আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

স্পর্শের অনুভব

২৯ শে মে, ২০০৮ রাত ২:১৫

শেয়ার করুন:                   Facebook

স্পর্শের অনুভব

সেই বালকবেলায়-
তোমার হাত ধরে ঘুরেছি, দোলনায় বসে দোল খেয়েছি; খুনসুঁটি করেছি, কান মলেছি, চিমটি দিয়েছি, আরো কত কী! কখনো ভাবিনি তোমার হাতের ছোঁয়া অন্যরকম। অন্য সবার হাতের ছোঁয়ার সাথে তোমার হাতের ছোঁয়ার কোন তফাৎ খুঁজে পাইনি। আজ তোমাকে ছুঁলেই হাতটা কেঁপে ওঠে। বুঝলাম, বয়স বাড়লে স্পর্শের অনুভব বদলে যায়।

সেই কিশোরবেলায়-
তুমি তখন ফ্রক ধরেছো, মাঝে মাঝে গলায় ওড়না। নির্দ্বিধায় আমার হাত ধরতে; গাছের নীচে, পুকুর ঘাটে কিংবা বাঁশের ঝাড়ে ওড়নাটা পড়ে থাকতো। ফড়িং ধরা, ফুল কুড়ানো, প্রজাপতির পেছনে ছোটা তেমনি চলছিল। হাতটা শুধু মাঝে মাঝে ছেড়ে কেমন অন্য চোখে তাকাতে! অন্য সবার হাতের ছোঁয়া থেকে তোমার হাতের ছোঁয়া কেমন যেন বদলে যেতে লাগলো। এখন আর তোমাকে আগের মতো ছুঁতে পারিনা, সামান্য স্পর্শেই আমার ভেতরটা কেমন ওলট পালট হয়ে যায়।

এখন এই যৌবনে-
তোমাকে ছুঁতে সাহস হয়না। স্পর্শের অনুভব পুরোটাই পাল্টে গেছে। এখন তোমার মতো কাউকেই সেভাবে ছুঁতে পারিনা। মানুষের প্রতিটি ছোঁয়ায়- স্পর্শের অনুভব এখন তীব্র থেকে তীব্রতর, সম্পর্কভেদে সুবিন্যস্ত। তোমাকে নতুন করে ছোঁবার অন্যরকম প্রস্তুতি। এখন তোমার হাত নয়, তোমার বদলে যাওয়া শরীরকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। স্পর্শের অনুভব বদলে গেছে গোপনে; তুমি-আমি- শৈশব, কৈশোর আর যৌবনকে উপেক্ষা করে হঠাৎ যেন মানব-মানবী হয়ে উঠতে চাই নিবিড় কোন সম্পর্কের সূত্র ধরে! একি! তোমার হাত কাঁপছে কেন? এ যে দেখছি ছোঁয়াচে রোগ!

 

 

  • ১৯ টি মন্তব্য
  • ২৩০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২৯ শে মে, ২০০৮ রাত ২:২৪
comment by: নাঈম বলেছেন: +
২. ২৯ শে মে, ২০০৮ রাত ২:২৫
comment by: নাঈম বলেছেন: মন খারাপ নাকি কালুদা ?
২৯ শে মে, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: তেমন মনে হচ্ছে কী? মন বড্ড নাজুক জিনিষ। একটু অযত্নেই কেমন নেতিয়ে পড়ে। ঠিক বৃন্ত থেকে ছিঁড়ে নেয়া ফুলের মতো। পানি ঢাললেও আর তাজা হয়না। মনের আর দোষ কী- মালি যেখানে নিজেই।

৩. ২৯ শে মে, ২০০৮ রাত ২:৪৯
comment by: নাঈম বলেছেন: হুমমম.....মন আসলেই নাজুক জিনিস, ঝরা পাতার মত কখন যে শুকিয়ে যায়, হিসাবই থাকে না।
৪. ২৯ শে মে, ২০০৮ রাত ৩:১৬
comment by: ফেরারী ফেরদৌস বলেছেন: হাহাহাহা। মজা পেলাম পড়ে!
৫. ২৯ শে মে, ২০০৮ রাত ৩:৫৯
comment by: বিবর্ণ বলেছেন: কি হইল কবি উদাস ক্যান?
৬. ২৯ শে মে, ২০০৮ ভোর ৪:০৫
comment by: ঘনাদা বলেছেন: একটু মাতবরি করি?


এটাকে বর্ডারলাইন পর্নোগ্রাফি বলা যায়। নো ওয়ান্ডার কিছু লোক আপনার ওপর ক্ষিপ্ত।

তবে আমি এই লেখা দেখে ক্ষিপ্ত হলাম অন্য কারনে।

আপনার ভেতরে থীম আছে, কিন্তু লেখার সময় কেন যেন একটু টাল খেয়ে যান। টের পাই যে আপনি চাইলে আরো ভালো লিখতে পারেন, কিন্তু সেটা বেরুচ্ছেনা বলেই আমি হয়তো বেশি আশা করবো, বা দাবি করবো।

এই যেমন কেন যেন মনে হচ্ছিলো, এই লেখাটা লেখার সময় আপনি এক ধরনের তীব্র উত্তেজনা বোধ করছিলেন, ফলে লেখাটায় সেটা বেরিয়ে এসেছে। এটা লেখার জন্য, ফলতঃ লেখকের জন্য ক্ষতিকর।

বিশাল উপদেশ দিয়ে ফেললাম, আশাকরি মনে কিছু নেবেন না!
২৯ শে মে, ২০০৮ সকাল ৮:২০

লেখক বলেছেন: ধন্যবাদ গঠনমূলক মতামতের জন্য। চেষ্টা করবো ভাল করার জন্য। তবে এই লেখাটা প্রথমে কবিতার আদলে লিখেছিলাম পরে ভেঙ্গে তা গদ্য আকারে নিয়ে আসি। সে কারণেই হয়তো প্রকাশটা তেমন জোড়ালো হয়নি। তবুও ভাল লাগলো আপনার মন্তব্য। আগামিতে আপনার দাবি পূরণের প্রত্যাশা রইলো।

৭. ২৯ শে মে, ২০০৮ ভোর ৪:১৮
comment by: রাতমজুর বলেছেন:
Karaoke Builder Studio v.3.0.080

হোম পেজ:
http://www.karaokebuilder.com/

ডাউনলোড:
Click This Link
৮. ২৯ শে মে, ২০০৮ ভোর ৬:৫৯
comment by: যীনাত বলেছেন: দারুণ লিখেছেন। অনেক দিন পর লিখলেন।
+
৯. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:২৯
comment by: পথিক মানিক বলেছেন: হুমম......
স্বপ্নের গাঁটছড়া এত সহজে কি আর বাঁধা যায়.......

ভাগ্যবান তারাই যারা পারেন। শুভেচ্ছা জানবেন।
১০. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:৩৩
comment by: যূঁথী বলেছেন: ভাল লেগেছে। কেমন জানি অদ্ভুত আবেশে মাখা একটা লেখা দাদা। ভাল থাকবেন।
১১. ২৯ শে মে, ২০০৮ সকাল ১০:২২
comment by: শিমুল বলেছেন: হুদাই...এই ফিলিংস কবিতা দিয়া হয়না...রাতের নীরবতা..তপ্ত নি:শ্বাস..ছাড়া হয়না...তবুও লিখছেন...তাই ধন্যবাদ...ঘনাদা..এটা পর্নগ্রাফি না...এটা অনুভুতির তীব্রতা...
১২. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ভোট দিয়ে নির্বাচন করুন সেরা এন্টিভাইরাস
আরোও জানতে এবং ভোট দিতে এখানে ক্লিক করুন।
১৩. ২৯ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: আইরিন সুলতানা বলেছেন:

শিশির কণা ঘাস ছুঁয়ে থাকে
বৃষ্টি ঝরে ছুঁতে মাটি
নদী যে সাগর ছোঁয় মোহনায়
আঁধারে চাঁদ-আকাশ মাখামাখি।
২৯ শে মে, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: চমৎকার হয়েছে। আরো ক'লাইন লিখে পোষ্ট করে দাও। ভাল হচ্ছিল। সত্যি।

১৪. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৩৩
comment by: উত্তরাধিকার বলেছেন:

খুব সাবলীল ভাবেই উঠে এসেছে মানব-মানবীর সম্পর্কের ক্রমাগত গাঁথা।

সুন্দর প্রকাশ আর যথার্থ বিশ্লেষন।
১৫. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৪৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো..........
প্রকৃতির সব কিছু কেমন ছুঁয়ে যায় পরস্পর কে
শুধু মানুষ ছুঁলেই দেব দেবীকে ছোঁয়ার মত
অপরাধ হয়ে যায়।
অথচ
ভালোবাসা আর স্পর্শ খুব কাছাকাছি বসবাস করে।

শুভকামনা আর শুভেচ্ছা।
২৯ শে মে, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: ভাল বলেছো।

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৩২৬