আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

এই মেয়ে (প্রথম পর্ব)

২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫

                       

এই মেয়ে (প্রথম পর্ব)

এই মেয়ে-
তোর উষ্ণ ঠোঁট,
আয় ছুঁয়ে দেই
লাগবেনা চোট।
অন্তরে তুই
রাখিস ঢেকে,
অঢেল ভালবাসা;
চোখ মেলে তুই
তাকাস যখন,
জাগে প্রেমের নেশা।

এই মেয়ে-
তোর খোঁপায় দেবো,
কনকচাঁপা ফুল;
ঝুমকো লতায়
গড়িয়ে দেবো,
তোরই কানের দুল।

এই মেয়ে-
তোর মনটা জুড়ে,
প্রজাপতির রং;
আমাকেও তুই
দিস রাঙ্গিয়ে,
দেখাসনে আর ঢং।

এই মেয়ে-
তোর হৃদয় দুয়ার,
থাকনা আজ খোলা;
ভালবাসার
দখিন হাওয়া,
দিকনা কিছু দোলা।

এই মেয়ে-
তোর কালো চোখ
আয় ডুবে যাই
দেখবেনা লোক।
মনের ভেতর
সামলে রাখিস,
যাসনে ফেলে অভিমানে;
বসন্তদিন
নাইবা থাকুক,
থাকবো আমি তোরই টানে।

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ৪১৭বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: রাতুল২০০৮ বলেছেন: মেয়ে টার নাম কি?
২. ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: কালপুরুষ বলেছেন: নাম জিজ্ঞেস করিনি। নামে কিইবা আসে যায়?
৩. ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: শয়তান বলেছেন: +

ভাল্লাগছে ।
৪. ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: নিহন বলেছেন: +জাক্কাচ
৫. ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: সত্যদা বলেছেন: মনের ভেতর
সামলে রাখিস,
যাসনে ফেলে অভিমানে;
বসন্তদিন
নাইবা থাকুক,
থাকবো আমি তোরই টানে।

৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: সুপ্ত সবুজ বলেছেন: চমৎকার এবং অতি চমৎকার হয়েছে। আজকাল এরকম কবিতা তেমন একটা পড়া হয় না। সব গদ্য কবিতা লিখে কাব্যকে ইহজগতের বাইরে নিয়ে যায়। অনেকদিন পর একটা সুন্দর কবিতা পেলাম। ধন্যবাদ, এরকম আরো কবিতা চাই।
৭. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: রাকিব বলেছেন: হুমম..ভাল লাগল।
৮. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
comment by: রৌদ্র বলেছেন: দারুন।
৯. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
comment by: বিহংগ বলেছেন:
দারুন+++++
১০. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
comment by: শাওন বলেছেন: জট্টিল ভালো লাগলো । প্লাসে হবেনা । অন্য কিছু লাগবে ;)
১১. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
comment by: জমির মাতব্বর বলেছেন: বাহ। মুগধ হওয়ার মতো লেখা
১২. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৮
comment by: মাথামোটা বলেছেন:
শুকেছে সাজায়া রাখছি।
১৩. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৭
comment by: বিবর্তনবাদী বলেছেন: ব্লগে আর কেউ
নাইবা থাকুক,
থাকবো আমি
এমন কবির
কবিতার টানে।
১৪. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: এই কবিতা এসএমএস করলে,পটবে না? দারুণ:)
১৫. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৪
comment by: নিবেদীতা বলেছেন: দারুণ লিখেছেন!!!!
*****
১৬. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৪
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ !!!! বরাবরের মত দারুন মিষ্টি

ফারহান , পটবে না মানে ?
কালপুরুষদার কাছে অনুমতি নিয়ে উনার কয়েকটা কবিতা নিবো , নতুন প্রেম করা কাউকে হেল্প করতে অব্যর্থ ওযুধ

১৭. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:২২
comment by: অরুনাভ বলেছেন: মজার এবং সুন্দর......
১৮. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪২
comment by: বিহংগ বলেছেন:
এখন রাত বাজে ৩টা , নিশিমানুষ হয়ে গেলেন।
১৯. ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৭
comment by: কালপুরুষ বলেছেন: বিহংগ,
বরাবরই আমি নিশাচর ছিলাম। আর এই কারণেই মনে হয় ডায়াবেটিস ধরলো। পুরোনা অভ্যাস, নিয়মের শৃঙ্খলে নিজেকে ঠিকমত বাঁধতে পারছি না।
২০. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২
comment by: ফারজানা মাহবুবা বলেছেন: :)
২১. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০০
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

+
"অনন্য"
২২. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৪
comment by: মনিটর বলেছেন: ৫
২৩. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লেগেছে।দারুননননন।
শুভেচ্ছা নিন।
২৪. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
comment by: কালপুরুষ বলেছেন: নিলাম।
২৫. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: বাহ্! বাহ! বরাবরই নিশাচর!!!!!
ভালোই লাগলো 'নিশা'চর হবার কারণে এ্যাত্তো দারুণ দারুণ সৃষ্টি পাই বলে.......
কালপুরুষ-দা,যদি কোনদিন প্রেমে পড়ি,আপনের কাছ থেকে কবিতা ধার নেবো।
আগে ভাবতাম প্রেম-ট্রেম ফালতু কারবার,এখন ভাবতেছি,করা দরকার-আপনের কবিতাগুলার জইন্য।
তাড়াতাড়ি এট্টা সিক্যুয়েল লিখে ফেলেন-''এই ছেলে''!
২৬. ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০০
comment by: জানা বলেছেন: অসাধারণ কবিতা কালপুরুষদা! খুব মিষ্টি হয়েছে। ডায়াবেটিসের ধমকে মন খারাপ করবেন না বরং মিষ্টি ভাবীর ভালবাসায় আপনার কাব্যের মিষ্টতাতো বেড়েই চলেছে। মিষ্টি না খেতে পারার কষ্ট ভুলে আর একটু নিয়মমাফিক জীবন মেনে নিয়ে আমাদের মিষ্টি মিষ্টি আনন্দ দিতে থাকুন। আনন্দময় দীঘর্ জীবন হোক আপনার। চ
২৭. ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২০
comment by: কালপুরুষ বলেছেন: জানা,
আপনারও যে দারুন মিষ্টি একটা মন আছে সেটা আপনাকে দেখার পর থেকেই আমার হয়েছে। আমার মিষ্টি আমাকে যমুনা পাড়ি দিতে ইন্ধন যুগিয়েছিল কিন্তু আপনার প্রিয়তম মিষ্টির তীব্রতা এতো বেশী ছিল যে আপনাকে একটা মহাদেশের সীমানা পাড়ি দিতে বাধ্য (নাকি প্রলুব্ধ!) করেছিল। মিষ্টির গুনাগুন যাই হোক আমরা দুজনেই মিষ্টান্ন বিলাসী- আপনি খেয়ে পস্তাবেন আর আমি না খেয়ে (ডায়াবেটিস তুমি এতো নিষ্ঠুর!)। আপনি মিষ্টির স্বাদ নেবেন উদর গমনে, আমি সেটা নেব দমনে।
২৮. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪২
comment by: েজবীন বলেছেন: দারুন +
২৯. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
comment by: কাল্‌বেলা বলেছেন:
৩০. ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮
comment by: অমিত আহমেদ বলেছেন: ভালো লাগলো কালপুরুষ'দা :)
৩১. ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
comment by: জেনারেল বলেছেন: কালুদা
মন থেকে কইলাম
ভাল লাগছে
৩২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৫
comment by: কালপুরুষ বলেছেন: ধন্যবাদ।
৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪২
comment by: বিবেক সত্যি বলেছেন: ওয়াও..:)
৩৪. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৭
comment by: অ রণ্য বলেছেন: বাহ চমৎকার তো
আমি মিস করে গেছি বোধ হয়

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯৯৮৬৬