নীল নীল কষ্ট
(বিজয়ের মাস উপলক্ষ্যে)
তোমার হাতে দু’হাত রেখে,
স্বপ্ন এঁকেছি পোড়া দু’চোখে;
প্রেম বাঁধনে বাঁধবো দুজন,
তোমার আমার এদুটি জীবন।
এক বিকেলের হঠাত্ দেখা,
নীলখামে রোজ চিঠি লেখা;
লাল গোলাপের পাঁপড়ি খুঁজে,
রেখেছিলে সব চিঠির ভাঁজে।
বলতে তুমি পাগল প্রেমিক,
প্রেমে পড়লে সবাই রসিক;
চালাক পুরুষ হয় যে বোকা,
সুযোগ পেলে দেয় সে ধোকা।
হাজার কথার মাঝে দুজন,
হারিয়েছিলাম কখন যে মন;
আসুক যতই বিপদ তেড়ে,
যাবনা কেউ কাউকে ছেড়ে।
এমন শপথ নিলাম যেদিন,
উঠলো যে এক ঝড় সেদিন;
স্বাধীনতার ডাক শুনে তাই,
ভোর না হতে ঘর ছেড়ে যাই।
প্রেমিক আমি যোদ্ধা বেশে,
ফিরে এলাম স্বাধীন দেশে;
খুঁজছি তোমায় এদিক ওদিক,
শুন্য ভিটে নীরব চারিদিক।
কোথায় গেলে কেউ বলেনা,
পরিচিত কেউ মুখ খোলেনা;
ঘর যে তোমার শুন্য চাতাল,
এসেছিল কী হায়েনার পাল?
নিথর দেহে আলুথালু বেশে,
আমার স্বপ্ন মুছে দিলে শেষে;
মৃত্যুর দামে দিয়ে গেলে তুমি,
আমারই প্রিয় এই জন্মভূমি।
নীল নীল কষ্টের নীল সে খামে,
লিখেছিলে চিঠি তুমি আমারি নামে;
“ভাল যদি বেসে থাক একটু আমায়,
রক্তের দোহাই, শত্রুরা যেন ঠাঁই না পায়"”।
(ড্রাফট্)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

