আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

রম্য ছড়াঃ জাটকা

২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

শেয়ারঃ
0 0 0

জাটকা

ভালবাসার কারেন্ট জালে,
আটকে গেছি জাটকা হয়ে;
কঠিন সে এক প্রেমের ফাঁদে,
গুটিয়ে আছি লোকের ভয়ে।

নালিশ করে পার পাবোনা,
বিচার দিয়েও লাভ হবেনা;
মনের সুখে প্রেমের স্রোতে,
ভাসবো আমি তাও দেবেনা।

তাইতো তোমার মন নদীতে,
জাটকা আমি ইচ্ছে মতন;
আটকা পড়ি প্রেমের জালে,
চাইলে তুমি যখন তখন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
সুনীল সমুদ্র বলেছেন:
ভালবাসার কারেন্ট জালে,
আটকে গেছি জাটকা হয়ে;

-কালপুরুষদা, ভালবাসার কারেন্ট জালে যখন আটকালেনই, তখন জাটকা না হয়ে বড় একটা ইলিশ হয়ে আটকালেই আমরা খুশী হতাম বেশী।

রম্য ছড়াটি আনন্দ দিয়েছে খুব !
২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: বড়, মাঝারি বা ছোট ইলিশ হলে তো জালের মালিককে অপরাধী সাব্যস্ত করা যেত না। জাটকা ধরা আইনতঃ নিষেধের আওতায়, তাই এই প্রসঙ্গের অবতাড়না। মানুষের মন কারণে অকারণে অনেক সময় বিধি নিষেধ না মেনেই ভালবাসায় জড়িয়ে পড়ে। সেই ভালবাসাকে জাটকার সাথেই তুলনা করলাম- আর সেজন্যেই এটা "রম্য ছড়া" বলে উল্লেখ করলাম।

২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: তুনে এ্যাইসা কাহা!!

৪. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
পথিক মানিক বলেছেন: কালপুরুষ - কে কেন যেন এমন ভুমিকায় মানায় না। কারন সে যে কালপুরুষ।

তবু ও দারুন আপনার ছন্দের বাহার।
শুভেচ্ছা রইল।
৫. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
েক আিম বলেছেন: কালপুরুষ দা প্রমান করলেন সাধারন ছড়ার মতো লিখেও কেমন অসাধর ভাব প্রকাশ করা যায়।

নালিশ করে পার পাবোনা,
বিচার দিয়েও লাভ হবেনা;
মনের সুখে প্রেমের স্রোতে,
ভাসবো আমি তাও দেবেনা।
৭. ২৪ শে মে, ২০০৮ রাত ১২:৩৮
জানা বলেছেন:

না গো দাদা!!!!!!

কোনই আশার আলো দ্যাকতাসি না! :(
মনে হইতাসে জাটকা ধইরা নিজে আটকা পরার ইচ্ছা তার নাই! :(
অন্য কিসু টেরাই করেন দাদা।
যাতে কারেন্ট জালের জ্বালায় সে আটকা না পরে ;(

তবে, রম্য কবিতা খাসা হৈসে :)
২৪ শে মে, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: তুমি হালায় আইলা কাঁটা ঘায়ে নুনের ছিটা দেওনের লাইগা। অন্য কিসুতে টেরাই মারবার চাইছিলাম মাগার কাম হইলো না। কিমুন জানি ফ্রিজের ভিতরে হান্দায়া থাকে। বাইর কইরা দেহি এক্কেরে জমাট বরফ। সহজে গলবার চায় না। মাগার আমি ভি মাইক্রোওভেন, জলদি গলায়া ফালামু।

৮. ২৪ শে মে, ২০০৮ রাত ১:২৬
জানা বলেছেন:

হা: হা: হা: হা:
মারহাবা........মমমমারহাবা!


৯. ২৪ শে মে, ২০০৮ রাত ১:৫৭
আইরিন সুলতানা বলেছেন: দাদা, কারেন্ট জাল ব্যবহার তো নিষিদ্ধ ...;)
১০. ২৪ শে মে, ২০০৮ রাত ২:০৯
পথিক!!!!!!! বলেছেন: জাটকার মতই সূক্ষ্ম সুন্দর
১১. ২৪ শে মে, ২০০৮ রাত ২:৪৫
অনি বলেছেন: দাদা ছড়া অসাধারন হইছে।
তাই +
১৩. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:৩৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: দাদা এত ছন্দ!!!!!!!!!!!!!
অবাক হয়ে পড়ি আপনার কবিতা
খুব ভালো লাগলো
শুভেচ্ছা নিন।
ভালো থাকুন।
১৪. ২৪ শে মে, ২০০৮ দুপুর ২:১৪
"ডিজিটাল বয়াতী" উলঙ্গ বাবা পিণিক চাঁন ব্যাভিচারী বলেছেন: দাদাগো...
পুলাপাইন্না হইছে...ছড়া তো বহুত লিকলেন...এইবার একটু কবিতা লেকেন...(মাইন্ড কইরেন না...মাইন্ড করলে সরি)

আপনের রিমিক্স টা আবার পোস্ট মারুম ভাবতাছি।
২৪ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: চেষ্টা করবার পারি। তয় কবিতা হইবো কিনা জানিনা। কবি হওন কঠিন কাম। ছড়ায় ফাঁকি দেওন যায়, কবিতায় ধরা খাওনের সম্ভাবনা থাকে।

১৫. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত ছন্দ যে কোথা থেকে আসে..........।
দারুন লাগে পড়তে।
লিখতে থাকেন......পড়বার জন্য তো রইলাম।

শুভেচ্ছা আর শুভকামনা।ভালো থাকবেন।
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: শুভ সকাল দিদিমনি।

১৬. ২৪ শে মে, ২০০৮ রাত ১১:১৬
উত্তরাধিকার বলেছেন:
কালপুরুষ দা,

যথারীতি ছন্দময়।
খুব ভাল লাগে আপনার লেখা গুলো পড়তে।



মন নদীতে ভাসতে থাকুন যখন ইচ্ছা তখন,
কি করা যায় ভাবিছি আমি ভাবছি সারাক্ষন-
জাল কিনতে হবে এবার যাচ্ছি কাটাবন।

হুম্‌ম,:)


অনেক শুভেচ্ছা।
১৭. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
বন্দী বলেছেন: চমৎকার লাগলো কালপুরুষদা।
১৮. ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১০
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস ;)
২৬ শে মে, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: দিল খোশ!

 

মোট সময় লেগেছে ১.০৩৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই