আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অপরবাস্তব-২ এর মোড়ক উন্মোচনঃ আমার অনুভূতি

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৭

শেয়ারঃ
0 1 0

অপরবাস্তব-২ এর মোড়ক উন্মোচনঃ আমার অনুভূতি

এবারে শরৎ বাস্তবিক অর্থে তেমন কোন উৎসবমুখর শারদীয় বিকেল উপহার দিতে পারেনি তাই একটু হতাশ ছিলাম। পৌষ পার্বণে পিঠে খাওয়ায় ব্যাপারটাও তেমন জমে ওঠেনি। তবে একুশ তার স্বমহিমায় সর্বদাই উজ্জ্বল। শোকের মাস কেমন করে যেন আনন্দের মাস হয়ে ওঠে। তেমনি একুশের বইমেলা তার চিরাচরিত উৎসবের আমেজ ছড়াতে এতোটুকু কার্পণ্য করেনি। একুশের বইমেলা বরাবরের মতোই ঢাকাবাসীদের সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারের উৎসাহের মাত্রাটা যেন একটু বেশীই ছিল।

গতবারের বইমেলায় অপরবাস্তব-১ আমাদের বাস্তবিক অর্থে হতাশ করেছিল। ছাপাকলের পেছনে যারা ছিলেন তারা ব্লগারদের সমালোচনার যাঁতাকলে রীতিমতো পিষ্ট হয়েছিলেন। তাদের সকল নিষ্ঠাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্লগের পৃষ্ঠায় শব্দের বিছুটি ছুটেছিল। তবে আশার কথা বলতে একটাই, ছাপাকলের নেপথ্যে যারা ছিলেন তারা কিন্তু এসব সমালোচনায় মোটেও দমে যাননি। বরং “পতনই উন্নতির স্তম্ভ” এই বাণীতে উদ্ভুদ্ধ হয়ে বাস্তবতার সেই ভাঙ্গা দেয়াল অপার চেষ্টায় দক্ষতার সাথে জোড়া লাগানোর ব্রত নিয়ে মাঠে নেমেছিলেন সেই সব হার না মানা কিছু ব্লগার, কিছু উদ্দমশীল ও কর্মঠ মানুষ। তাদের এই জোড়া লাগানোর প্রচেষ্টা কতটুকু সফল হয়েছে তা হয়তো সময়ই বলে দেবে। তবে আমরা আশাবাদী হতে দোষ কোথায়?

২২শে ফেব্রুয়ারী। বিকেল তিনটার পর থেকে পিঁপড়ার সাড়ির মতো অন্যরকম মানববন্ধনের বেষ্টনি ডিঙ্গিয়ে এক এক করে বই মেলায় জড়ো হলো সামহয়্যারইন ব্লগের বিশিষ্ট কিছু ব্লগার। ধৃতরাষ্ট্রের মতো কুটিল উদ্দেশ্য না হলেও সকলের ইচ্ছা অপরবাস্তব-২ এর বস্ত্র হরণ (মোড়ক উন্মোচন) স্বচক্ষে উপভোগ করা। রথদেখা ও কলাবেচা নাহলেও- বইদেখা ও বইকেনার সাথে ফাও হিসেবে রঙবেরঙের পোষাকে সজ্জিত নারীপুরুষের মিলনমেলা দেখার এমন সুযোগ কে’ইবা হাত ছাড়া করতে চায়? একরাশ উচ্ছল শিশু-কিশোরের উত্তাল আনন্দ, একঝাঁক উজ্জ্বল তরুণ-তরুণীর কাব্যময় উচ্ছাস, মাঝ বয়সী মানব-মানবীর প্রেমময় আবেগ, বিগত যৌবনের নারী-পুরুষের মধ্যাকাশে থেমে থাকা আবেগের বেলুন, আর ঐতিহ্যের প্রদীপ-শিখা জ্বালানো বৃদ্ধ-বৃদ্ধা সকলেই যেন ভাবাবেগে আপ্লুত- অন্যরকম এক আনন্দ-শিহরণে সজীব।

প্রকাশনার ইতিহাসে সম্ভবত সর্বাধিক সংখ্যক সংকলক সহযোগী নিয়ে প্রধান সংকলক শরৎ অন্যমনষ্কভাবে ছোটখাট কিছু ভুলত্রুটির চিহ্ন রেখে গেছেন অপরবাস্তব-২ এর কিছু কিছু পাতায়। মানুষ মাত্রই ভুল হয়, হতেই পারে- তবে কথা হলো, এমন টুকটাক ভুল পেলে কে কাকে ছাড়ে? শরৎ চতুরতার সাথে ব্লগের আসল নিকের কিছু অংশ কর্তন করে সম্পাদকের স্বভাবসুলভ কাঁচি চালানোর পুরোনো দাসবৃত্তি পুনঃপ্রতিষ্ঠা করেছেন। স্বীয় লেজ কর্তনের মাধ্যমে তিনি অন্যমনষ্কভাবে “চৌধুরী” হয়ে গেছেন।

ব্লগার “মুজিব মেহদী” তৃতীয়বারের মতো তার নামের বানানের লিঙ্গান্তর স্বচক্ষে পর্যবেক্ষণ করেছেন খুব সুচারু রূপে। মুজিব ভাইয়ের জিভ যথেষ্ট সংযত এবং মেহেদির রঙ যতই গাঢ় হোকনা কেন বাস্তবে তার প্রয়োগ যথার্থ নয় বলেই তাঁর অভিমত। কবিতার রঙে উজ্জ্বল এবং বাস্তব অর্থে বিলুপ্ত প্রজাতির “মাছরাঙ্গা” অপরবাস্তব-২ থেকে উড়ে গিয়ে কোন ডালে বসেছেন কেউ জানেনা। তাঁকে মনের খাঁচায় পুষবে বলে যারা বিশাল হৃদয় নিয়ে উপস্থিত ছিলেন তারা ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরেছেন। তবে বইয়ের ডাল থেকে উড়ে গেলেও তিনি তার পুরাকীর্তির নিদর্শন কবিতা আকারে জমা রেখে গেছেন অব্লগার “শুভ্রা খান”-এর কাছে। না কোন রেপ্লিকা নয়, সেটা তার আসল কীর্তি।

শরৎকালে শিরশিরে শীত থাকেনা বলে শিশির তেমন জমেনা। শীতের শেষ আর বসন্তের শুরুতে অপরবাস্তবের প্রকাশ তাই শরৎপ্রভাবে শিশির কিছুটা শুকিয়ে গেছে বাস্তবতার নিরিখে। শিশির না থাকলেও দীর্ঘ বিরতির পর শশী’র দেখা মিলেছে কুয়াশাচ্ছন্ন বিকেলে। ধুমায়িত কফির সাথে আমরা সবাই এক হতে পেরেছিলাম অপরবাস্তব-২ এর মোড়ক উন্মোচনের অনাড়াম্বর এক অনুষ্ঠানে। বইয়ে সংকলকের তালিকায় অনেকের নাম সংকলিত হলেও বই প্রকাশনার কাজে তাদের জায়গার সংকুলান হয়নি ফলে অনেকেই শশরীরে উপস্থিত হয়ে ঘাম ঝরাতে পারেননি এই শ্রমনিষ্ঠ কাজে। নানা ব্যস্ততায় সংকলকদের অনেকই মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। যারা দেশে বা বাইরে থেকে আপরবাস্তবের প্রতি আগ্রহ দেখিয়েছেন বা গঠনমূলক সমালোচনা করেছেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা। যাদের লেখায়, সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় অপরবাস্তব-২ বাস্তবতা খুঁজে পেয়েছে তাদের সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই সংকলক ও সংকলক সহোযোগীদের যাদের অব্যাহত প্রচেষ্টা ব্লগারদের আরও ভাল লেখার অনুপ্রেরণা জোগাবে।

(তাড়াহুরো করে লিখলাম। ভুল ত্রুটি মাজর্নীয়। কেউ ভুল বুঝবেননা আশা করি।)

 

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭
সামী মিয়াদাদ বলেছেন: শুভ্রা খান দেইখা আমি তো ব্যাপক টাশকায়িত.....ব্লগিং নিক দেয়াটা উচিত আছিলো....জানিনা কার প্ল্যানে....কার বুদ্ধিতে এমন করা হইলো
২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
আইরিন সুলতানা বলেছেন:
অপরবাস্তব-২ এর বস্ত্র হরণ (মোড়ক উন্মোচন) স্বচক্ষে উপভোগ করা।

------------------------

জটিল..জটিল
৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
চিকনমিয়া বলেছেন: আহারে কালুদার লগে দেকা হইলো না:(
৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২২
কালপুরুষ বলেছেন: চিকনমিয়া,
চিন্তা কইরো না। আমি ফেকু ওস্তাগার লেনে বেড়াইতে গেলে পাতলা খান লেনে তোমার লগে আমার দেখা হইবো।
৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
ক্যামেরাম্যান বলেছেন:
মনে হয় ব্লগারদেরও মোড়ক (মূখোশ) উন্মোচন করা হয়েছে ..... @ সামী
৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪০
সামী মিয়াদাদ বলেছেন: কারও কারও মোড়ক উন্মোচন হইছে কওয়া যায়@ক্যামেরাম্যান


চিক্কুর খবর আছে
৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৪
চির সবুজ বলেছেন: কালপুরুষ ভাই, সারাদিন চেয়ার টেবিলে বসে বসে কি কাগজ দেখেন? এবার একটু উঠেন, এই দিক তাকান....
৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭
চতুরভূজ বলেছেন: বইমেলা মিস করি এখানে।

ব্লগার রা সবাই গেট টুগেদার করেছেন- এটা শুনেও আফসোস হচ্ছিলো।

অভিনন্দন।
৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৪
বকলম বলেছেন: কার কার লেখা ছাপা হল কিছুইতো জানলাম না! :(
'অপর বাস্তব' নিক এও তো দেখি এই ব্যাপারে কিছু নাই। কেউ এই ব্যাপারে পোষ্ট দিলে তার লিংক দিন প্লিজ....

কালপুরুষদা, থ্যাংকু ফর দিস পোষ্ট।
১০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
মুজিব মেহদী বলেছেন: নামের লিঙ্গান্তরের তৃতীয় কিস্তি এইবার সম্পন্ন হইল।
১১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২১
কাল্‌বেলা বলেছেন:
কালপুরুষ-দা,
দারুন লিখেছেন। অপরবাস্তব দীর্ঘজীবি হোক। এর আয়োজনকারী দের জন্য অসংখ্য শুভ কামনা।
১২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো.......
অপরবাস্তব-২ এর জন্য শুভেকামনা।
আপনাকে শুভেচ্ছা অনুভূতি শেয়ার করবার জন্য।
১৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
কালপুরুষ বলেছেন: মুজিব মেহদী ভাই অনিচ্ছাকৃতভাবে লিঙ্গারন্ত ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। এখনই সংশোধন করে দিচ্ছি।
১৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২
যীশূ বলেছেন: আমার নামের বানানেও ভুল। কোন ব্লগারের বাস্তব নাম, কারও অপর বাস্তব নাম, এ বৈষম্য করা ঠিক হয়নি।
১৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৫
সামী মিয়াদাদ বলেছেন: আমরো একই মত যীশদা...বৈষম্য
১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৭
নিবেদীতা বলেছেন: সবাই এত মজা করলো, আমি গিয়ে কাওকে চিনলামই না :(
১৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
বিবর্তনবাদী বলেছেন: আমিও কাউরে চিনি নাই।


বই মেলায় জড়ো হলো সামহয়্যারইন ব্লগের বিশিষ্ট কিছু ব্লগার। . . . . কালপুরুষদা বিশিষ্ট ব্লগার কাদের বলে???
১৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৪
কালপুরুষ বলেছেন: যারা ব্লগের সকল বিপরীত স্রোতেও থাকে শান্ত শিষ্ট তারাই বিশিষ্ট ব্লগার।
২০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৫
জয়িতা বলেছেন: হুমমমম।মাইন্ড খাইছি।আমার অনেক প্রিয় লেখকের লেখা অপরবাস্তবে নাই।এইজন্য কষ্টিত হইলাম।
২১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
কালপুরুষ বলেছেন: আমিও মাইন্ড খাইছি। আমাগো জৈতা বিবির লেখা নাই ক্যা সংকলকের বিচার চাই। মাইনাচ দিলাম অপরবাস্তবকে।
২২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
পালর্ামেন্ট বলেছেন: বড় আসায় ছিলাম কালুদাদার জমিলার গল্প ছাপা হবে। :(
২৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৩
কালপুরুষ বলেছেন: পার্লামেন্টাল, ছাপাইলে তুমরা জমিলার হয়া কেস লড়তা। কিয়ের লাইগা জমিলার নাম বইয়ে মধ্যে আইলো হেইডা লয়া ব্লগ গরম করতা। হের নামে লেখনের আগে হের অনুমতি নিছি কিনা হেইডা লয়া ফাল পারতা। আমিও তহন চুর হইতাম। বাঁইচা গেছি। আল্লায় যা করে ভালর লাইগা করে।
২৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৮
সালিশদার বলেছেন: কালু আসো আলুচনা করি আমার পোষ্টে
২৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
সালিশদার বলেছেন: কালু আসো আলুচনা করি আমার পোষ্টে
২৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩
কালপুরুষ বলেছেন: সালিশদার, মা অসুস্থ বিধায় ঘরে মালিশদার নাই, উনি হাসপাতালে মায়ের সেবায় ব্যস্ত। কাইলকা প্রায় সারারাইত জাগা। বয়স হৈছে, কত আর ধকল সওয়া যায়। আলু-চানা মশলা দিয়া মাইখা রাখো পরে একদিন তুমার ব্লগে আইসা খামুনি। সকালে অফিস। আইজ রাইত জাগতে পারুম না। অসুস্থ হইলে তুমিতো আর বিনা পয়সায় চিকিৎসা দিবা না।
২৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
নিবেদীতা বলেছেন: কেমন আছেন? অনেক ব্যস্ত?
এখন আর কমেন্ট করলেও কোনো উত্তর মেলেনা :-* :(
২৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
কালপুরুষ বলেছেন: জ্বী ভাল আছি। কিছুটা ব্যস্ত। ফ্রী হবো শনিবার থেকে।
২৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৭
সালিশদার বলেছেন: কালু কি অনলাইনে আছো, আসো আলাপ আলোচনা হউক
৩০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮
সালিশদার বলেছেন: কি অনলাইনে আছো, আসো আলাপ আলোচনা হউক
৩১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
কালপুরুষ বলেছেন: সালিশদার, তুমার মেধা বেশী। আমি আরেকবার জন্মায়া লই। তহন আমার লগে আলোচনা কইরা মজা পাইবা। অহন যারা তুমার মেধার হগল খবর রাখে মানে যারা তুমার মেধা ব্যবহারে সুফল পাইচে তাগো লইয়া আলুচনা করো। মজা পাইবা। আমি শনিবারে চেষ্টা করুম তুমার ডিএনএ টেষ্ট করার, আর এইডা কার কার লগে মিলে মানে হেরেডিটিক্যালী কে কে এই ডিএনএর ধারক আর বাহক হেইডাএ টেষ্ট করুম। নিশ্চিত থাইকো তুমার খায়েশ মিটবো।
৩২. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪
সালিশদার বলেছেন: কালু শনিবার আসো বীর্য পাত আর লকার নিয়া আলোচনাটা শেষ করি
৩৩. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:২৭
কালপুরুষ বলেছেন: সালসাযুক্ত মলদ্বার ওরফে সালিশদার, তোমার উপযুক্ত চিকিৎসার লাইগা তুমারে পশু হাসপালাতে ইনটেনসিভ কেয়ারে রাখলাম। তুমার (নাকি অন্য কারো?) বীর্য পেছনদিক দিয়া বাহির হবার কারণে উপযুক্ত থেরাপী দরকার।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই