আমার প্রিয় পোস্ট
- রূপকথার ভেতরেই শুধু - নাজনীন খলিল
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- সেন্ট রিপ্সিমি - নম্রতা
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- গল্প - মাঠশালা
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- দহনের স্মৃতি-কথা - নাজনীন খলিল
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- ঘুম ভেঙ্গে গেলে - আন্দালীব
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- কালপুরুষ - আনমোনা
- নির্জলা হিপোক্রিসি - রুখসানা তাজীন
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্লগের কিছু প্রিয় কবিতা-নয় - বিলাল
- পৃথিবীতে সবচেয়ে দুর্বহ ভার, পিতার কাঁধে সন্তানের লাশ - রাসেল ( ........)
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- আধুনিক কবিতার দ্বন্দ্বযাত্রা ও পরিপ্রেক্ষিত বিবেচনা / আহমেদ ফিরোজ - ফকির ইলিয়াস
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিতা হোক সৃষ্টির প্রথম ধারণকৃত সংখ্যা / হাবীবুল্লাহ সিরাজী - ফকির ইলিয়াস
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই .... - আইরিন সুলতানা
- কবিতার সঙ্গে পথ হাঁটা / সৈকত হাবিব - ফকির ইলিয়াস
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- একদা এক প্রোগ্রামিং কন্টেস্টে!!! - যূঁথী
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- "এক বিকেলের হাত ধরে---" / চিটি - চিটি (হামিদা আখতার)
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন - সাখাওয়াৎ
- কবিতা : পাখি বিষয়ে যৎসামান্য আরেকবার - অভিজিৎ
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- বিবর্ণ দুপুর - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- প্রথম সবকিছু - রোডায়া
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এলিজি ফর দি মোস্ট বিউটিফুল লেডি - প্রজাপতি
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- কালপুরুষ: ব্যাপারটা দু:খজনক। - কনফুসিয়াস
- ভালবাসা চিরকালের - কালপুরুষ
- বার্ধক্য - উধাও ভাবুক
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
- সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী) - রুখসানা তাজীন
- দুটি সংলাপের একটি কল্পচিত্র - কাল্বেলা
- কি হও তুমি ওর? - কাল্বেলা
- বিহংগের বয়কট - বিহংগ
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- একা - সুলতানা শিরীন সাজি
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- আমার হৃদয় কবিতা লিখে না - নীলকণ্ঠ
- বৃস্টিতে - সুলতানা শিরীন সাজি
- উৎসর্গঃ কালপুরুষ - মাধবী
- ......এবং আমার নারীত্ব - সাতিয়া মুনতাহা নিশা
- চলো, ডুব দিয়ে ছুঁই - মাছরাঙ্গা
- মা'য়ের চোখে প্রাপ্তি - কালপুরুষ
- তার জন্য - জিহাদ
- জীবনপাঠ - মুজিব মেহদী
- কবিতার শিল্প (পল ভ্যারলেইন) - নাজিম উদদীন
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- কবির প্রয়োজনীয় হয়ে ওঠা - মুজিব মেহদী
- তিমির হননের গল্প/বিহংগ। উতসর্গঃপিতৃস্নেহ বঞ্চিত শিশুদের। - বিহংগ
- শেষ অশ্রু - বিহংগ
- মাসুদ খানের গোধূলিব্যঞ্জন - মুজিব মেহদী
- এক সানকির ইয়ার - শিলা
- লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া - মুহম্মদ জুবায়ের
- জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ
- গুগল কথন - ১ : প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস - রাগিব
- বিদায় আফ্রিকা,বিদায় কংগো,বিদায় কালো মানুষদের দেশ । - আশিক হাসান
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- শিশির - বকলম
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'(শেষ পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- খসে পড়া পেসমেকার - বৃশ্চিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ক্যান্ডেল ইন দ্যা উইন্ড... - মানবী
দ্যা এ টিম
১১ ই মে, ২০০৮ দুপুর ২:১২
দ্যা এ টিম
সামহয়্যারইনব্লগ-এ যারা ব্লগিং করেন তাদের অনেকেই কম বেশী অবহিত আছেন এই ব্লগ সাইটে বিশেষ একটা টিম রয়েছে (অনেকে বলে "মাস্তান গ্রুপ") যারা "এ-টিম" নামে পরিচিত। তারা ব্লগিং জগৎ থেকে শুরু করে ভার্চুয়াল জগতের সকল ধরণের কমর্কান্ডে বিশেষ পারদর্শী। এ-টিমের সদস্য যারা আছেন তারা নাকি জ্ঞান-গরিমায়, শিক্ষা-দীক্ষায়, মেধা ও মননে এক একটি রত্ন বিশেষ। মেধা পাচার যদিও দেশের জন্য মোটেও কল্যাণকর নয় তবুও রাজাকার, যুদ্ধাপরাধী ও জামাত-শিবিরকে শায়েস্তা করার জন্য তাদের অনেকেই খেয়ে না খেয়ে বিদেশের মাটিতে পড়ে আছেন। তারা এই দেশের মঙ্গলের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই মনে করেন নিজের দেশে তাদের অস্তিত্ব বিরাট হুমকির মুখে বিধায় জনস্বার্থে তারা বিদেশের মাটিতে বেশ সুরক্ষিত অবস্থায় আছেন। তারা সহিংসতা ও নিরাপত্তাজনিত কারণে নিজেদের আসল নাম ও পরিচয় গোপন রেখে দেশের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এরা নিজেদের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সজাগ।
এই সকল মেধাবী ও পলায়নপর মনোভাবসম্পন্ন কিছু ব্লগার ব্লগে এ-টিম গঠন করে প্রমাণ করতে চাচ্ছেন তারা “জ্যুয়েল অব দ্যা নেশন”। তারা যা করেন সবই নাকি দেশ ও জাতির কল্যাণের জন্য। তারা তাদের সকল মেধা ও মনন (জীবন বা আত্মা নয় যা প্রকৃত মুক্তিযোদ্ধারা দিয়েছিল) বাংলাদেশের উন্নতি ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত যাবতীয় চেতনা উদ্ধারে সমর্পণ করে বসে আছেন। তাদের এই আদর্শগত চিন্তা-চেতনা ও উর্বর মেধা ছিনতাইয়ের লক্ষ্যে আন্তর্জাতিক মাফিয়া চক্র থেকে শুরু করে ইসলামী টেররিষ্টরাও নাকি বেশ তৎপর হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা রীতিমত বিষ্মিত এবং হতভম্ব তাদের কর্মকান্ড। তারা ভেবে পাচ্ছেনা এতো দেশপ্রেম তাদের কোথা থেকে এলো! এটা কী করে সম্ভব! যে দেশে কোন গেরিলা যুদ্ধ নেই, যে দেশে রাতদিন মর্টারের হামলা নেই, যে দেশে নিরীহ নারী ও শিশুরা বোমার আঘাতে প্রতিনিয়ত জর্জরিত হচ্ছেনা, যে দেশের মানুষেরা আমেরিকান ও বৃটিশ সেনাদের পায়ের তলায় পিষে মরতে হচ্ছেনা- তাদের এতো দেশপ্রেম কোথা থেকে আসে? নাকি এর সবটাই ভুয়া! নাকি পুরোটাই লোক দেখানো! তারা সন্দীহান, এটা নিছক আই ওয়াশ নয়তো! একদিন হয়তো এই বিষ্ময়ের অবসান ঘটবে। সময় বদলের সাথে সাথে আসল সত্যটাও বের হয়ে আসবে।
এদেশে প্রত্নতত্ত্বের মতো মূল্যবান বস্তু অহরহ নির্বিঘ্নে পাচার হয়ে যাচ্ছে। পাচার হয়ে যাচ্ছে অগুনিত মানুষের মধ্যে থেকে কতিপয় নারী ও শিশু মাত্রাতিরিক্ত কম মূল্যে। তাইতো তাদের মতো মেধা সম্পন্ন দেশ প্রেমিকেরা অন্য দেশের প্রেমে পাচার হয়ে গেছে সামান্য কিছু মুনিফার লোভে। তাই দেশের প্রতি তাদের মূল্যবোধের বিনিময় মূল্যটা মেটাতে চাচ্ছেন বিশিষ্ট দেশ দরদী সেজে। যারা রাতদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে, পেটের জ্বালায় নিজের সম্ভ্রম বিক্রি করে, যারা দুবেলা খেয়ে না খেয়ে দুর্বল শরীরে দেশের মাটি আঁকড়ে ধরে পড়ে আছে, তাদের কী কোনই দেশপ্রেম নেই? তাদের কেউইতো দেশ স্বাধীনের সুফলতা পাচ্ছে না। যুদ্ধ তাদের আজ পর্যন্ত দারিদ্র ও অভাব ছাড়া আর কিছুই দিতে পারেনি। তাই অভাব আর ক্ষুধার সাথে যুদ্ধ করতে করতে যুদ্ধের বাসনা তাদের চিরতরে মিটে গেছে।
আপনাদের এই ভার্চুয়াল দেশপ্রেম বোধ তাদের জীবন বাঁচানোর যুদ্ধে কতটুকু রসদের যোগান দেবে? বলতে পারবেন কী? আপনদের বিশ্বাস তাদের বিশ্বাসের ভিতকে কতটা মজবুত করবে সেটা ভেবেছেন কখনো? ব্লগের নিকসর্বস্ব রাজাকাররা হয়তো একদিন গা ঢাকা দেবে- কিন্তু সে তো এই দেশের মাটিতেই ঘাঁটি গেড়ে বসে আছে, থাকবে। তাকে নির্মূল করবেন কোন অস্ত্রের আঘাতে? আজ আপনারা যারা বিদেশের মাটিতে- তারাতো এদেশে খেটে খাওয়া মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তবে কাকে লেলিয়ে দিচ্ছেন সেই সব আত্মগোপনকারী বর্বরদের পেছনে? সাধারণ জনগোষ্ঠিকে? যারা নিজেদের মুখের ভাত জোটাতেই দিনরাত হিমসিম খাচ্ছে তাদেরকে। যে দেশের ক্ষমতাসীন প্রভুরা নিজেরাই ৩৭ বছরে যার সমাধান দিতে পারেনি, যুদ্ধাপরাধীদের বিচার করতে যারা এখনো ভয় পায় তারাইতো চিরটাকাল নিশ্চুপ, নির্বকার থেকে গেল। তাহলে সাধারণ মানুষের কী দায় পড়েছে এই বিশাল জঞ্জালের বোঝা নিজের ঘাড়ে তুলে নিতে? যে জনগোষ্ঠি নিজেদের জীবনের বোঝা তুলতেই নিজেরা সর্বশান্ত, পেরেশান। তারা তুলবে? ওহ! ভুলেই গেছিলাম- আপনারাতো আবার মেধা ও মননে সর্বেসর্বা- আপনাদের হাতে কী অসি মানায়? আপনারা আছেন কলম (কী-বোর্ড) খোঁচাতে আর অনাবশ্যক গলাবাজি করতে।
দ্যা এ-টিম। আপনাদের ছত্রছায়ায় কতিপয় মাত্রাতিরিক্ত পুরুষতান্ত্রিক মনোভাবসম্পন্ন ধান্দাবাজ একটা শ্রেণী মদদ পাচ্ছে। এই ব্লগে তাদের উপস্থিতি নিঃশব্দ হায়েনার মতো। দলবেঁধে শিকার করে। সবাই একটু বিষ্মিত হবেন আজ যারা এ-টিম-এর নামে দেশ উদ্ধারের মহান ব্রত নিয়ে মাঠে নেমেছেন তাদের টিমে কোন নারী সদস্য নেই। নারী বর্জিত মনোভাব নিয়ে তারা দেশ উদ্ধার করবেন। অথচ এই দেশের অর্ধেক মানুষ নারী। এই দেশের সকল সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ্ ও পরোক্ষভাবে কোন না কোন নারী জড়িত। নারী বিবর্জিত এই টিম সব সময় নারী-বিদ্বেষী হয়ে উঠবে সেতো জানা কথাই। তাদের পরিচিত কিংবা শুভাকাঙ্খী কোন নারী এ-টিমের সদস্য হিসেবে যোগ দেননি? কারণ শেয়ালের কাছে মুরগী কখনই নিরাপদ নয়। আসলে এই ব্লগের সবাই জানে এ-টিম কী। এ-টিমের আদর্শের একটি প্রধান দিক হলো নারীর অবমাননা। বাস্তবে না পারলেও মৌখিক ভাবে নারীকে নাজাহাল করা, বিবস্ত্র করা। এ-টিম সম্পূর্ণ পুরুষতান্ত্রিক টিম। এ-টিম ব্লগের যে কোন কর্মকান্ডে অংশ নিলে প্রতিটি প্রতিযোগিতায় নিজেদেরকে চ্যাম্পিয়ন বলে দাবী করে। আর তাদের এই দাবীর বিরুদ্ধে কেউ গেলে- সে নারী কিংবা পুরুষ হোক তাকে পরিকল্পিতভাবে নাজেহাল বা হেয় করা হয়। তারা নিজেদেরকে ব্লগের মাস্তান হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।
তাই স্বভাবতই অন্য সবার মতো আমারো জানার ইচ্ছা-
১। এ-টিম কী? এর প্রতিষ্ঠাতা কে বা কারা। তাদের নাম (আসল নাম যাদের নেই তাদের নিক)। তাদের মূল উদ্দ্যেশ্য কী?
২। এ-টিম এর বর্তমান সভাপতি কে? সাধারণ সম্পাদক কে? এর কী কোন গঠনতন্ত্র আছে? (হোক তা ভার্চুয়াল)
৩। এ-টিমের প্রকৃত সদস্য কারা? (নিক হলেই চলবে, হোক তা একধিক নিক) তাদের মোট সংখ্যা কত?
৪। এ-টিমের চামচা কারা? (চামচারা রাগ কইরেন না। নিকটা দয়া কইরা জানাইয়েন। মাইনাচ দিয়া হইলেও কইয়েন)
৫। এই পোষ্টে যে নিজেদের এ-টিম-এ সদস্য ঘোষণা করবে তাদেরকেই শুধু এ-টিম সদ্য হিসেবে কাউন্ট করা হবে।
৬। আপনি কী এ-টিমের সদস্য? (সাধারণ ব্লগার যারা মন্তব্য করবেন তারা সব শেষে হ্যাঁ কিংবা না লিখলেই হবে।
৭। লোল-সাহিত্যের প্রবর্তক কি এ-টিম? এর পৃষ্ঠপোষকতায় এ-টিমের ভূমিকা বা উদ্দ্যেশ্য কী?
৮। গালি দেয়া যদি জয়েজ হয় তবে গালি খাওয়া কী নাজায়েজ?
৯। এ-টিম নরী বিবর্জিত কেন? মেয়েদের গালি দিতে সুবিধা হবে এই কারণে?
১০। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা কিংবা কারো পেছনে লাগা কী এ-টিম-এর নিজস্ব বিনোদনের অংশ?
(এই পোষ্টটা পরবর্তীতে আপডেট করা হতে পারে। অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে- তাই সবার কাছে আগেই বিনীতভাবে ভুল স্বীকার করে নিচ্ছি)
হিমু রুদ্র বলেছেন:
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
লেখক বলেছেন: হ্যাঁ, সেটাও পাবেন।
"কালপুরুষের লোল, অন্য সবার ঝোল"।
অপেক্ষা করুন।
বিহংগ বলেছেন:
কয়েকটা নাম দিন,বোনের ছেলের জন্য।
বোধিস্বত্ত বলেছেন:
কালুদাদা, পোষ্ট অনেক বিনোদনের হইছে। একটা প্রশ্ন ছিলো, আপনার কোন চাচা মুক্তিযোদ্ধাদের হাতে শহীদ হয়েছিলেন?
লেখক বলেছেন: ভুল জেনেছেন। উনি আমার চাচা নন। খালাতো ভাই। পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। ওনার বড় ভাইয়ের নাম সালাউদ্দিন। গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের পূর্বদিকেই সেই খালার বাড়ী। পুরোনো স্থানীয় বাসিন্দাদের কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। স্থানীয় ছেলে হিসেবে গেন্ডারিয়া এলাকার বুনিয়াদি ব্যবসায়ী হিন্দুদের বাসা-বাড়ী লুটপাট করতে বাধা দেয়ায় তারই সহযোদ্ধাদের সাথে বচসা ও কথাকাটির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
হিমু রুদ্র বলেছেন:
সবাক বলেছেন: হিমু রুদ্র কি এবার কালপুরুষের নিক হ্যাক করলো নাকি?
------------বেকুবের মতো কমেন্ট করার মানে কি ? নোটিশ বোর্ডে ঢুঁ মারো গা যাও...
নীল-লোহিত বলেছেন:
খুব চমতকার লেখা। আমি মনে করি এ টিমকে আইপি সহ ব্যান করা উচিত
এ পোস্টটি ভবিষ্যতে কাজে দেবে , প্রিয়তে রেখে দিলাম
কালপুরুষ বলেছেন:
কেউ এখন পর্যন্ত বলেনি কারা এ-টিম আর কারা এতিম।
শাহবাজ বলেছেন:
এতিম দের মধ্যে সবার আগে আসে রাশেদ , তারপর বিষাক্ত মানুষ ।চামচামিতে রাশেদ সেরা।এটিম হইলো নীল লোহিত , ভন্ডাই হাসিব , ফ্রিক গন্ডার , বড় হুজুর , আরিফ , বখাইট্টা শমসের , ইয়র্কার , বোলারস ব্যাকড্রাইভ , গালিবাজ জেনারেল , স্নোবল ,নির্বোধ আরিফুর রহমান,এস্কিমো
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
হয়তো মুছে দিবেন আমার কমেন্ট তাও বলতে ইচ্ছা করলো লেখাটা পড়ে; খুব-ই ভাল হয়েছে লেখা। অসাধারণ যুক্তি ! আমিও অনেকদিন থেকে দেখছিলাম "এ-টীম" শব্দটা। বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: নাহ্ আপনার মন্তব্য মুছবোনা। কারণ আপনি আমাকে এমন কিছু বলেননি বা এমন কোন আচরণ করেননি যে কারণে আপনার মন্তব্য মুছবো। ব্লগে অনেক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অনেক গালাগালি খেয়েছি, শুধু আমাকে নয়- আমার মা, বউ, বান্ধবীদেরকেও অশ্লীল ভাষায় গালি দিয়েছে। আমি সেগুলোর "স্ক্রীন শট" দেখিয়ে কখনই নিজেকে ছোট করার পক্ষপাতি ছিলাম না। মুখ বুজে সবই সহ্য করতাম। এক সময় সহ্যের সীমা অতিক্রম করলাম। আমিও মুখ খুললাম। তবে কোন অশ্লীল শব্দ প্রয়োগ করে নয়, সাধারণ কিছু শব্দ প্রয়োগের মাধ্যমে। আর আমার শুভাকাঙ্খীরা সেই সব শব্দের পোষ্টমর্টেম করে অশ্লীলতা খুঁজে বের করলেন। স্ক্রীন শট রেখে বিভিন্ন ব্লগে তা প্রচার করা শুরু করলেন। উদ্দ্যেশ্য একটাই- যাতে মেয়ে ব্লগাররা আমাকে খারাপ ভাবে। সেই ফাঁদে আপনিও পড়লেন। আমাকে ভুল বুঝলেন। এ নিয়ে আমার কোন অভিযোগ নেই। কোন কৈফিয়ৎ নেই। তবে এটা জেনে রাখুন আজ পর্যন্ত কোন মেয়ে ব্লগারের সাথে কোনরূপ খারাপ ব্যবহার বা কটু মন্তব্য কখনই আমি করিনি আর কোন মেয়ে ব্লগার আমাকে আজ অবধি ব্লক করেনি। আপনিই প্রথম। অথচ আমার কোন অপরাধ ছিলনা। কোন অন্যায় আচরণ না করেই শাস্তি পেলাম। আপনার ব্যক্তিগত চিন্তা-চেতনা ও সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা এখনো আছে এবং থাকবে। আপনি ভাল থাকুন। আরো ভাল লিখুন। মন্তব্য না করতে পারলেও পড়তে পারছি, মন্দ কি?
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
আমি আসলে খুব বিরক্ত আর বিষাক্ত ছিলাম পুরো ব্যপারটায়। আমি একসময় খুব দ্বিধাতেও পড়ে গিয়েছিলাম যে এখানে কি কোন মানুষ নেই যে ছদ্মনামে সৎভাবে লিখে ? আপনার কিছু কমেন্ট যা স্ক্রীন শট- এ দেখেছি তার সাথে আপনাকে মিলাতে পারি নি। আবার যারা আপনার সমালোচনা করেছেন তারাও যে খুব স্বচ্ছ তাও না। তাই ঐ মুহুর্তে যা ঠিক মনে হয়েছে তাই করেছি। আমি ব্যপারটা মুছে দিয়েছি আমার ভেতর থেকে। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার লেখা এখনো পড়ছেন। আপনাকে অনুরোধ করবো ব্যপারটা ভুলে যেতে আর যদি আমি আপনাকে ভুল বুঝি তো সেজন্যও আমি দুঃখিত। ভাল থাকুন আর এমন অসাধারণ সব লেখা দিতে থাকুন।


















