আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

একুশ মানে

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৫

শেয়ারঃ
0 0 0

একুশ মানে

একুশ মানে চেতনা আমার,
মায়ের ভাষায় কথা বলার;
একটা স্বাধীন দেশের জন্য,
সবাই মিলে যুদ্ধ করার।

একুশ মানে লুকানো বীজ,
একাত্তরে ফলবে ফসল;
রাজপথের ঐ রক্তের দাগ,
একদিন তা হবেই সফল।

একুশ মানে ফিরে পাওয়া,
আমার সকল অধিকার;
বুক ফুলিয়ে বলতে পারি,
বাংলা আমার স্বাধিকার।

একুশ মানে প্রভাত ফেরী,
শীতের শাল জড়িয়ে গায়ে;
সবার হাতে ফুলের তোড়া,
হাঁটছি সবাই খালি পায়ে।

একুশ মানে শহীদ মিনার,
আলপনা আর তাজা ফুলে;
পুষ্পস্তবক রাখছে সবাই,
রাজনীতি আর বিভেদ ভুলে।

একুশ মানে বাংলা মায়ের,
প্রাণ জুড়ানো মুখের ভাষা;
স্বপ্ন সাধের সেই ভাষাতে,
মেটাই মনের সকল আশা।

একুশ মানে বই মেলাতে,
উপচে পড়া ভীরের মাঝে;
জম্পেশ এক আড্ডা হলে,
মন বসেনা কোন কাজে।

একুশ মানে নতুন বই,
নতুন মোড়ক উন্মোচন;
কোন বইটা কিনবো প্রথম,
কিছুতে ভেবে পায়না মন।

একুশ মানে পুরোনো স্মৃতি,
হাতড়ে বেড়াই নিজের মনে;
প্রভাত ফেরী শহীদ মিনার,
সব ছেড়ে তুমি নির্বাসনে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
নিলু বলেছেন: দাদা কেণন আছেন?প্রভাত ফেরীতে গিয়েছিলেন?
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৯
নিবেদীতা বলেছেন: ভাল লাগলো।
+++++
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৬
শফিউল আলম ইমন বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লাগল।
ভালো থাকুন।
৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৬
সুনীল সমুদ্র বলেছেন:

'একুশ মানে বাংলা মায়ের,
প্রাণ জুড়ানো মুখের ভাষা;
স্বপ্ন সাধের সেই ভাষাতে,
মেটাই মনের সকল আশা।'

-সুন্দর।
৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক সুন্দর।
"একুশ মানে পুরোনো স্মৃতি,
হাতড়ে বেড়াই নিজের মনে;
প্রভাত ফেরী শহীদ মিনার,
সব ছেড়ে তুমি নির্বাসনে।"..........মনে হলো আমারই কথা।
ভালো থাকবেন।অনেক শুভেচ্ছা।

৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৮
কালপুরুষ বলেছেন: আপনার কথা! হাহাহাহা..... তাই নাকি? তবে সেটাই ভেবে নিন। আপনার হয়ে আমি লিখেছি।

শুভেচ্ছা আপনাকেও সাথে ভাল থাকার প্রার্থনা।
৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৭
২য় জীবনানন্দ বলেছেন: "একুশ মানে বই মেলাতে,
উপচে পড়া ভীরের মাঝে;
জম্পেশ এক আড্ডা হলে,
মন বসেনা কোন কাজে।"

লাইনে আড্ডা দিতে দিতে আজ দুঘন্টা অপেক্ষার পর বইমেলায় ঢুকেছি। একফোটা শ্রান্তি লাগেনি। মনে হচ্ছিল বাংলাভাষার সবচেয়ে ব্ড় মেলায় যাচ্ছি, এর চেয়ে বেশি আর কি হতে পারে।আসলেই দাদা, একুশের মতো উদ্দীপনা বোধ করি আর কখনো অনুভব করা হয়না।
৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৮
প্রচেত্য বলেছেন: একুশের কবিতা - ভাল লাগাটা বেশী থেকে বেশী
১০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৮
রাহুল বলেছেন: ভালো লাগলো দাদা।
১১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
মুহিব বলেছেন: ভাল লাগলো।
১২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৫
আবু সালেহ বলেছেন: কালপুরুষ দা

ভােলা লেগেছে....একুশ কাব্য...
১৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
আইরিন সুলতানা বলেছেন:
ইশশশ ! আবারো অনুভূতি এক কথায় প্রকাশ করতে গিয়ে ভাষাহারা হয়ে পড়ছি !!!!!!!!
১৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আইরিন এর একটা ডিকটিনারি দর্কার

 

মোট সময় লেগেছে ০.৯৩৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই