আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ইচ্ছা

০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:২৫

শেয়ারঃ
0 0 0

ইচ্ছা

(মন্তব্য থেকে গন্তব্যে)

বেলা শেষে
যাই ভেসে
তীর খুঁজে পাইনা,
ঢেউ আসে
যাই ভেসে
ডুবে যেতে চাইনা।

কাছে এসে
ভালবেসে
ডাকো যদি একবার,
মুছে দেব
ভুলে যাব
ব্যথা সেই কবেকার।

নীড় হারা
ঘর ছাড়া
পাখী ও মানুষ চায়,
খুঁজে পেতে
ফিরে যেতে
নিজ ঘরে সহসাই।

ছবিঃ নিজের তোলা

 

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:৩০
রাতিফ বলেছেন: ছন্দে ছন্দে দারুণ লাগলো কালপুরুষ দা।


ভালো থাকুন.........শুভেচ্ছা।
৩. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:৩৪
বিবর্তনবাদী বলেছেন: সেই একই রকম.............. ভাল।
৪. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:৩৫
লালমোহন ওরফে জটায়ু বলেছেন: ছন্দে ছন্দে
দুলিয়া নন্দে
আমি বনফুল গো
৫. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:৩৬
শফিকুল বলেছেন: ইচ্ছা থাকিলে উপাই নাই, একথাটি সত্য কয়.........
৭. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১২:৪৬
আকাশচুরি বলেছেন: দাদা প্রোফাইল পিক তো ঝাক্কাছ লাগাইছেন১!
০১ লা জুলাই, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: হাহাহাহা.... থ্যাংকস। নতুন লেখা কই? পড়ার অপেক্ষায় রইলাম।

৮. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১:১৮
েক আিম বলেছেন: কাছে এসে
ভালবেসে
ডাকো যদি একবার,
মুছে দেব
ভুলে যাব
ব্যথা সেই কবেকার।

কি বলব বলেন দাদা!!!!! আমি মুগ্ধ
০১ লা জুলাই, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ। নতুন লেখা কই?

৯. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১:৫২
মো: হামিদুর রহমান ছিদ্দিকী বলেছেন: হুমম ।
আমি আর কি বলব ।
সবাই আমার পুর্বে বলি ফেলছে ।

১০. ০১ লা জুলাই, ২০০৮ রাত ১:৫৮
েক আিম বলেছেন: দাদা: খুব ই ব্যাস্ত ছিলাম একটা প্রজেক্ট নিয়ে। আজ তো ছবির একটা পোষ্ট দিলাম, আপনি তো দেখলেনই না।

কাল দিব একটা পোষ্ট যদি বেচে থাকি।
১১. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:২৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: খুব সুনন্দর হয়েছে...........

ছবিটা অপূর্ব!!! নিজের হাতে তোলা কিনা!!!

ভালো থাকুন
শুভেচ্ছা
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ক্যামেরায় তোলা, ক্যামেরা ধরা ছিল আমার হাতে।

১৩. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০৯
আইরিন সুলতানা বলেছেন: ছবিটা আলোকচিত্র প্রদর্শনীতে দেবার মত ।

আর কবিতাটা ছোট্ট কিন্তু আরেকবার পড়ার মত ।
১৪. ০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৩১
"মিজানুর রহমান" বলেছেন: ভালো লাগল.........শুভেচ্ছা।
১৫. ০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:১৪
উত্তরাধিকার বলেছেন:
কালপুরুষ দা,

আপনার মুদ্রিত ছন্দ !
এবং আপনার হাতে ধরা
ক্যামেরা'র ঐ ছবি!
...দুটোই খুব সুন্দর।

অনেক ভাল লাগলো।

শুভেচ্ছান্তে~
০২ রা জুলাই, ২০০৮ সকাল ৮:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৮:২২
পথিক মানিক বলেছেন: আপনার ইমেজের আগের ছবিটাই ভাল ছিল।
( এটা অবশ্য একান্তই আমার নিজশ্ব মতামত ) :)
১৭. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৯:০২
মানবী বলেছেন: অসাধারন সুন্দর ছবি! আমার একটি (!)গল্পের জন্য ছবিটি ধার করতে ইচ্ছে করছে!



ছড়াটি বরাবরের মতোই সুন্দর, ধন্যবাদ।
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: আপনাকে নিঃশর্তে ধার দেয়া হলো। তবে এখানে আপলোডজনিত সমস্যার কারণে রেজ্যুলেশন অনেক কম। আপনকে অরিজিনাল ছবিটা কোন ঠিকানায় পাঠাবো বলুন। আমার তোলা আরো কিছু ছবি আমার আগের কিছু পোস্টে আছে। লিংক দিচ্ছি-

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: Click This Link

Click This Link

Click This Link

১৮. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ৯:০৯
তানজু রাহমান বলেছেন: ফাটাফাটি লাগলো ছড়াটা! আর ফটোটাতো...ক্লাসিক হইসে!
১৯. ০২ রা জুলাই, ২০০৮ দুপুর ১২:০৪
মানবী বলেছেন: ছবিটি ধার দেবার জন্য এবং চমৎকার সব ছবির লিংক শেয়ারের জন্য আন্তরিক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই