আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কথা দাও

২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৩

শেয়ারঃ
0 0 0

কথা দাও

তুমি আমায় দৃষ্টি দাও,
আমি তোমায় সৃষ্টি দেবো;
তুমি আমায় মনটা দাও,
আমি তোমায় ভালবাসা দেবো।

তুমি আমায় শক্তি দাও,
আমি তোমায় ভক্তি দেবো;
তুমি আমায় ফুল দাও,
আমি তোমায় সুবাস দেবো।

তুমি আমায় মৃত্যু দাও,
আমি তোমায় প্রাণ দেবো;
তুমি আমায় কথা দাও,
সাত জনমের দোসর হবো।

 

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৭
ডাক্তাড়' বলেছেন: কালু শেইক কি আমারে নিয়া কবিতা লিখলা
৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৯
কালপুরুষ বলেছেন: ডাক্তাড়,
তুমি কী হরমোন ইঞ্জেকশন নিয়া "হোসেন" থিকা
"হোসনে আরা" হইছো? তাইলে ধইরা নেও তোমারে নিয়াই লেখছি।
৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৯
সাদিয়া বলেছেন: প্প্বগুপ্প্ম প্প্ব্যপ্প্ম প্প্ব্বপ্প্বক্ক.......... (প্প্বগ্গপ্প্বজ্জপ্প্বগুপ্প্ব্ত্র)
৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: হি....হি...হি...(ডাক্তাড়'-এর প্রতি কমেন্টে!!!)
দারুণ হইসে!!! ৫
৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
ডাক্তাড়' বলেছেন: হে হে যেকানে নারী নীক
সেখানেই কালু শেইক

তাইলে শুধু তুমি নারী লইয়া কবিতা লেকো
৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
কালপুরুষ বলেছেন: সাদিয়া,
কী কইলি কিছুইতো বুঝলাম না। তা তুই কী মানুষ নাকি পরী? কই থাকোস? দেখিনা কেন?
৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৩
রাশেদ বলেছেন: পরী কেন? পেত্নীও তো হইতে পারে। হা হা!
৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৪
ডাক্তাড়' বলেছেন: কালু শেইকের নলা
বন্দুকের দুই নলা
১০. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৬
রাশেদ বলেছেন: হইছে কাম! আইজু ভাই কোবতে ঝাড়া শুরু করছে!
১১. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
ৈজয় বলেছেন: এটা কিবতা িকভােব?
িক ধরেনর কিবতা? েকান ছন্দাবৃেত্ত েলখা?
১২. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
কালপুরুষ বলেছেন: ডাক্তাড়,
তুমি হালায় এউগা আস্ত বেক্কল। তোমার ডাক্তাড় ডিগ্রী কোন হালায় দিছে? আমার এই অসুখটা এতোদিনে টের পাইলা? কয়ডা রুগী মারছো এই বিদ্যা বুদ্ধি লইয়া? আইজ থিকা হেই বিচারপতির মতো তোমারও ডিগ্রী সিজ করা হইলো। তোমার ডাক্তাড় ডিগ্রী বাতিল। ভাগ্যিস "ডাক্তার" হও নাই। "ডাক্তার" মানুষের চিকিত্সা করে আর "ডাক্তাড়" ষাঁড় দেখলে বলদ ভাইবা হাল চাষ করে। লগে গোয়াল ঘরে পোকা মাকড়ের চিকিত্সা করে।
১৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪২
কালপুরুষ বলেছেন: ৈজয়,
কিবতা কিনা জানিনা। তেমন ভেবে কিছু লিখি নাই। তবে নীরবতা পালন না করে একটা কিবতা লেখার চেষ্টা করলাম। ভাল না লাগলে ভাববেন আমার অক্ষমতা।
১৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৩
সিঁদুরে মেঘ বলেছেন: বেশ বেশ। ভালো লাগছে।
সত্যি ফিরে এসে ভালো লাগল ।
১৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫০
বিহংগ বলেছেন: দারুন,উপভোগ করলাম।
৫+++
১৭. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৮
কালপুরুষ বলেছেন: হাত গুটিয়ে নাও,
ভালবাসা ভিক্ষা হয়না।
২০. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৩
সুমি বলেছেন: দাদা আমি ৩ দিছি--
কেন জানি না-----

তবে অনেক হাসতাছি এই মন্তব্যটা পড়ার পর---
( ডাক্তাড়,
তুমি হালায় এউগা আস্ত বেক্কল। তোমার ডাক্তাড় ডিগ্রী কোন হালায় দিছে? আমার এই অসুখটা এতোদিনে টের পাইলা? কয়ডা রুগী মারছো এই বিদ্যা বুদ্ধি লইয়া? আইজ থিকা হেই বিচারপতির মতো তোমারও ডিগ্রী সিজ করা হইলো। তোমার ডাক্তাড় ডিগ্রী বাতিল। ভাগ্যিস "ডাক্তার" হও নাই। "ডাক্তার" মানুষের চিকিত্সা করে আর "ডাক্তাড়" ষাঁড় দেখলে বলদ ভাইবা হাল চাষ করে। লগে গোয়াল ঘরে পোকা মাকড়ের চিকিত্সা করে। )

২২. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
কালপুরুষ বলেছেন: তুমি যখন নরম সুরে কথা কও আমার খুব ভাল লাগে। তুমি ডাক দিলে আমার দেহ-মন এমনিতেই ঠান্ডা হইয়া যায়। গাভীর ডাক ষাঁড় খুব ভাল বোঝে।
২৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৪
অনুভুতি বলেছেন: এটা কি হচ্ছে? এত সুন্দর একটা কবিতা...কি সব মন্তব্য এখানে...খুব বিরক্ত হলাম
২৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৭
মানুষ বলেছেন: খুব ভাল লেগেছে। প্রিয় পোষ্টে রাখলাম।
২৫. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৭
রুড বলেছেন: কালপুরুষভাই আপনি আমাদের বল্গের প্রান পুরুষই বলা চলে।ভাল লাগে আপনার লেখা।


এবার আমার একটা নিজের কথা কই ্যে 'কমপিউটার গুরু'র ব্যপারটা আমার পছন্দ হইতেছেনা।একটা প্রতিবাদ দরকার সর্ব্সম্মতভাবে। আপনি কি বলেন? ওনারে আমরা সকলে মিল্যা কেন ব্যান কইরতে বলবোনা বলেন? আপনি তো ব্লগে সুস্থ রুচির সমর্থক নিশ্চই?





২৬. ৩০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫০
এস্কিমো বলেছেন: কবিতা পড়া হয় না।
মনে হয় এলোপাথারি কিছু শব্দ বসিয়ে একটা ছন্দমতো কিছু হলেই লোকে বলে বহুত খুব।

আচ্ছা বলুনতো - এর মানে কি?

"আমায় তুমি মৃত্যু দাও,
তোমায় আমি প্রাণ দেবো;"

- এটা মোস্ট আনসাইন্টিফিক একটা কথা নয় কি?

যা হোক চুপে চুপে বলি - বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মহাদেব সাহার একটা কবিতার বই কিনেছিলাম। কারন বন্ধুরা বলেছিল - কবিতা আর হাতদেখার কম্বিনেশন মেয়ে ধরার বিষয়ে বেশ কাজে লাগে।

কি বলবো ভাই - ফল পেয়েছিলাম হাতে নাতে
২৭. ৩০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:১০
ডাক্তাড়' বলেছেন: আরে দুর কালু শেখের আরেক নিক লোলপুরুষ
২৮. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৩
কালপুরুষ বলেছেন: এস্কিমো,
দেহের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। আমি এখানে দেহাবসানের মাধ্যমে আমার আত্মাকে উত্সর্গের কথা বোঝাতে চেয়েছি। দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর তাই দেহের মৃত্যুকে বরণ করে আত্মা নামের প্রাণ সঁপে দিতে চাই।
২৯. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৭
ডাক্তাড়' বলেছেন: আমার নাম কালু
যুবতী মাইয়া ভালো
৩০. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৮
কালপুরুষ বলেছেন: ডাক্তাড় তোমারে খোয়ারে পুরলাম, সাথে মুখে টোনা লাগাইলাম। কারন তুমি ধর্মের নামে বলির গরু, যার তার ক্ষেতে মুখ দেয়াই তোমার কাম (আকাম)।
৩১. ৩০ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
সামী মিয়াদাদ বলেছেন: গুরু ডাকছিলাম, হায়ারোগ্লিফিক্স হইয়া গেল
৩৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২১
আইরিন সুলতানা বলেছেন: কালপুরুষ'দা --একটা ছড়া মনে পড়ছে কেন জানি বার বার ,
"সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে,
চেয়ারেতে রাতদিন
বসে গোনে দুই-তিন
বই পড়ে আলোটারে নিভিয়ে..."



৩৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৬
রৌদ্র বলেছেন: কালপুরুষ দা কি টিচার?
৩৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৫২
কালপুরুষ বলেছেন: আইরিন,
যা দিনকাল হচ্ছে তাতে পানিও জুটবে না। চিবানো অনেক দূরের কথা।

রৌদ্র,
না রে ভাই। চাকরি করি। আমার বউ টিচার।
৩৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৯
মানবী বলেছেন: চমৎকার কবিতা! ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ কালপুরুষ।
৩৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৩
প্রচেত্য বলেছেন: আমি তোমায় কথা দিবনা
দেখি তুমি আমায় কি দাও ?
যদি বিনিময়েই ভালবাসা হয়
তবে সে ভালবাসা যেন
আমাকে নিয়ে নয় !
৩৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪২
কালপুরুষ বলেছেন: বিনিময় ছাড়া ভালবাসা কী হয়?
মন বিনিময় কী ভালবাসা নয়?
মন দেয়া নেয়া যাকে বলি বিনিময়,
টাকা-কড়ি-পয়সা দিয়ে তা কখনো হয়?

৩৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৩
প্রচেত্য বলেছেন: হুমমমমমমমম !
১০০% শর্ত ছাড়া মেনে নিলাম
৪০. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫২
জয়িতা বলেছেন: আমি তোমাং মন দিয়েছি
তাইতো শুধু দু:খ পেয়েছি।
৪১. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩২
বিহংগ বলেছেন: দাদা, আপনার একটা কবিতা আমাকে উতস্বর্গ করেন। কি জটিল আবদার তাইনা।
৪২. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭
নীল জোনাকি বলেছেন: আমি ভালো রকম অভিমান করতে পারি!!!

আমার সব অভিমান দিয়া দিমু তোমারে!!!
৪৩. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
কালপুরুষ বলেছেন: তুমি আমায় মন দিয়েছো
তাইতো এতো দূরে আছো।

বিহংগ, চেষ্টা থাকবে।
৪৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
দেবদারু বলেছেন: @কালপুরুষদা, দারুন...আর কি বলবো বলেন?
৫............
৪৬. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৪
রাগিনী বলেছেন: তুমি আমায় দৃষ্টি দাও,
আমি তোমায় সৃষ্টি দেবো;

যেটা আমার খুব পছন্দের হয়

তাকে বলি অসহ্য সুন্দর......
এরকমই
৪৭. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৯
নবজন্ম বলেছেন: তুমি আমায় মৃত্যু দাও,
আমি তোমায় প্রাণ দেবো;
তুমি আমায় কথা দাও,
সাত জনমের দোসর হবো।--------------------------------------

কালপুরুষ দা , কথাগুলো ঠিক যেন হৃদয়ে যেয়ে বিধল।
অনেক দেরিতে পড়ার জন্য ক্ষমা করবেন।------+ + পেলাচ।


৪৯. ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৪
শত রুপা বলেছেন:
তুমি আমায় মৃত্যু দাও,
আমি তোমায় প্রাণ দেবো....

 

মোট সময় লেগেছে ০.৯৮৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই