আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

তুমি কী তবে গোলাপ হবে?

২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৫

শেয়ার করুন:                   Facebook

তুমি কী তবে গোলাপ হবে?

আজ আমায় একটা গোলাপ উপহার দেবে কী? হোক সে
গোলাপ যে কোন রঙের- লাল, সাদা, হলুদ, গোলাপী- যে
কোন একটা হলেই হলো- দেবে কী আমায়? পথের ধারে
ফুলের দোকান। শত শত বাহারী ফুল। দু’টাকা, পাঁচ টাকা,
দশ টাকা- খরচ করলেই পেতে পারি পছন্দের কোন তাজা
গোলাপ। সেতো উপহার নয়, ভালবেসে কারো দেয়া নয়।
তুমি বন্ধু, তোমার কাছে একটা গোলাপ চাইতেই পারি।
দেবে কী আমায় একটা গোলাপ? নাইবা হলো তা লাল।
অন্য রঙের হলেও বা কম কিসের? তোমার দেয়া একটা
গোলাপ চাই’ই আমার চাই। থাকুক তাতে বিষের কাঁটা,
থাকলো না হয় লুকিয়ে কীট- প্রাণের যদি ছোঁয়া থাকে
দেখবো না আর অন্য কিছু। ভাবছো কেন অমন করে?
দিলেই না হয় ভালবেসে, সামান্যইতো একটা গোলাপ।
মনে করো, আজকে আমার জন্মদিন। হাসলে যে! ঈদের
খুশী ভেবেই না হয় দিলে একটা লাল গোলাপ। মেহেদী
রাঙ্গা হাতে তোমার মানায় ভাল লাল গোলাপ। তোমার জন্য
হতে পারি ছোট্ট সে এক ফুলদানী, তুমি কী তবে গোলাপ হবে?

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ২৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৫
comment by: মুকুল বলেছেন: হু ম ম
২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৫
comment by: আইরিন সুলতানা বলেছেন:

এত কিছুর পরও যদি গোলাপ না দেয় তাহলে কিনতু খবর আছে .... ;)
৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: হ, গোলাপ ফুল দিতে হবে দিতে হবে ;)
৪. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহঁ......।
গোলাপ বুঝি আপনার পছন্দের ফুল?

আমার ভালো লাগা ফুল গন্ধরাজ আর বেলী।সেখানে থেকে নাহয় কিছু দিলাম আপনার জন্য।
এবং সবাইকে যারা ফুল ভালোবাসে।
শুভেচ্ছা।
৫. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: কালপুরুষ বলেছেন: পিয়াল,
গোলাপ যে আমার চাই,
ভাবছি কী করে তা পাই?
মুখ ফুটে বলতে পারিনা,
হাত পেতে চাইতে পারিনা;
তবুও মনে সাধ, পাবার ইচ্ছা,
পেলেই শেষ হবে যত কেচ্ছা।
৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
comment by: প্রচেত্য বলেছেন:
কত দিন-রাত্রি, কত আলো আধারির সন্ধ্যা, ধুসর গোধুলীর কোন এক বিকেলে কত শত গোলাপ নিয়ে অপেক্ষা করেছি তাকে দেবার, অপ্রস্তুত, ব্যার্থ, শুকিয়ে ঝরে যাওয়া পাপড়িগুলোই যেন আমার মনের কথা বলে দিত !

কিন্তু একটি গোলাপের অপেক্ষায় আজও !

সেই আকাঙ্খাটি আরো একবার তীব্র হল, ঠিক এখানেই যেভাবে কবি তার ভাবে প্রকাশ করেছেন ঠিক সেভাবেই
৭. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২০
comment by: মানচুমাহারা বলেছেন: গোলাপ দিমু না
৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৫
comment by: কালপুরুষ বলেছেন: সু.শি.সা,
স্বপনে দেখি রোজ কত শত ফুল,
চাইনা গণ্ধরাজ, চাইনা কোন বেলী,
পেলে লাল গোলাপ, তবেই চোখ মেলি।
রজনীগণ্ধা, শিউলি, বকুল, মাধবীলতা-
অকপটে বলে যায় মনের যত কথা;
শুনেও না শুনি- তাকাই অন্যদিকে,
সব ফুল কেন লাগে এতো ফিকে?
তোমায় গোলাপ ভেবে হাতটা বাড়াই,
পেয়েও তবু কেন বারে বারে হারাই?
কাঁটার আঘাত সয়ে ছুঁয়েছি যারে;
রক্ত ঝরা হাত- তবু চাই যে তারে।
৯. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০
comment by: রাগ ইমন বলেছেন: জাতির বিবেকের কাছে দাবী,

গোলাপ দিতেই হবে।
১০. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০২
comment by: আদিপ্ত বলেছেন: বসে বসে ভাবি একাকী নিরালায়,
একটি লাল গোলাপ পাব কি হায়,
থাকবে তাহা প্রিয়ার হাতের ছোঁয়ায়,

জটিল পোস্ট ভাইয়া।
১১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
comment by: মানবী বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ কালপুরুষ।
১২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: ঠিক আছে, কেচ্ছা শেষ হোক, তারপর কাহিনী শোনা যাবে :)
১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১২
comment by: মুকুল বলেছেন: কেচ্ছা শেষের অপেক্ষায়...
১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩
comment by: খোলাচিঠি বলেছেন: জাতির বিবেক কি ঘুমায়ে গেছে নাকি? একটা গোলাপ দিলে কি হয়? ;)
১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
comment by: কালপুরুষ বলেছেন: জাতির বিবেক ঘুমায়নি। একটু তন্দ্রাচ্ছন্ন।
১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৪
comment by: বিহংগ বলেছেন: "তোমার জন্য
হতে পারি ছোট্ট সে এক ফুলদানী, তুমি কী তবে গোলাপ হবে"
দারুন হয়েছে।
১৭. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
comment by: কাল্‌বেলা বলেছেন:
কালপুরুষ'দা,
যার কাছে গোলাপ চাচ্ছেন সে যদি এভাবে উত্তর দেয় কেমন হবে?

মনে যদি ধরে
ফুল রাখা দানী,
নিশ্চিত জেনো
আসিবে ঘুর্নি।

‘প’ চলে যাবে সবার আগে
সাথে নিয়ে যাবে ‘ল’ এর ‘আ’ কার
গোঁ ধরে থাকা ‘গ’ এর ‘ও’ কার
থাকল কি, না থাকল-
‘ল’ বেচারী শেষে বসে
‘পাগল’ বনে রইল।

স্বপনের ঘুম ভেঙ্গে গেলে দেখো-
মুঠোয় ধরা ফুলদানীতে,
পাগল হয়ে চেয়ে আছি আমি
গোলাপ ভেবে যারে চাহিতে!
১৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩২
comment by: কাল্‌বেলা বলেছেন:
দারুন হয়েছে বলতে ভুলে গেছি।
১৯. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৫
comment by: কালপুরুষ বলেছেন: হাহাহাহা..... বেশ হয়েছে কালবেলা। রেটিং সিস্টেম নেই, তবুও ৫ দিলাম।
২০. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: কালবেলা, আপনার ক্রিয়েটিভিটি প্রশংসার দাবি রাখে।
২১. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২৫
comment by: ফারহান দাউদ বলেছেন: গোলাপের জন্য প্ল্যাকার্ড নিয়ে রাজপথে নেমে যাবো
শূন্য ফুলদানী মনে নিয়ে:)
২২. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: আমি দেব কাটার আঘাত.....চলবেতো?
২৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
comment by: কালপুরুষ বলেছেন: নাহ্ চলবে না। ফুল চাই, কাঁটা নয়। যে তোমার গোলাপের অপেক্ষায় সে হয়তো কাঁটার আঘাত সইতে পারবে। সামীকে স্বামী হিসেবে পেতে ফুল, কাঁটা তার কাছে কোন ব্যাপার না।

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৩৪৫