আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভেজা চোখ

১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৩

শেয়ার করুন:                   Facebook

ভেজা চোখ

"আমার চোখ ভিজে যায় জলে",
এমন করে কেউ যদি আজ বলে;
আমি রইবো বসে সকাল দুপুর তারই পথ চেয়ে,
আসবে তুমি? এসো না হয় ফাগুনের গান গেয়ে।
দেখা হবে তোমার সাথে চেনা পথের বাঁকে,
শিশির ভেজা ঘাসফুলেরা স্বপ্ন যেথায় আঁকে।
ইচ্ছে হলে দাঁড়িয়ে থেকো সন্ধ্যাপ্রদীপ হাতে,
আসবো আমি শ্রাবণ মেঘের বৃষ্টিভেজা রাতে।

(একজন ব্লগারের লেখায় অনুপ্রণিত হয়ে)

 

 

  • ৩০ টি মন্তব্য
  • ৩৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
comment by: ডক্টর অব নাজির শাইল বলেছেন: হ শকুনের দোয়ায় কি আর গরু মরে
২. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৯
comment by: হমপগ্র বলেছেন: ব্লগারটা কে?
সন্দেহজনক!
৫! লেখাটা ভাল তাই।
৩. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: নাজির শাইলের ফলন বেশী ভালা না। তাই ক্ষেত ও পশু বিশেষজ্ঞ ডক্টর তার হালের রোগা গরু দুইটা নিয়া চিন্তায় আছে। যদি জীর্ণকায় গরু দু্ইটারে শকুনে ঠোকর মারে! কই যাই!
৪. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪২
comment by: মাথামোটা বলেছেন: ৫
৫. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪২
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: আপনাকে ঈদের শুভেচ্ছা।
পাচ্ছিলাম না,পাচ্ছিলাম না,পেয়ে গেলাম।
কবিতাটাতা ভালো।সত্যি যদি কেঊ ব লত...থাক দরকার নেই।
৬. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৩
comment by: ডক্টর অব নাজির শাইল বলেছেন: হ শকুন গো আজকাল গাভী দেকলেই ঠোকর মারার অভ্যাস হইসে
৭. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৪
comment by: ছায়ার আলো বলেছেন: "দেখা হবে তোমার সাথে চেনা পথের বাঁকে,
শিশির ভেজা ঘাসফুলেরা স্বপ্ন যেথায় আঁকে"
দারুন :)
৮. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৫
comment by: বিহংগ বলেছেন: দাদা। লিখা আগের মতো ভাল হচ্ছেনা, কিন্তু।
একান্ত আপন বলেই বলার সাহস হলো।৪
৯. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫০
comment by: তটিনী বলেছেন: সুন্দর লিখেছেন।
১০. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫০
comment by: কালপুরুষ বলেছেন: বিহংগ, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। চেষ্টা থাকবে ভাল লেখার।
১১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫২
comment by: কালপুরুষ বলেছেন: সিঁদুরে মেঘ, ধন্যবাদ। তোমাকেও ইদ মুবারক।
১২. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৫
comment by: প্রচেত্য বলেছেন: যার জন্য এত প্রতীক্ষা সেই যদি পথ ভূলে অন্য পথে পথিক হয়, তখন অপেক্ষার প্রহর গোণা এ আগুন্তকের কি হবে? জানি কল্পনার বুণনে তো গাথা হয়েছে কাব্যটা তারপরেও কিছু কিছু শব্দ, কিছু কিছু বাক্য বাস্তবতার ছোয়া পেতে চাই, এ আগুন্তকের বেলায়ও কি তাই?
হয়তবা আবার হয়তবা না !
১৩. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৮
comment by: ভাঙা চাঁদ বলেছেন: দাদা, লেখাটা পইড়া মনট খারাপ হয়ে গেল..। তার কথা অনেক মনে পরতাছে।
মনের দুঃখে ৫ দিলাম।
১৪. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০০
comment by: কালপুরুষ বলেছেন: প্রচেত্য, সবই কল্পনা। এখানে বাস্তব বলে কিছু নেই।
১৫. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪৯
comment by: সৌপ্তিক বলেছেন: অনেক ভাল হইছে। আহারে কেউ যদি আমায় বলত!!!
১৬. ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪৮
comment by: রাশেদ বলেছেন: ৫।

ব্লগারটা কে?
১৭. ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:০৭
comment by: ফখরুদ্দীন বলেছেন: কবিতা কম বুঝি, ভাল লেগেছে আমার কাছে। ৫ দিলাম।
১৮. ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:০৯
comment by: মানবী বলেছেন: চমৎকার! যাঁর লেখায় অনুপ্রণিত হয়েই হোক, কবিতাটি মন ছুঁয়ে যাওয়া।

কালপুরুষ এবং অনুপ্রেরণা দানকারী ব্লগার, দুজনকেই ধন্যবাদ :)
১৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৬
comment by: মিমিমিশি বলেছেন: ৫
ব্লাগরটি কে জানতে পারি?
২০. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
comment by: কালপুরুষ বলেছেন: একান্তই ব্যক্তিগত বিষয় না জানলেই বা ক্ষতি কী? এমন অনুপ্রেরণা পেলে আরও নতুন কিছু লেখা যাবে। সবইতো আপনাদের জন্যই লিখি।
২১. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ভেজা চোখের জল শুকিয়ে গেছে কবে..
জলকেলি খেলছে বিধাতা!
আমার চোখের প্রতিচ্ছবিতে জলের দাগ
ভাবে কে হবে বিজেতা!
২২. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৫
comment by: কালপুরুষ বলেছেন: আইরিন,
বউদি'র জন্য চিন্তা করোনা। পেঁয়াজ কাটার লোক আছে। আর ঈদ উপলক্ষ্যে আমি নিজেই কিছু স্পেশাল রান্না করবো। আর সেই রান্নার মশলাপাতি আর উপকরণ যোগাড় করতে গরমের মধ্যে দুদিন বাজারে গিয়ে ঘর্মাক্ত শরীরে বাড়ি ফিরেছি। কাল ঈদ হলে আজ রাত থেকে আমার রান্নার কাজ শুরু হবে। তোমার বউদি মিষ্টি আইটেম রান্না করবে আর আমি সব ঝাল আইটেম। ঈদে দাওয়াত দিতে হয়না। মন চাইলে বেড়িয়ে যেও।
২৩. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: কালপুরুষ'দা - এইটা বৌদি লিখলে ভাল হতো। পেঁয়াজ কাটতে গিয়ে নাকের জল আর চোখের জল যখন একাকার , বৌদি মনে মনে ভাবে আপনি যদি এসে বাকি পেঁয়াজগুলো কেটে দেন - তখনই এই কবিতাটির আবির্ভাব । যান, বৌদি এক হাতে আর কত ঈদের কাজ করবে । উনাকে একটু সাহায্য করেন । আর উদর পূর্তির জন্য , ওহ! থুক্কু ! ৫ দাগানোর জন্য আমরা তো আছিই...
২৪. ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৯
comment by: আইরিন সুলতানা বলেছেন: কালপুরুষ'দা - বাজারে যে শুনলুম মরিচের কেজি নাকি ২০০ টাকা !!!! মরিচ তো এইবার এমনিতেই ঝাল ! (খাইয়ালামু) বুঝে শুনে ঝাল খাবারে মরিচ দিয়েন কিন্তু....
২৫. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: কালপুরুষ বলেছেন: ঝাল খেয়ে মুখ হোকনা লাল
লাল হবে যে তোমারই গাল
মিষ্টি দিয়েই ভোলাবে বউদি
থাকবেনা আর কোন রাগ ঝাল।
২৬. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৬
comment by: দেবদারু বলেছেন: @কালপুরুষদা, আপনি অসাধারণ কবিতা লিখে ফেললেন........৫ আগতেই দিয়ে দিলাম..........তবে ব্লগারটির নাম জানানোর শর্তে!
২৭. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৬
comment by: জয়িতা বলেছেন: আমার চোখ ভিজে যায় জলে
তোমার অপেক্ষায় থাকি বলে।
থাকি তোমার অপেক্ষাতে
বৃষ্টি ভেজা রাতে।
২৮. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৮
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: গুড গুডি পোস্ট! আপনেরে এই ব্লগের জাতীয় রোমান্টিক কবি বানান দেওনের দরকার!
২৯. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৩
comment by: মুনিয়া বলেছেন: ......... :(
দুঃখমেশানো ৫ দিলাম।
৩০. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৫
comment by: কালপুরুষ বলেছেন: এতো এতো ভালবাসা কোথায় আমি রাখি,
নগদে কেউ নেয়না কিনে সবাই বলে বাকি।
বাকির নাম ফাঁকি জেনেও আশায় বুক বাঁধি,
ভালবাসা এমন পসার আপনা থেকেই সাধি।

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮২৯১