমন বৃষ্টি শুরু হয়েছে- খবর আছে। আমি ঋষি হলে রাধাদের পা তমালের ডালে বাঁধা পড়বে।
১৭. ০৯ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫০
অরুনাভ বলেছেন: চমৎকার কবিতা কালপুরুষ দা...... " আমি ঋষি হলে রাধাদের পা তমালের ডালে বাঁধা পড়বে। "..... হা হা হা ভাল বলেছেন.....
১৮. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১২
আইরিন সুলতানা বলেছেন: এখানে তুমি, এখানে আমি,
এখানে সাগর, ধু ধু মরুভূমি;
তবু চলে যাব ।

এখানে হার কিনবা জিত,
মনেতে হিংসা অথবা প্রীত;
এসব ছেড়ে চলে যাব।

এখানে বন্যা, এখানে খরা,
জন্ম এখানে, এখানেই জরা;
এখানে ক্ষমা , এখানে দন্ড,
জীবন পূর্ণ কিনবা খন্ড;
আর তাই চলে যাব।

যতবারই বল না কেন,
যেতে নাহি দিব হায়,
আমি জানি, তুমিও জানো-
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।


১৯. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
আইরিন সুলতানা বলেছেন: আপনার কবিতাটি প্রিয় পোস্টে যোগ করলাম।
২০. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩২
কালপুরুষ বলেছেন: আইরিন,
তুমিও দারুন লিখেছো। আলাদা পোষ্ট দেয়ার মতই। তোমার মন্তব্য কবিতায় ৫।
২১. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৬
শাপলা বলেছেন: কেমন আছেন কালপুরুষদা?
মরম ছুঁয়ে দিলো আপনার কবিতাটি!


মন্তব্যের ঘরে আইরিন সুলতানাও ভালো লিখেছেন।
২২. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
কালপুরুষ বলেছেন: শাপলাদিদি,
ভাল আছি। তুমি কেমন আছো? লেখা কমিয়ে দিলে কেন? দুদিনের বৃষ্টিতে দীঘির জল টলমল করার কথা। শাপলা ফুটবে অনেক অনেক।
২৩. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৫
শাপলা বলেছেন: ভালো আছি। ব্লগে সময় দিতে পারি না বেশি। আপনারা কয়েকজনের জন্য ব্লগে আসি, এই হলো সত্য কথা।
দু'দিনের বৃষ্টিতে আমাদের দীঘির শাপলারা খুব সতেজ হয়েছে হা হা হা হা!!
২৪. ১০ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৫
হাতুড়ে ডাক্তার বলেছেন: শাপলা কিন্তু সারোয়ারের নিক কালু, সে সমকামী বইলা গুজব আচে, সাবধানে থাইকো
২৫. ১০ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪৮
কালপুরুষ বলেছেন: আতুইরা ডাক্তার,
মাইনসের ঘরে ফুচ্চি দেয়ার অভ্যাস ছাইড়া দেও। অন্ধকারে কারে কহন দেখো আর হেইডা লয়া ফাল পারো। আমার কাছে হাতুরি থাকলে তোমার মাথার কলকব্জা এক ঘা'য়ে ঠিক কইরা দিতাম। তোমার নিজেরই চিকিত্সা দরকার।
২৬. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪০
মুকুল বলেছেন: খুবই ভালো লাগলো। প্রিয় পোস্ট করে রাখলাম। *****
২৭. ১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৮
নীলাঞ্জনা বলেছেন: কালপুরুষদা,অসাধারণ কবিতাটি প্রিয় পোস্ট করলাম।
৫......


আপনার কেমন কাটছে দিনকাল???
ঈদ ঢাকায় করছেন নাকি??
২৮. ১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০০
ম. ন. আলম ফরিদ বলেছেন: গোধুলির হরিদ্রার কাছে রেখেছিনু প্রাণ সপিঁয়া
আমৃত্যু যেন আমার ইয়াদ রাখে সে হৃদয় গুজিঁয়া
চির হরিদ্রা বৃন্দাবনে।
নীলাভ রূপের ব্লু মাউটেইন চষে চষে
খুজেঁ ফেরে দাওয়াই মরু-মেরু-ভুমধ্যদেশে
এনেছি গো শরাবানা তোয়াহুরা।
ব্লগে ব্লগে আজ ঈদের বাকলাবার মাখামাখি
রূপ অরূপ মানব দানব পাখপাখি
গাহিতেছে গান বেঁচে থাকার।

তবে কেন হে -
মহাকালের কালপুরুষ যেথা হেরিছো জীবন কল্পতরু
নগর-নদে-নন্দনে আলো-আধাঁরির নীল পীত আব্রুতে
ঘোরতর অমানিশায় নৈশব্দের গানে।

ছাড় তোমার বিরহ বৈতরনী সংর্কীতন -
এসো বন্ধু এসো প্রাণের সম্মিলনে গাহি
আশাজাগানিয়া নানা রংয়ের গান।

(বাকলাবা - আরবী মিষ্টি খাবার বিশেষ)
২৯. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৩
কালপুরুষ বলেছেন: আলম ফরিদ,
আপনার লেখার হাত ভাল। এমন কবিতা আপনি অনিয়াসে পোষ্ট আকারে দিতে পারেন। ভালো লাগলো।

নীলা,
দিন ভালই কাটছে। ঈদ ঢাকায় করছি। ঈদে বেড়াতে এসো।
৩০. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৬
পাল্কি বলেছেন: তাই তো কেন যাবেন ?
৩১. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৩
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: বাহ্!সুন্দর লিখেছেন তো!

হুমমম!আপনার স্থায়ী নিবাস রাজশাহী?? আমার নানাবাড়ি রাজশাহীর আড়ানীতে।
৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৬
কালপুরুষ বলেছেন: তুমি বলছো জোশ, তাতেই দিল খোশ।
৩৪. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
নীলকণ্ঠ বলেছেন: শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার কথা মনে পড়ে গেল... যেতে পারি, কিন্তু কেন যাব?
৩৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুন লিখেছেন।মুকুল কে ধন্যবাদ..।ও লিন্কটা দিলো তাই সহজেই পেলাম.....হয়তো আরো অনেকদিন পর পড়া হতো।
সবার জন্য শুভেচ্ছা।
৩৬. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
আইসিস বলেছেন: ঠিক ই তো দাদা , কেন যাব ?
৩৭. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৩
আইসিস বলেছেন: আবার পড়লাম,দাদা । খুব ভালো লাগে এই খান ।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: তোকে পাগলামিতে পেয়েছে। আমরা কেউই যাবোনা।

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: কিছু বানান ভুল আছে মনে হলো। শুধরে দেই।

৩৯. ২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২০
নবীন পথিক বলেছেন: দাদা, +প্রিয়তে!

 

মোট সময় লেগেছে ০.৯৭১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই