সুলতানা শিরীন সাজি’র "তাকে মনে পড়ে"- এই কবিতার সূত্র ধরে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"তাকে মনে পড়ে"
(সুলতানা শিরীন সাজি’র কবিতার সূত্র ধরে)
"তাকে মনে পড়ে"-
যত্ন করে রেখেছি তারে
আমার মনের ঘরে।
"তাকে মনে পড়ে"-
আমার সকল কাজে সে যে
হাতটা এসে ধরে।
"তাকে মনে পড়ে"-
শ্রাবণ রাতে ঝরঝরিয়ে
বৃষ্টি যখন ঝরে।
"তাকে মনে পড়ে"-
ফাগুনদিনের এক বিকেলে
যাচ্ছি রিক্সা করে।
"তাকে মনে পড়ে"-
বইমেলাতে এসে যখন
আমায় খুঁজে মরে।
"তাকে মনে পড়ে"-
সাদা শাড়ীর সাথে যখন
লাল টিপটা পড়ে।
"তাকে মনে পড়ে"-
ভালবাসার মন্ত্রে সে যে
আমায় বশ করে।
"তাকে মনে পড়ে"-
অভিমানের রঙধনু তার
নিত্য হৃদয় জুড়ে।
"তাকে মনে পড়ে"-
ফুলের সুবাস ছড়িয়ে যে
শুন্য বাগান ভরে।
আমার তাকেই মনে পড়ে-
মনের যত কষ্ট সে যে
সুখের ছোঁয়ায় ভরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন